ইউজার লগইন
আমন্ত্রন..
আয় আর একটি বার আয় এই বুকের বারান্দায়,
এই দৃষ্টি জুড়ে বৃষ্টিদিনের নরম রোদের ছায়।
আর একটি বার একটা বেলা নেই কথা নেই মুখে,
নিরবতার অবাক ভাষায় হারিয়ে যাওয়ার সুখে।
আয় আর একটি বার আয়,
সমস্ত দিন বৃষ্টি ছোঁব - ভালোবাসার;
বিষাদলোকের মেঘ জড়িয়ে গা'য়।
হাত বাড়ালেই বিষাদনগর,
সুরের ধারার রিনিকঝিনিক;
সুপ্রিয় ঝড় -
দুইজনাতে মিষ্টি লড়াই,
ছোট্ট কাপের চা'য়।
আয় আর একটি বার আয়..
বন্ধুর কথা
নিজের সম্পর্কে
i love being my bro's bro..!
কী আর বলব..?
বলতে গেলে লাইফের তিন ভাগের এক ভাগ শেষ অথচ এখনো নিজের কাছেই নিজেকে অচেনা লাগে..!!
মাঝে মাঝে নিজেকে দুঃখবিলাসী মনে হয় আবার অকারন স্বপ্ন দেখতে-ও ভুল হয়না..নিজে হাসিখুশি থেকে অন্যদের হাসিখুশি রাখতে পছন্দ করি..ভাবি বড় হয়ে গেছি আবার কাজে কর্মে ছোট ছোট ভাব টা এখনো ঝেড়ে ফেলতে পারিনা..বেশ অভিমানী আর জিদ্দি but i love havin fun in anythin..লাইফে এক্সামগুলোর দরকার টা কী ভেবে পাইনা..ভালোবাসি গল্পের বই পড়তে,গান শুনে সময় কাটাতে আর কিছু কিছু সময় নিজের মত থাকতে..
আর কি বলব..?!
...here i am!!
সাম্প্রতিক মন্তব্য
- ডিসেম্বরের শহরে.. - আরাফাত শান্ত
- যেহেতু, এ শহরে কেবলই রাত হয়ে যায়.. - বিষণ্ণ বাউন্ডুলে
- ভালোবাসার বন্ধু আমার.. - বিষণ্ণ বাউন্ডুলে
- চিঠি - বিষণ্ণ বাউন্ডুলে
- ইভান, উমা আর সৃজিতের জন্য ভালোবাসা.. - বিষণ্ণ বাউন্ডুলে
- এক্স - ওয়ান ফোর থ্রি! - বিষণ্ণ বাউন্ডুলে
- কথা ছিল, আঙ্গুলের ফাঁকে থাকবে; তুমি.. - বিষণ্ণ বাউন্ডুলে
- প্লিজ ঘুম হয়ে যাও চোখে, আমার মন খারাপের রাতে.. - বিষণ্ণ বাউন্ডুলে
- scattered thoughts of another chaotic mind slash heart! - বিষণ্ণ বাউন্ডুলে
- এক যে ছিল ছোট্ট রাজকুমার.. - বিষণ্ণ বাউন্ডুলে





সুইট!
থ্যাঙ্কুস!
কবিতা পড়া হয়না বহুদিন । কবিতায় কবিতার কোমলতা থাকেনা । কেমন বিস্বাদ ঠেকে । কিন্তু আপনার কবিতা গুলো মাঝে সাঝে পাই কবিতার কোমলতা আর শ্বাশত সৌন্দর্যে ভরা । ভাল লাগে । আরো লিখেন । ধন্যবাদ ।
ওরে বাবা! অনেক বেশি বলে দিলেন। তবুও, অনেক অনেক ধন্যবাদ।
সুন্দর!
জেনে ভালো লাগলো। ধন্যবাদ।
"দুজনেতেই মিষ্টি লড়াই,
ছোট্ট কাপের চা'য়"
___ভাই,কবিতাটি কি হাওলাত দিবেন?
মনটা নিতে চাচ্ছে৷
মন্তব্য করুন