তাগাদা পোস্ট: বর্ষবরণ ই-পুস্তক "রঙিলা বৈশাখ"
একটা পোস্ট ছিলো...
http://www.amrabondhu.com/lokenbosh/728
বৈশাখের ই-পুস্তক বিষয়ে।
আবার মনে করিয়ে দিতে এলাম। পহেলা বৈশাখ উপলক্ষে আমরা বন্ধু প্রকাশ করবে একটি সম্পূর্ণ রঙিন ই-পুস্তক। যাদের মনে এখনো রঙ বিদ্যমান, যারা এখনো বিবর্ণ হয়ে যাননি, তারা দ্রুত লিখে ফেলুন।
এবারের বিষয়: "স্মৃতির পহেলা বৈশাখ"
আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় বর্ষবরণ উদযাপনটির কথা আনন্দের ভাষায় লিখে পাঠিয়ে দিন pustok@amrabondhu.com এই ঠিকানায়। লেখার সঙ্গে ছবি থাকলে তাও পাঠিয়ে দিন। আবার কেউ ইচ্ছে করলে শুধু ছবিও দিতে পারেন। বর্ষবরণের ছবি। যারা প্রবাসে আছেন, তারা প্রবাসে বর্ষবরণের আনন্দ অভিজ্ঞতার কথা লিখতে পারেন।
তবে অবশ্যই মনে রাখতে হবে
লেখা ও ছবি পাঠানোর শেষ তারিখ: ৮ এপ্রিল ২০১০
সবাইকে অগ্রীম ধন্যবাদ





আর একটা তাগাদা দিবেন বস, তখন লেখা অবশ্যিই পাবেন
বুঝা গেলো বান্ধবীর মনে অহনতরি রং আছে
"স্বপ্নের বাংলাদেশ" এর কি হইলো?
এবার আমিও আছি ঃ)
মন্তব্য করুন