মিঁয়ায়ায়ায়ায়াও..
অচেনা এক বেড়াল ছানা,
নেই তো কোন চিন পরিচয় -
হঠাত্ দেখা;
তাতেই বুঝি খুব সে চেনা।
এক নিমিষে,
হঠাত্ করেই;
খুললো বুঝি স্মৃতির দুয়ার।
খুলতে দুয়ার,
স্মৃতির প্রহর;
লাল সাদা বল -
রোমশ কত বেড়ালছানা।
অসময় কিংবা সময়,
উচিয়ে লেজ খানি তার;
ঘেঁসে গা পায়ের সাথে -
দুরে তায় যায় না ঠেলা।
শীতে তার,
মোদের সাথেই স্বপন বোনা।
লেপের নীচে কুসুম গরম,
ভেড়া নয়;
দুধ আর মাছ যে গোনা।
দুষ্টুমি আর তিড়িংবিড়িং,
তারই মাঝে -
একেকটা ক্ষন হাতের কাছে;
ঠিক সে হাজির।
বুঁজে চোখ,
উচিয়ে গলা
খেয়ে যায় আদর শত।
খুনসুঁটি?
তাও সে বোঝে,
আলতো কামড়;
আচড় কত।
স্মৃতির দুয়ার বন্ধ হতেই,
কল্পনাতে ফিরলে হঠাত্;
মিষ্টি সুরে
যায় যে শোনা -
মিঁয়ায়ায়ায়ায়ায়াও..!





কিউট কবিতা!
থ্যাঙ্কুস!
মিয়াঁও নিয়ে লেখা তোমার আমাকে উৎসর্গ করা উচিৎ ছিল।

আমি আশা করছিলাম সকল বিড়ালপ্রেমির আপনাতেই নিজেদের সাথে রিলেট করে একটা কিছু বলবে এসে এখানে!
অত্ত খুশি ক্যান?
মিয়াওওওওও
^_^
খুব সুন্দর ছড়া।
পুরানো লেখায় নতুন মন্তব্য পেতে
বেশ ভালো লাগে, ধন্যবাদ।
মন্তব্য করুন