আত্মকথন.. পর্ব ২
ভেবেছিলাম আমার লেখা কেউ পড়বে না,নিজের লেখা নিজেই লাইকাইতে হবে কিনা ভাবছিলাম
।সকালে ফেসবুক চেক করতে গিয়ে দেখি আমার ভাই এর মেসেজ,'আপু লেখা ভাল হয়েছে,তবে একটু কষ্ট করে বাংলা লেখাটা শিখে ফেল"..তখন ভাবলাম দেখি আজকে নতুন কিছু লেখা যায় কিনা।ব্লগ এসে দেখি সবার উষ্ণ স্বাগতম,আর সাথে বাংলা শেখার উৎসাহ।কউশিক এর করা আমার লেখার অনুবাদ দেখে তো আমি প্রথমে চিন্তেই পারিনি।তাই আহ্লাদে গদগদ হয়ে পর্ব২ লিখতে বসলাম।
সত্যি কথা বলতে কি আমার এই ভাই এর উৎসাহেই আমার ব্লগ লিখতে বসা।অ নিজেও নিয়মিত লেখে।অর ব্লগ হয়ত আপনারা অনেকেই পড়েছেন।ছোটবেলায় আমরা দুজনেই গল্পের বই এর পোকা ছিলাম।লেখা লেখিও করতাম দুজনেই।তবে আমার বেশির ভাগ লেখাই অসমাপ্ত থাকতো।কিন্তু এইচ এস সি র পর থেকে আমার এই অভ্যাস টাকে একেবারে জলাঞ্জলি দিলে ফেল্লাম।ও কিন্তু দেয়নি।আখন ও কানাডা তে থাকে।আমাকে কয়েকটা সাইট এর ঠিকানা দিয়ে বলল এগুলর সবগুলতে অথবা যেকোন এক এক টাতে আমি যেন লেখালিখি শুরু করি।দুইটা সাইট এ রেজিস্ট্রেশ্ন করতে গিয়ে দেখি,আমরা বন্ধু তে সহজেই ধুকতে পারলাম।।কিন্তু অন্যটাতে আজও আমি রেজিস্ট্রার্ড হতে পারিনি.....( চলবে)





আসলেই। আমরা বন্ধু'তে আমরাও সবাই সহজেই ধুঁকছি।
হা হা

বানান ভুল আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
( ঢুকেছি)..এবার হল তো?
আপনার প্রথম লেখা ইংরেজিতে দেখে একটু মেজাজ খারাপ হয়েছিল। বাংলা ব্লগে রোমান হরফে বাংলা লেখা ভালো লাগে না। কিন্তু আপনার চেষ্টা দেখে ভালো লাগলো। চেষ্টাটুকু অব্যাহত থাকুক।
ব্লগে এসে দেখি সবার উষ্ণ স্বাগতম
এইটা আমরা বন্ধু ব্লগের অন্যতম বৈশিষ্ট্য। অন্য কোন ব্লগে এমন দেখবেন না। এখানের ব্লগাররা অত্যন্ত আন্তরিক ও ঘরোয়া।
আপনার ভাই কি এই ব্লগে লিখেন? না লিখলে ওনাকেও এখানে লিখতে বলুন।
ভালো থাকবেন।
বানানের দিকে নজর না দিলে হুদা ভাই, রায়হান ভাই বকা দিবে কিন্তু
মানুষ পারে না এমন কিছু দুনিয়াতে নাই।আপনি একদিনের মাথায় সেটা প্রমান করে দেখালেন।
গুড জব আপু।লিখতে থাকেন।

কয়েকটা বানান অভ্রে কেমন দেখায় দেই।
brriSHTi বৃষ্টি
kOUshik কৌশিক
O ও
o অ
OU ঔ
ou অউ
Dhuk`te ঢুকতে
dhuk`te ধুকতে
(ট-বর্গের অক্ষরগুলো লেখতে ত-বর্গের অক্ষরগুলার ক্যাপিটাল ভার্সন লাগে আর কি)
সবগুলতে > সবগুলোতে sobgulOte
আর যখনই দেখবেন দুইটা শব্দ পরপর লেখেল সংযুক্ত হয়ে যাচ্ছে, অথচ আপনি চাচ্ছেন না, তখন প্রথম শব্দটার পরে ` (কীবোর্ডে Tab এর উপরে পাবেন) অথবা o চাপবেন।
দাড়ি দিবেন, তারপর স্পেস দিবেন। দাড়ির আগে না।
বাংলা খুব কঠিন না, কি বলেন?
প্রতিদিন লিখতে থাকেন :দ দেখবেন বাংলা শিখে গেছেন খুব তাড়াতাড়ি
তা, আপনার ভাইয়ের নামটা যেন কী ?
বাহ বাহ বাহ!
বাহ, এইতো
মন্তব্য করুন