এলোমেলো ২
রাত ৩ টা, সকালে ছবি তুলতে যাবো। মাঝে বেশ কিছু দিন ছবি তুলিনি , ক্যামেরা দেখলেই কেমন জানি ভয় লাগে এখন।ঘুমের ঔষধ নিলাম, জানা কথা কাজ হবে না, তাও নিলাম....ভোতা একটা ব্যাথা মাথায় কয়দিন ধরেই, বুঝতে পারছি না।
মোবাইল বাজছে, বাইরের নাম্বার ,এতো রাতে কে করল বাইরে থেকে? ধরতে ইচ্ছা করছেনা... ব্যাথা টা বেড়েই যাচ্ছে। ছবির হাটে অনেক দিন পরে আড্ডাটা জমে উঠছিলো আজকে, সবাই ছিল। গান গুল ভালই লাগছিল শুনতে, গুড়ের চা সাথে ...আহ, জীবনের আরেক রূপ......
আজকে চাঁদ রাত, আসলেও কি চাঁদ দেখা যাবে? গতবার পাইছিলাম। গাড়িতে ছিলাম, চলন্ত গাড়ি থেকেই তুল্লাম। প্রত্যেকটা পূর্ণিমায় নীল পরীর জন্য ছবি তুলতাম, ওর যে কয়টা ছোটখাটো জিনিস পছন্দ, তার মধ্যে পূর্ণিমা একটা। ছবি দেখার পরে চুপ থেকে কিছুক্ষন বলতো "আমার দিকে তাকাতে সময় পাও না, চাঁদের দিকে তো ঠিকই তাকাও" ।
হাই তুলছি ঠিকই, কিন্তু ঘুম নাই......ঘুমানো দরকার
ছবিগুলো কি করা উচিৎ। ডায়রির ছবি বাদই দিলাম না হয়, হার্ডডিস্কে যে ছবি আছে, প্রতিদিন দেখি, ডিলিট করতে যাই, মাউসে হাত রাখি, কিছুক্ষন তাকিয়ে ছবির দিকে আর কিছু করতে পারি না। আমি জানি কোন দিন পারবও না, তাও ...... সময়গুলো যত তাড়াতাড়ি সম্ভব পার করে দিচ্ছি, কিছু না কিছু করে, কিন্তু পারছি কোথায়? নীরবে কিছু করা হয়তো সম্ভব হচ্ছেনা, শূন্য দৃষ্টিতে তাকানো আর ছাদের কার্নিশে বসা ছাড়া আমার আর কোন কাজ নেই এখন। নীল পরী যদি জানে প্রতিদিন এইভাবে সময় কাটাই নগদ ধমক “ তুমি এত অস্বাভাবিক কেন? স্বাভাবিকভাবে তোমাকে দিয়ে কি কিছু হবে না? বলো তুমি আমাকে?” ওর ধমক শোনার জন্যইএই কাজ গুলো আরও বেশি বেশি করি।
১ ঘণ্টা বাকি, এর পরে বের হতে হবে, ব্যাথা যাওার নাম নাই ......
মোবাইল বেজে উঠলো আবার...





আরে ভাইসাবে কয় কি!!!
ঝটপট এবি'তে পোস্ট করা শুরু করেন। তারপর দেখেন আমরা সেগুলা দিয়া কি করি
ভালো কথা, লেখা সম্পর্কেও আলাপ আছে। পরে করবো। আমার আপনের মতো করে লিখতে মুঞ্চায়।
এবিতে তো প্রতিদিনই ছবি যাচ্ছে কি যে কন
আমি লিখতে পারি কই? সব তো অগোছালো, নীল পরীকেই আজ পর্যন্ত গুছিয়ে কিছু লিখতে পারলাম না
আপনের লেখাগুলোর মধ্যে একটা ইমোশন থাকে। প্যাশনেট ইমোশন। ফ্রেম, কম্পোজিশন- এই বিষয়গুলো যে লেখার সময়ও আপনের মাথায় কাজ করে, সেটা লেখাগুলো পড়লে বুঝা যায়। এইজন্য বলছিলাম আপনের মতো করে লিখতে মুঞ্চায়। কিপিটাপ ব্রো, আমার ধারণা নিয়মিত লিখলে আপনে ফটোগ্রাফির মতো লেখালেখিতেও নাম করবেন।
আর ভালো কথা, ঈদ মুবারক
হাহা এই কথাগুলো যদি নীল পরী বলতো শুধু একবার ভাই। আমার ছবির প্রশংসা ও কোনোদিন করে না, আর চিঠি দেখলে বলে আপ্লিকেশন লিখসি
আপনার ছবিগুলি ব্লগে পোষ্ট করেন।আপনার ছবি তো দারুণ।আপনার লেখা বিষন্ন হলেও পড়তে ভালো লাগে।ব্লগে আরেকজন রাতজাগা মানুষ পাওয়া গেলো।
প্রতিদিন একটা দুটা ছবি থাকছে আমার এবি ফটোগ্রাফি ক্লাবে। রাত জাগা রোগ পাইসি পরীর কাছে থেকে
ব্লগে ছবি পোষ্ট করে সাথে টিপস দিয়ে দেন, আমাদের মত শিক্ষানবিস এর উপকার হয়।
পরীর ধমক খাওয়ার জন্যই অ-কাজ গুলো করে যাচ্ছেন! মজা লাগলো কথাটা! লেখাটা অনেক ভাল লাগছে ব্রো, প্লিজ কন্টিনিউ
ধইন্যা ভাই, পরীকে বইলেন না এইটা আবার
ঈদ মোবারাক ভাই। চাঁদ কি পাইসিলেন?
ঈদ মোবারক। হ্যাঁ পাইসি। এবি ফটোগ্রাফি ক্লাবে পোস্ট দিসি ।
এবি ফটোগ্রাফি ক্লাবে দিলে তো হবে না। ব্লগে দিতে হবে
আজকে থেকে শুরু হতে যাচ্ছে নীল পরীর কাব্য
আজকে থেকে শুরু হতে যাচ্ছে নীল পরীর কাব্য
শুরু হোক। সাথেই আছি।
সবার জন্য ঈদ এর চাঁদের ছবি। সন্ধ্যা ৭ টায় বাসাবো ফ্লাই ওভার থেকে তোলা
https://www.facebook.com/photo.php?fbid=376722339062831&set=o.145013895557714&type=1&relevant_count=1&ref=nf
আপনি যে ব্লগ লিখছেন নীল পরী জানে এইসব?
ঈদ মোবারক।
ঈদ মোবারক।
সবই জানে। কিছু বলে না শুধু।
আপনি যে ব্লগ লিখছেন নীল পরী জানে এইসব?
হাসেন কেন?
ফুন করলাম এতোবার, ধরলেন না কেন? হুর ঈদ মুবারক বলতে পারলাম না
আপনি ছিলেন নাকি?
আপনে তো দারুন করে দিনলিপি লেখতে পারেন! ছবির কথাতো বললামই না।
আগের লেখাটাও বেশ পছনদ হয়েছে।
ঈদ মুবারাক
ঈদ মুবারাক
অনেক অনেক ধইন্ন্যা
এমনে কইরা ফটুক দিবেন

কেমনে দিলেন?
বুঝিনা কিছু
খুব মিষ্টি লেখা।
চালিয়ে যান ...
মন্তব্য করুন