অবনত মাথা লুকানোর জায়গার খোঁজে...

কি নিয়ে লিখি? টিপাই-মুখ? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিভ্রাট? ছবি-অটোগ্রাফ শিকারি বিশ্বের একমাত্র পররাষ্ট্রমন্ত্রী? মহাসড়কের জ্যামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু অনেকের পরীক্ষা দিতে না পারা? ঢাকা ভাগ ? নাকি ঢাকা নগরীর দুটি নতুন পৃথক নাম পেতে যাওয়া? এর অনেক গুলি নিয়েই লেখা বিপদজনক। মধ্যবিত্তের নিরাপদ জীবন বেছে নিয়েছি, তাই নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন সব কিছুতেই সযত্নে গা বাঁচিয়ে চলি। তবু কিছু বিষয় এড়াতে পারি না।
“মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় খুন হলেন এক ব্যক্তি”। এতটুকু পর্যন্ত খুব স্বাভাবিক ঘটনা, হরহামেশাই ঘটছে। কিন্তু হতভাগ্য লোকটি যদি হন শিক্ষক, তাহলে একটু নড়েচড়ে বসতে হয়। আহা, শিক্ষক মানুষ, জেলা শহরে অন্তত: দশটা লোক তাকে চেনে, সম্মান করে। তারও নিস্তার নেই? কিন্তু শিরোনামে যখন দেখি “মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় খুন হলেন মুক্তিযোদ্ধা শিক্ষক পিতা” তখন মধ্যবিত্তের সব সওয়া মন ও স্তব্ধ হয়ে যায়, অবনত মাথা লুকানোর জায়গা খোঁজে...
~





তারপর আবার সব সয়ে যাওয়া শুরু করে।
অবনত মাথা লুকানোর জায়গাrর খোঁজে...
প্রতিবাদের দিন হারিয়ে গেছে, তাই 'মধ্যবিত্তের সব সওয়া মন ও স্তব্ধ হয়ে যায়, অবনত মাথা লুকানোর জায়গা খোঁজে'...
যে জাতি তার সূর্য সন্তানকে হত্যা করে ... সে জাতির ভবিষ্যত আসলে অন্ধকার
বিস্তারিত লিখে ফেলেন কোন একটা নিয়ে।
এখন সব নষ্ট দের অধিকারে চলে গেছে
কিছু বলার নেই
এটাও সয়ে যাবে
এই আমরাই চোখের সামনে খারাপ কিছু ঘটতে দেখলেও চুপ করে থাকবো । বলে আর কি লাভ
।
তারপর আবার সব সয়ে যাওয়া শুরু করে।
মন্তব্য করুন