একটা কোশ্চেন ও একটি কবিতার জন্ম
মাসুম ভাইয়ের একটা প্রশ্ন,
“ডিকশনারি সামনে নিয়া কবিতা লিখতে হয়? নাকি এসব কঠিন কঠিন শব্দ এমনিতেই কবিরা জানেন ?” মাসুম ভাইয়ের এই কথাটা নিয়েই মজার একটা রেসিপির কথা মনে পড়ে গেল (আজকাল রেসিপি নিয়াও বেজায় হুল্লোর)।
কবিতা লেখার রেসিপি:
একটি বাংলা ডিকশনারি, একটি বড় পেরেক, একটি হাতুরী, একটি কলম ও
কাগজ (পরিমানমত)
লিখন প্রনালী:
প্রথমে ডিকশনারিটি টেবিলে রাখুন, কেউ কিছু মনে না করলে মেঝেতে রাখলেও চলবে।
পেরেকটি সুবিধামত ডিকশনারিটির যেকোন জায়গায় ধরুন যেন সূচালো মাথাটা ডিকশনারিটির সাথে লাগানো থাকে।
এবার হাতুরী দিয়ে পেরেকটির অপর মাথায় সজোরে বাড়ি দিন (আঘাত অর্থে), দিতেই থাকুন যতক্ষন না ডিকশনারিটি এফোড়-ওফোড় হয়ে যায়।
এবার পেরেকটি উঠিয়ে ফেলুন।
ডিকশনারিটির যে অংশে ছিদ্র হয়েছে সেই অংশের (ছিদ্রাংশের) শব্দগুলো নির্বাচন করুন।
এবার খাতায় কলম দিয়ে শব্দগুলো ইচ্ছামত বা পৃষ্ঠা অনুযায়ী সাজিয়ে ফেলুন।প্রয়োজন অনুযায়ী কয়েকটি লাইনে সাজান।
দেখবেন সুস্বাদু পড়া উপযোগী একটা কবিতা হয়ে গিয়েছে।
এবার ”আমার বন্ধু”তে শিরোনামসহ অথবা শিরোনাম আহবান করে পোষ্ট করুন।
বিঃদ্রঃ উপকরণগুলো ব্যবহার শেষে পুনঃ ব্যবহারের জন্য সংরক্ষণ করুন।
সংবিধিবদ্ধ সতর্কীকরণ : পরিনামের জন্য প্রস্তুত থাকা জরুরী।





একটা ডিকশনারি নষ্ট করবো?
আমি কি কবি হব ? -:
একটা ডিকশনারি নষ্ট করবো?
আমি তো বলেছিই
আমি আমার কুশ্চেন প্রত্যাহার কইরা নিতাছি। তাও ডিকশনারিটা নষ্ট কইরেন না।
মাসুম ভাই, তাহলে নিশ্চয়ই বুঝেছেন ....................
বাংলা ডিকশনারি ক্রয় করিয়াছিলাম বাংলা একাডেমি হইতে। এখন কি সেটা নষ্ট করিতে হইবে?
অন্য কোথাও থেকে ক্রয় করলে কি নষ্ট করতেন ?
প্লিজ না।.....হাসুন।

ইখানে আমার হাল্কা কুচ্চেন আছে
আপনি দুইটা জিনিসে পেরেক মার্তে কইতেছেন

১। ডিক্স ইঞ্জিরিতে কইলে ডিস্ক
ও
২। নারী
আমার কুচ্চেন হইলো,
ডিক্স কি এল্পি ডিক্স না কম্প্যাক্ট ডিক্স না কি বুলু রে ডিক্স?
নারী কি লম্বা না খাটো? ফর্সা না কালো নাকি শ্যামলা? নাকি ফেয়ারেনলাব্লি মাখা? নাকি পাল্লারে নিয়মিত গমন কারি? স্বাস্থ্য ভালো নাকি ইস্লিম? আরও আছে, নারী কি চাকুরীজীবী না গৃহিণী না ইস্টুডেং? হাই হিল পড়ে না ফ্লাট হিল পড়ে? শাড়ি প্রেফার করে নাকি সালোয়ার্কামিজ?..............................................................
>)

ভাইজান, আমার মাথা আওলা হইয়া গেছে আপনার কথা বুঝতে। এখনো বুঝি নাই, কেউ কি বুঝছেন ? দাড়ান , একখান ডিকশনারি খুইজা আনি।;-)
মিতুল আপনি বুঝেন নাই!!
বৃত্ত এক টা কবিতা লিখছে তবে ভানু মিয়ার রেসিপি ফলো কইরা
কবিতার অনেক রেসিপি আছে, আপ্নে কেবল একটা জানেন

আমারতো ডিকশনারি নাই।
তাইলে কি আমি জীবনেও কবিতা লিখতে পারবো না।

তুমি অন্য রেসিপি ট্রাই কর
হক কথা। রাসেল ভাই, তয় আমারটাই সহজ বুদ্ধি।বাজী !
যাদের ডিকশনারি নাই তারা কি দেখে কবিতা লিখবে? পূর্নিমার চাঁদও তো সব সময় আকাশে থাকে না।
গুরুর গান,
বোঝা গেল।

