ইউজার লগইন

চেনা সুখের অচেনা দুঃখ !

আজকাল প্রায় সময়ই নিজেকে খুব শূন্য শূন্য মনে হয়। কেমন যেন দুঃখ দুঃখ ভাব। সামান্য সামান্য দাড়িতে নিজেকে ওটার সঙ্গী করতে বেশ ভালোই লাগে। একটা কিচ্ছু যদি ভালো লাগে! নিজেকে নিয়ে ব্যস্ত সময় পার করার চরম পরীক্ষাগুলো দিতে মজায় লাগে। যদি জয়ী হওয়া যায় তাহলে খুব সুখী মনে হয়। তবে আমার নিজের কষ্ট বলে যেমন কিছু নেই, তেমনি সুখ বলেও কিছু নেই। যা আছে তার সবটুকুই যেন ধূসর মরিচীকা মাত্র।

খুব ছোটবেলা থেকেই কেমন যেন নিজের কষ্টগুলোকে কষ্ট বলে মনে হতোনা। আবার অন্যের কষ্টগুলোকে মানতে পারতাম না। নিয়তি আর বাস্তবতার কাছে বেশ ভালো ভাবেই হেরে যেতাম আমি। বুঝতে দিতাম না কাওকেই, চোঁখ বুজে মেনে নিতাম সব কিছুকে। একা চলার ক্ষমতা যেমন আমার ছিলনা, তেমনি একা চলতেও আমাকে বাধা দেয়নি কেও কথনো। যতটুকু শিখেছি পরিবার কেন্দ্রিক তার সবটুকুই যেন সোনা। তারপরেও কেন জানি আমার ভিতর লক্ষ্য করার মত কোন কিছু নাই।

আমার জীবনে দুঃখ নেই তাহলে এগুলো আবার কেমন সুখ? বৃষ্টির ফোঁটার মত, কিছু কিছু সময় অনেক ভালো লাগে আবার কিছু কিছু সময় শুধু সাদাকালোর সংমিশ্রণ মনে হয়। যেন একুলেও নেই আবার ওকুলেও নেই। মাঝে মাঝে 'ঠাকুর'জীর কথা মনে পড়ে যায়। 'সোনার তরী'র মত ভাবতে ইচ্ছে হয়, আসলেই কি ঠিক, না বেঠিক? আমি কি চিরকাল নদীর পাড়ে বীজগুলোই বপন করে যাবো, নাকি আমার ফসল জন্মাবে? মাঝি কি তার নৌকায় শুধু আমার ফসল গুলোকেই নিবে, নাকি আমাকেও একটু জায়গা করে দিবে সেখানে?

ভালোবাসতে বাসতে যথন শেষ হয়ে যাবো, দু নয়নের পাতায় যখন বৃষ্টির ফোঁটার মত জলগুলো ঝরবে, সেদিন কি তুমি একটু খানি চেয়ে বলবে আমায় মুছে দিয়ে চোঁখের জল? নাকি ছলছল চোঁখের জলগুলোই শুধু তোমাকে ডেকে যাবে? ভয় হয় যদি তোমাকে হারাই। আবার ভয় হলেও ফিরে আসি এই পৃথিবীতে, যদি পৃথিবী আমাকে ভূলে যায়!

শ্রাবণের মেঘগুলোর বৃষ্টির শব্দে সুখ পাই। শীতের চাদরে মুড়ে বসন্তের আগমনি বার্তা শুনতে ভালোয় লাগে। আবার ভয় হয়, বৈশাখী ঝড়ের কাছে যদি আমি হেরে যায়? জীবনের প্রতিটা বাঁকে বাঁকেই যেন সংশ্রয় কাজ করে যায়। বুঝতে পারিনা। সকালের রোদ বিকেলের বৃষ্টিতে ম্লান হয়ে যায়। নেমে আসে রাত, দু চোঁখে নীল স্বপ্ন। আবার কোন এক রাতে হঠাত্‍ চমকে উঠি। এটাই মনে হয় জীবন। সেই জীবনের পালে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াই, হয়তো সুখের মেঘ আর নয়তো কাল মেঘ দেখার জন্য!

পোস্টটি ২৫ জন ব্লগার পছন্দ করেছেন

আনোয়ার ইমন 's picture


অসাধারন লিখেসেন.......... আমার মনের কথা গুল আপনার লিখনিতে খুব ভালভাবেই উঠে এসেছে

ফিরোজ শাহরিয়ার's picture


এগুলো কখনো মনের কথা হোক এটা আমি চাইনা। নিছক কল্পনা থেকে একটি লেখা এটি, এর বেশী কিছু নয়। জীবনটা সুন্দর হোক, এমন সংশয় ভরা যেন না হয়।

সামছা আকিদা জাহান's picture


দুঃখ বিলাস। ভাল থাকুন।

ফিরোজ শাহরিয়ার's picture


সুখ বিলাস কামিং ছুন Big smile

লীনা দিলরুবা's picture


প্রচুর কাজ করেন, মাথাটারে এত ভাবতে দিয়েন না Smile
(চোখ লিখতে চন্দ্রবিন্দু নেই)।

ফিরোজ শাহরিয়ার's picture


সামনে পরীক্ষা, তবুও শুধু ঘুম আসে Tongue

প্রিয়'s picture


জটিল বস।

ফিরোজ শাহরিয়ার's picture


আপনের খবর কি, লেখাই পাইনা।

প্রিয়'s picture


আমি ভাল লিখতে প্রিনা Smile কেউ পড়েও না। এইজন্যে মনের দুঃখে লেখা বন্ধ Smile

১০

তানবীরা's picture


টিপ সই

১১

ফিরোজ শাহরিয়ার's picture


তানবীরা'পু

১২

ফিরোজ শাহরিয়ার's picture


তানবীরা আপু

১৩

শওকত মাসুম's picture


দারুণ

১৪

ফিরোজ শাহরিয়ার's picture


ধন্যবাদ মাসুম ভাই।

১৫

ফিরোজ শাহরিয়ার's picture


আমার এই লেখাটা হুবুহু নকল করে আমার ব্লগে একাকী নামের একজন চালিয়ে দিয়েছে। এই সকল চোরদের জন্যই কিছুই ভাল লাগেনা। লেখার মুরুদ নাই, শুধু অন্যের লেখা চুরি করে। আস্ত গাধা আর বিয়াদব ছাড়া এরা আর কিছুই না।

১৬

প্রিয়'s picture


হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা

১৭

ফিরোজ শাহরিয়ার's picture


এভাবে এতো বড় করে হাসতে থাকলে তো ভয় পামু

১৮

মেসবাহ য়াযাদ's picture


কী করবেন কন, সুখ আর দুঃখের সংমিশ্রনই জীবন !
সুখটাকে নিংড়ে নিন। দুঃখকে দুরে ছুঁড়ে ফেলুন।
চিয়ার আপ ম্যান Big smile

১৯

ফিরোজ শাহরিয়ার's picture


আইচ্চা তাইলে তাই হোক

২০

dark evil 's picture


ভালো লেগছে লিখা টা । আমিও লিখি তাই কারো ভাল লিখা পেলে পড়ি Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

ফিরোজ শাহরিয়ার's picture

নিজের সম্পর্কে

ভালবাসি দেশকে, যারা এনে দিয়েছে আমার স্বাধীণতাকে, ভালবাসি সকলকে