গণজাগরণ এবং কিছু কথা
এই আন্দোলন কোন ব্যাক্তির নয়, কোন গোষ্টীর নয়, সমগ্র জাতির আন্দোলন।গত কিছুদিন পূর্বে জামাতশিবির চক্র সারাদেশে যে তান্ডব শুরু করেছিলো তা প্রতিরোধ করতে কোন ছাত্রসংগঠনের তেমন শক্ত কোন সাংগঠনিক তৎপরতা চোখে পড়েনি। ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন সহ প্রগতিশীল কোন সংগঠন ই কোন প্রতিরোধ গড়ে তোলতে পারেনি বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া। জামাত শিবির চক্রের এইসব তান্ডব প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে থাকিয়ে খাকতে হয়েছে। এখন যখন সারাদেশের মানুষ জ্বেগে উঠেছে তখন সেই জাগরণ কোন ভাবেই স্থিমিত যাতে না হয় সেদিকে লক্ষ রাখুন। ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ সহ অন্যান্য ছাত্র সংগঠনের যেসব বন্ধুরা এই আন্দোলনে একাত্বতা প্রকাশ করে গত ৬দিন থেকে শাহবাগে অবস্থান করে সারাদেশে যে জাগরণেরর সৃষ্টি করেছেন তার জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাই। দয়া করে কোন ব্যাক্তি বা গোষ্টী এই আন্দোলনে নিজেদের কতৃত্ব ফলাতে আসবেননা। যদি কোন কারণে এই সংগ্রাম এই ঐক্য বিনষ্ট হয় এই জাগরণ থেমে যায় মনে রাখবেন জাতি আপনাদের ক্ষমা করবেনা। এই আন্দোলনের উদ্যক্তাদের স্বার্থহীন ভাবে সহযোগীতা করুন। আমরা ধবধবে পোষাকের কোন নেতার বক্তৃতা শুনতে চাইনা, আমরা কারো আমিত্ব দেখতে চাইনা। আমরা চাই সকল যুদ্বাপরাধীর ফাঁসি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।





আমি একজন মুক্তিযুদ্দা, আমি সবসময় বাংলাদেশের পেপার পত্রিকায় লেখতাম, একদিন বাঙ্গালী জাগবে রেজাকারের বিরুদ্দে প্রতিরোধ গড়ে তুলবে,, আজ সত্যই দেখলাম,, তোমাদের আন্দলন ছালিয়ে যাও, আমরা আছি তোমাদের সংগে,,যতদিন রেজাকারদের বিচার ও ফাঁসি নাহবে, ততদিন আন্দলন ছলবে,, জয়বাংলা,,
ধন্যবাদ আপনাকে। আপনারাই আমাদের এই প্রজন্মের প্রেরনা। আপনারা দেশ দিয়েছেন আমরা আপনাদের রাজাকার মুক্ত বাংলাদেশ দেব।
যুদ্ধাপরাধীর ফাঁসি চাই। পরিপাটী কাপড় পরা চাম্বাজদের চুত্রামি দেখতে চাই না। জয় জনতা।
জয় বাংলা,
পৃথিবীর ইতিহাসে সবচাইতে সুন্দর স্লোগান।
অল্পকথায় ভালো বলেছেন।
ধন্যবাদ আপনাকে। এখন আসলে বেশী কথা বলা বা লিখার সময় নেই। অল্পকথায় আসল কথা বুঝিয়ে দিতে হবে।
আমরা চাই সকল যুদ্বাপরাধীর ফাঁসী। জয় বাংলা
বিজয় সুনিশ্চিত। জয় বাংলা।
প্রজন্ম চত্বরে সমকালের পক্ষ থেকে ৫০০ প্যাকেট খাবার বিলি করে এলাম। বিলি করা না বলে বলা উচিত সমুদ্রে এক বাটি জল দিলাম। .....চাই সকল যুদ্বাপরাধীর ফাঁসী। জয় বাংলা
এ বছর বইমেলায় আমার দুইটি বই--একটি গল্পগুচ্ছ, ভাদ্র ভাসান (১ম মুদ্রণ, জিনিয়াস পাবলিকেসন্স); একটি উপন্যাস, হৃদয়ের এপিঠ-ওপিঠ ( ২য় মুদ্রণ, ১ম রোদেলা প্রকাশ) বের হয়েছে। আপনাদের আশীর্বাদ কামনা করছি। সেই সাথে বই মেলার জিনিয়াস পাবলিকেশন্স স্টল নং ৩৬০-৬১, রোদেলা প্রকাশনী স্টল নং ২০১-২ এ আমন্ত্রণ জানাচ্ছি।
জয় বাংলা, জয় গণজাগরণ
মন্তব্য করুন