স্বাধীনতা দিবসের ই-পুস্তক: "স্বপ্নের বাংলাদেশ"
বন্ধুরা ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা বন্ধু ব্লগে একটি ই-পুস্তক প্রকাশিত হবে। বইটি ধারণ করবে আপনার স্বপ্নের বাংলাদেশকে। "স্বপ্নের বাংলাদেশ" নামের এই ই-পুস্তকে লিখে দিন আপনার স্বপ্নের দেশটির কথা। প্রিয় বাংলাদেশকে যেরকম দেখতে চান, সেই কথাগুলোই লিখে দিন। গল্পে, কবিতায়, প্রবন্ধে, ছড়ায় নতুবা ছবি এঁকে দিন আপনার স্বপ্নের দেশটির। লিখে দিন বাংলাদেশ নিয়ে আপনার চিন্তা আর প্রস্তাবগুলোও। তারপর পাঠিয়ে দিন ই-পুস্তক সম্পাদনা পর্ষদের কাছে। পাঠানোর শেষ সময় ১৫ মার্চ ২০১০। আর পাঠানোর ঠিকানা- pustokঅ্যাটamrabondhuডটকম শুধু 'আমরা বন্ধু' ব্লগের নিবন্ধিত সদস্যদের লেখাই স্থান পাবে ই-পুস্তকে। যারা গ্রাফিক্সে অভিজ্ঞ, তারা এগিয়ে আসতে পারেন পুস্তকটির প্রচ্ছদ আর অলঙ্করণের কাজে। মন্তব্যের ঘরে অথবা ই-পত্র মারফত আগ্রহের কথা জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ





ভালো উদ্যোগ।
কিন্তু আমারাবন্ধু সাইট এখনো নবীন। ইউজার খুব বেশি না! দেখা যাক কী হয়!
নবীনরাই তো স্বপ্ন দেখবে!
ইউজার খুব বেশি থাকার প্রয়োজন নেই। আমাদের যা আছে, তাই নিয়েই আমরা যতটুকু সম্ভব করবো।
একটা ই-পুস্তকে ২০টা লেখাই পর্যাপ্ত তাই না? এই কয়টা লেখার লেখক আমরা বন্ধুতে আছে বলেই বিশ্বাস করি।
ভালো উদ্যোগ... শুভকামনা রইলো। আশাকরি যথাসময়ে লেখা জমা দিতে পারবো
ভালো উদ্যোগ। লেখা দেবো আশা করছি।
যাক পোস্ট আসলো অবশেষে। লেখা দেব ইনশাআল্লাহ
ভালো উদ্যোগ...
দারুন
আরে জোশ তো
...
আছি...
লেখা দিবো
ভালো উদ্যোগ।
ভালো উদ্যোগ...
বাহ, চমৎকার উদ্যোগ....এইরকম বিষয়ভিত্তিক ই-বুক বেশি বেশি দরকার আমাদের...সাথে আছি...
ভালো উদ্যোগ
এগিয়ে যান।
খুবই ভালো উদ্যোগ। লেখা দেয়ার ইচ্ছে রইলো।
ভালো উদ্যোগ
ভালো উদ্যোগ, অনেক ভালো লেখা পড়ব বলে আশা করছি!
আফসোস, লিখতে না পারার আফসোসটা আবারো জেকে বসলো
।
উদ্যোগের সফলতা কামনা করছি
বন্ধুরা ... এখনো আপনাদের কোন লেখা আসে নাই
শুরু করুন... সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে।
লেখুন... এখানে লিংকু দিলে ভালো হয়
হুইপ!!!(একটু ধমকি দিলাম আর্কি!!)
১৫ই মার্চ পর্যন্ত না সময়??
সাধুবাদ এবং আফসুস !
জীবনে যদি একটা ভালো লেখা লেখতে পারতাম...
খুবই ভালো উদ্যোগ। চেষ্টা করব একটা লেখা দেয়ার, জানি না প্রকাশের যোগ্য হবে কি না!
সময় পাইলেই লেখা দিবো
নজরুল, নুশেরা, শাতিল, মাহবুব সুমন, মুহম্মদ জায়েদুল আলম- অপেক্ষায় থাকলাম আপনাদের লেখার।
বৃত্তবন্দী, হাসান রায়হান, টুটুল, নূরুজ্জামান মানিক, শওকত মাসুম, সোহেল কাজী, ফারিহান মাহমুদ, জয়িতা- সাধুবাদের জন্য ধন্যবাদ। লেখা দেওয়ার অনুরোধ রইলো।
হাসান রায়হান, আপনি ছবি তুলেও অংশ নিতে পারেন। বাংলাদেশের বা মানুষের এমন একটা ছবি, যাতে আমাদের এই সুন্দর দেশটার প্রতিচ্ছবি ফুটে ওঠে। অন্য যারা ছবি তোলেন, তাদের প্রতিও একই অনুরোধ থাকলো।
ভাস্কর, শাওন- সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের কাছ থেকে সুন্দর লেখা পাবো।
অপরিচিত_আবির- আমরা সবাই ভালো কিছু পড়ার অপেক্ষাতেই আছি। আপনিও লিখে দিন আপনার স্বপ্নের দেশটির কথা।
আপন আঁধার, মেসবাহ য়াযাদ- এখানে লিখতে না পারার কিছু আছে কী? এটা তো গল্প কবিতা কিছু না। আপনি আপনার দেশটাকে যেভাবে দেখতে চান, সেটাই লিখে পাঠান। আপনি যেভাবে কথা বলেন, সেভাবেই লিখুন।
টুটুল- আপনাকে অশেষ ধন্যবাদ...
ধন্যবাদ আড্ডাবাজ, আশাকরি আপনি পর্যাপ্ত সময় পাবেন
সবাইকে আবারো অনুরোধ করে যাই- লেখা দিন, ছবি দিন...
দারুণ কাজ !
এভাবেই আমার বন্ধুর অগ্রযাত্রা গতিশীল হোক
এমুন লেহা দিমু, এক্কেবারে আগুন জ্বালায়া। খাড়াও মামা, লেখতাছি।
ধন্যবাদ আব্দুর রাজ্জাক শিপন।
গরমপত্র সাহেব, আপনার আগুনে লেখার অপেক্ষায় রইলাম।
চমৎকার উদ্যোগ ... একটা লেখা দেয়ার চেষ্টা করব, জানি না পারব কিনা, দেশকে নিয়ে কখনই কিছু গুছিয়ে লিখতে পারি না, আগেও চেষ্টা করে দেখেছি ...
হাবিজাবি সব যদি ছাপেন, তয় এই রইলো আমার বকিতা।
http://www.amrabondhu.com/bokolom/403
ইচ্ছে আছে হাজার। সুযোগ করতে পারলে নিশ্চয়ই লিখবো।
সফলতা কামনা করছি ।
মহৎ উদ্যোগ ......লাইক করলাম...লিখা দেয়ার ও ইচ্ছা রইলো...সমস্যা হইলো মাথায় ঘিলুর অভাব বোধ করছি...কি লিখবো ভেবে পাচ্ছি না ...এই বিষয়ে লিখতে না পারলেও চিন্তা করবেন না ...আমি খুব ভাল পাঠক... মনোযোগ সহকারে পড়বো... আর কমেন্ট করার জন্য আপনারা আছেন না ... সবার জন্য শুভ কামনা রইলো...
মন্তব্য করুন