গানের কথাই কোন ভুল থাকলে ক্ষমা করে দিয়েন। এই জন্য গুরুর কাছেও ক্ষমা চাই।গুরু তোমায় সালাম।
আমি ভাবতেছি আমাবশ্যার চাঁদ দেখে লিখুম !
কি লিখলেন ? সবার সাথে শেয়ার কইরেন।
অপেক্ষায় রইলাম।:)
আমি ভেবেছিলাম ডিকশনারীতে শব্দ খুঁজে না পেলে নিজের মাথায় পেরেক রেখে হাতুরী পেটাতে হবে।
সাবধান। হাতুরী কিন্তু মাসুম ভাইয়ের হাতে।

আমার টেনশন নাই। আমি কবিতা বুঝিনা আর বুঝিনা বলে লিখতেও পারিনা। সো আমার ডিকশেনারি ফুটা করতে হবে না !
য়াযাদ ভাই, প্লিজ, একটা অন্তত ফুটা কইরা দেহেন। এরেম মজা আর কোনহানেও পাইবেন না।
দুষ্ট লোকের মিষ্টি কথায় কান দিও না.... এই জাতীয় একটা কথা ছোট বেলায় কৈ জানি শুনছিলাম। আমি সেইটা মানি...
আইচ্ছা আপনি খালি কবিতা লেখেন ক্যান ?
ওইযে, একখান ডিকশনারি টেবিলের উপর রাখি......................................ভাইরে, আমার ডিকশনারিটা ফুটায় ফুটায় সয়লাব।কোন চিন্তা নাই। ফুটা করি আর লিখি। সহজ।
গদ্য লেখার জন্য ধৈর্য্য প্রয়োজন আছে তেমনি কবিতা পড়ার জন্য ও চাই ধৈর্য্য। দুটোর কোনটাই মনে হয় আমার নাই।
:-P
তয় একবার টেরাই করলে হয় ।
এতো খুঁইজাও মন্তব্যের অংশে টুটুল ভাইরে পাইলাম না।উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।
গুগল ডিকশনারী আছে কিন্তু হাতুরী কই পাই
(
সেই জন্যে আমার কবিতা লিখা হয় নাই
নাই কাগজ নাই কলম
কবিতার তাই হলো না জনম
আগেই বলেছি আপু। হাতুরী মাসুম ভাইয়ের হাতে।সাবধান। উনাকে আবার বাড়ী দিতে বইলেন না।বিনাশ হওয়ার সম্ভাবনা আছে।
কাগজ কলম ছাড়াই চার লাইন কিন্তু জব্বর বানাইছেন।বড়ই উপাদেয় হইছে।:-D
মারহাবা মারহাবা মারহাবা
ব্লগে সবার কবিদের পচানি দিতে দেখলে মজা লাগে। কিন্তু বুঝি না যে কেন "আগামাথা" নাই প্রবন্ধ/ ছোটো
বড় গদ্য যারা লেখেন তাদের প্রতি কারও কোনো ক্ষোভ নাই ! কবি বেচারারা এইখানে "যত দোষ নন্দ ঘোষ" মার্কা ।
গদ্যে ভাবনার বিকাশ ঘটে ধীরে, বিস্তৃত হয় অনেকখানি জমিন জুরে, চরিত্রগুলো বিশ্লেষিত থাকে
কবিতায় যেটা অনুপস্থিত। অনেক সময় কবি (!!) কি ভাবেন তা সময়ের সাথে মিলালে হয়তো বোঝা যায়, কিন্তু সাধারনের জন্য প্রায় আসাধ্য। কবির ভাবনার সাথে অন্যের ভাবনার সম্মিলন ঘটানো খুবই মুশকিল।সেজন্য কারো কারো (আমি সহ) লেখা পড়ে মনে হবে ” ওই বেটা লিখলো টা কি ? “ ।
ভাবনার সাথে কথার মিলনে কি ভয়াবহ সুখবোধ হয় তার জ্বলন্ত প্রমান দিচ্ছি।লীনা ফেরদৌসের “এক একদিন” কবিতাটা পড়ে দেখেন। সাম্প্রতিক সময়ে এত ভাল কোন কবিতা আমার পড়া হয়নি।
কবিদের সবার বোঝার মত করে লিখতে হবে -- এইরকম আইন করে দিলে মনে হয় আর কোনো ক্ল্যাসিক সাহিত্যই তৈরি হবে না। জীবনবাবুর লেখাও লোকে আস্তাকুড়ে ফেলেছিলো প্রথমে।
হে হে "ঐ বেটা লিখলো কি" তো পরের কথা --- আমি এবিতে লেখার পর দু এক পোস্টে এমন কমেন্ট ও এসেছিলো --- এখানেও আমার লেখা পড়তে হবে এরকম হাহাকারে !!! হাহাহাহা
ভালো থাকুন । আপনার লেখার ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের এই নির্দোষ কমিকে কারো লেখার ইচ্ছা মরে গেলে সেটা ভয়ের ব্যাপার।
”সবার বোঝার মত করে লিখতে হবে” বিষয়টা এরকম নয়। আমি সাধারনের কথাই বলেছি।আপিনিও মানবেন একটু খেয়াল করলেই।
কবিদের খুব পোস্টমর্টেম, যাক খারাপ না। আমার একটা নিজস্ব মতামত আছে যারা কবিতা বোঝে না তাদের বিষয়ে- কবিতা বোঝার জন্য যে শিক্ষার প্রয়োজন বাংলাদেশের অধিকাংশ মানুষের সে পর্যায়ের শিক্ষা নেই।
মন্তব্য করুন