একপিস গুলাবী
১.এক পিস গুলাবী
আহ বৈধব্য!জলপাই স্বামী যেদিন গেল মরে
প্রাণ ফিরে এলো আমার গোলাপবরণ ধড়ে।
ঘুটেকুড়ানী থেকে রাণী
কেন দেখায় না ডিসকভারী আমার কাহিনী!
সন্তানদের গড়তে করিনি আপোস
বাবা নেই এ অজুহাতে কেউ যেন দিতে না পারে দোষ ।
উইন্ডমিলের বরপুত্র কোকেনের আবর্ত
আর খাম্বার সমাহার,
আমার সন্তানেরা এনশাল্লাহ ঘি খেয়ে
করেনি কখনো ধার।
নিস্তরঙ্গ বাংলায় এনেছি গ্রেনেড নিনাদ - জঙ্গীবাদ
আহ বৈধব্য! গুলাবী মাত্রই জানে
সার্টিফিকেট না থাকার আশীর্বাদ।
২. কিশোরী আমি বেণী দুলিয়ে জামাতী স্কুলে যাই
ভাবের জগত টালমাতাল-
ওমা একদিন সফেদ দাঁড়িয়াল বলে -
আমাকে না কি ধর্ষণ করা জায়েয
যুদ্ধের সময় আমি গণিমাতের মাল!
সেই থেকে শুরু নিজেকে দেশকে ধর্মকে জানা
বেশভূষায় সুফী হলেও জানলাম
জামাত মানেই ইবলিসের ছানা।
৩. কি আশায় বেঁচে থাকা জানে না মন
মোবাইল পর্দায় রাত্রি জাগরণ
তুমি ঘুম সে ঘুম, সবাই নিদ্রাদেবীর কোলে
আমি জেগে যদি তুমি ডাকো মনের ভুলে
সীমানা পেরোনো সময় তোমার সূর্য
আমার আকাশে চাঁদ
ভালোবাসা মানে আমৃত্যু অজেয় ফাঁদ
৪. কে কে কে কে সে,
হঠাৎ নেতা বনে গেল শাহবাগে এসে!
আরে আরে ও নাস্তিক
ধর্ম গেল ভেসে;
ঔরস তার মাস্টারদা
রক্তে প্রীতিলতা উঠছে হেসে,
কে কে কে কে সে?
দুপুরুষ আগেও যার ধর্ম সনাতন
সে ইসলামের সেবক বলছে স্টেজে বসে।
মাস্টার আর প্রীতি,
উফ মালুদের আছে না কি নীতি!
কে কে কে কে সে!
জন্ম তার এদের ঔরসে!
সব জেনে আসল হেফাজতকারী
হাসছেন আপন আরশে
জয় হবে জনতার
ভন্ডরা পরিণত হবে
জয় বাংলার দাসে।





এই আশায় বেঁচে থাকি...
ভালো স্যাটায়ার হৈছে।
পুরাই অস্থির
পুরাই অস্থির
মন্তব্য করুন