আমি, তুমি আর দিনের শেষে ভুলবন্দি রাত.. [এলোমেলো কাব্যকথন!]
জানি,
দিনের শেষে তুমিও একা।
তোমার চোখেও রাত্রি নামে,
দিনের শেষে;
নিরবতার আয়না জুড়ে মুখরতা।
জানি ঠিক আমার মতই,
মনে মনে আপনমনে;
হাসির তোড়ে বিষাদ লুকাও।
খোলা চোখে আঁধার মেখে,
অন্ধকারের ডুবসাতারে -
ভুলে
পথ ভুল করে ফের,
আলতো ছোঁয়ায়;
মুখোসে মুখ একে যাও।
হিসেবে ভুল হলে তাও,
ভুল চোখেতেই হিসাব মিলাও।
পাছে পথে ভুল হয়ে যায়,
ভুলের ভেলায় পথের খোঁজে;
পরশপাথর আপনি বিলাও।
ভুলে যাও,
আমার মতই -
ভুলে চোখ; মেললে না মন,
হিয়া না ভরলে আলোয় -
দিনের শেষে,
অন্ধকারে;
খালি চোখে যায় না দেখা।।





দারুণ
থ্যাঙ্কুস, জ্যোতি'পু..
ছেলেটা বড় হয়ে গেলো। সুনদর কোবতে
ধইন্যা..
বড়ই সৌন্দর্য!
জানিয়া বড়ই আনন্দিত হইলাম!
বড়ই সৌন্দর্য!
কপিক্যাট!
আপনার ব্লগ পড়ে মন চায় কবি হয়ে যাই। কিন্তু লিখতে বসলে মনে পড়ে আমি তো আপনার মতো কবি নই। এ কাজ আমার দ্বারা হবার নয়।
লিখে যান হে সুকবি!
এসব যা লিখি তা আসলেই কবিতা হয় কি না তা নিয়ে আমার সন্দেহ আছে।
তবুও আপনার চমত্কার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
মন্তব্য করুন