শীতকালীন অলিম্পিক এবং কিছু কথা
আমারা সবাই কমবেশি অলিম্পিক এর সাথে পরিচিত। তবে অনেকেই হয়তো জানেনা যে অলিম্পিক দুই ধরনের হয়। গ্রীষ্মকালীন অলিম্পিক এর সাথে আমরা ভালভাবেই পরিচিত কারন এখানে বাংলাদেশ অংশগ্রহণ করে থাকে। অপরদিকে কিছুদিন আগেই আর একটি অলিম্পিক হয়ে গেলো যা শীতকালীন অলিম্পিক নামে পরিচিত এবং এর সম্পর্কে আমরা অনেকেই ওয়াকিবহাল নই। এই অলিম্পিক তো প্রতি ৪ বছর পরপরই হচ্ছে কিন্তু কেন এবারের অলিম্পিক নিয়ে এই লেখা? এবারের শীতকালীন অলিম্পিক নিয়ে অনেক আলোচনা হয়েছে বিশ্বমিডিয়াতে। তারই কিছু তুলে ধরার চেষ্টা করবো এই লেখাতে। প্রথম বিতর্কিত বিষয় হচ্ছে এবারের আয়োজনটি শীতকালীন অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল আয়োজন। 
এই বিশাল ক্রীড়াযজ্ঞটি অনুষ্ঠিত হল রাশিয়ার সচি (Sochi) শহরে যা ২২ তম শীতকালীন অলিম্পিক ছিল। এই আয়োজনে অংশগ্রহণ করেছিল অলিম্পিক ইতিহাসের সবচেয়ে বেশি ক্রীড়াবিদ। ৮৮ দেশ থেকে ৯৮ টি ইভেন্টে সর্বমোট ২৮৭৩ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করে এইবারের আসরে। বাংলাদেশ কখনোই এই শীতকালীন আসরে অংশ নিতে পারেনি। তবে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে এই আয়োজনের ব্যয় যা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। ২০১০ সালে ক্যানাডার ভাঙ্কুভারে (Vancouver) যে অলিম্পিক অনুষ্ঠিত হয়, সেটাতে খরচ হয়েছিলো ৫.৫ বিলিয়ন ইউরো ($৭.৪ বিলিয়ন)। এইবারের অলিম্পিকে সেটা হয়েছে এখনো পর্যন্ত ৫০ মিলিয়ন ইউরোর বেশি। বাংলাদেশের একটি জনপ্রিয় রিয়েল এস্টেট ওয়েবসাইট লামুদি পরিচালিত পরিসংখ্যানে দেখা গেছে এই অলিম্পিকে যে অর্থ খরচ করা হয়েছে তার দ্বারা সৌদিআরবে প্রায় ৫৮ বর্গকিলোমিটার ভূমি ক্রয় করা যাবে। অন্যদিকে এই আসরের অলিম্পিক ভিলেজ তৈরির খরচ দিয়ে পাকিস্তানে ৩০৪,০৯৩ মাঝারি আকৃতির এপার্টমেন্ট বানানো যাবে। সড়ক এবং রেল লাইন সম্প্রসারণ বাবদ যে অর্থ ব্যয় করা হয়েছে তা দ্বারা নাইজেরিয়াতে ১৮৮,০০০ উচ্চমানের এপার্টমেন্ট তৈরি করা যেত। আর একটি বিষয় না বললেই নয়, একটি জাম্পিং সেন্টারের জন্য যে খরচ করা হয়েছে সেটা দিয়ে মেক্সিকোতে ৫০৯ টি ৩২৫ বর্গমিটার আকৃতির বাড়ি বানানো যেত।
উপরের তথ্যগুলো খুবই চমকপ্রদ তাই আমার এই ছোট্ট প্রয়াস পাঠকদের কাছে সেগুলি পৌঁছে দেওয়ার। সর্বোপরি রাশিয়া তাদের ট্যুরিজ্মের সুযোগগুলো এই আয়োজনের মাধ্যমে বিশ্ব মিডিয়াতে তুলে ধরার চেষ্টা করেছে। এখন দেখার বিষয় হচ্ছে এই মহাআয়োজন রাশিয়ার জন্য কতটুকু ফলপ্রসূ হয়, নাকি এথেন্স কিংবা মন্ট্রিয়াল শহরের মতো হারিয়ে যাবে তাদের এই অর্জন।
Source: http://www.lamudi.com.bd/journal/infographic-else-can-get-cost-sochi-winter-olympics/





ভাল লাগলো পোস্টটি।
ধন্যবাদ লেখাটি পড়ার জন্য। আশা রাখি ভবিষ্যতে আরো নতুন কিছু দিতে পারবো লেখার মাধ্যমে।
মন্তব্য করুন