অপেক্ষায়
সবকিছুতে খুব বেশি বাড়াবাড়ি দেখতে দেখতে বড় বেশি ক্লান্ত, বিরক্ত, আশাহীন।
কবে এসব খেলা শেষ হবে আমাদের দেশে। সবাই এখন অনেক বড় মাতবর।
শুধু সরকার আর বিরোধীদল নয়। এই মাতবরিতে এখন অংশগ্রহন করছে সুশীল সমাজ নামের ভন্ডরা, অবসরপ্রাপ্ত রা, সাংবাদিক রা, কে নয়?
তাই আজকাল আর কারো কোন কথাই বিশ্বাস হয়না, সবাইকে মনে হয় ভন্ড আর মিথ্যাবাদী।
নেতাদের কথা, সুধীজনের কথা , স্বপক্ষের , বিপক্ষের সবার কথা শোনা হয়ে গেছে। সব ভেল্কিবাজি। আমি এসব বুঝি। নির্লজ্জ আর চরম বেহায়া হয়ে গেছে সবাই। ক্ষমতায় টিকে থাকতে আর ক্ষমতায় যাবার আকাঙ্খায় দল্ গুলি বেপরোয়া। আর আমাদের দেশের বোকা সোকা নাকি অতি চালাক মানুষগুলি এদের পিছনেই ঘুর ঘুর করছে, অন্য কথা ভাবছে না, কিংবা বিগড়ে যাচ্ছেনা সব কিছু বুঝেও।
আচ্ছা আমি আমার নিজের খেয়ে কেন পরের গান গাইছি? নাকি আমিও আর সবার মত পঁচে গেছি? কেন আমরা ডান ,বাম, উত্তর দক্ষিন দল ঘেষা হই, স্বপক্ষের বিপক্ষের হই, কেন শুধু দেশের পক্ষ হইনা? কেন দেশের স্বার্থ বিঘ্নিত হলে গর্জে উঠছিনা?? দেশের বড় দল গুলি পরিক্ষিত ধাপ্পাবাজ জেনেও কেন আমরা ওদের বুড়ো আঙ্গুল না দেখিয়ে ওদের পক্ষ নিচ্ছি? আমরা সবাইতো রাজনীতি করে ভাত খাইনা, কাজ করে খেতে হয়, তাহলে কেন এই সস্থা মদের নেশায় ডুবে আছে জাতি?
কবে আসবে সেই দিন যখনঃ
দেখবনা গন জাগরন মঞ্ছ কিংবা হেফাযত ,কোনটাই,
দেখবনা অস্থির মারারা মারি, কাটা কাটি, জালাও পোড়াও,
দেখবনা সাংবাদিকদের পক্ষপাতিত্য মুলক সংবাদ পরিবেশন
দেখবনা ইলেকশন আসলেই কেমন করে ইলেকশন হবে সেটা নিয়ে নতুন চিন্তা
দেখবনা পাগল ছাগল মন্ত্রিদের প্রলাপ
দেখবনা চুরি ধরা পড়েও বিচার নাহয়ে বহাল তবিয়তে মন্ত্রি থাকা
দেখবনা বিনে পয়সায় দেশের ত্রাঞ্জিট অন্য দেশকে দিয়ে দেয়া
দেখবনা বর্ডারে মানুষ মেরে ঝুলিয়ে রেখেছে কিন্তু কোন প্রতিবাদ নেই
দেখবনা হটাত করেই বিনা মেঘে বজ্রপাতের মত বিনা যিদ্ধেই ৬০/৭০ জন সেনা অফিসার খুন হয়ে যাওয়া
দেখবনা ধর্ম নিয়ে বাড়া বাড়ি, ধর্ম নিয়ে ব্যবসা,
দেখবনা শুধু খাম্বা বসিয়ে বিদ্যুতের টাকা মেরে দেয়া
দেখবনা ক্ষমতাবিহীন বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন
দেখবনা হটাত করে বিল্ডিং ধষে হাজার মানুষের করুন মৃত্যু
দেখবনা দেশের বৃহত শিল্প গার্মেন্টস কে রক্ষা করার চেষ্টা না করে সবাই মিলে এই শিল্পের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে হাজার কোটি টাকা আয়ের উতস বন্ধ করে দেয়ার চেষ্টা
কবে আসবে সেই দিন? এই জনমে কি তা দেখার সৌভাগ্য হবে?





মন্তব্য করুন