আমি
প্যাল্ টকে চ্যাট করতাম অনেকদিন ধরে, কিন্তু মজা নষ্ট হয়ে গেসে। ফেসবুকে গেলাম, কিছুদিন ভাল লাগ্লো, সবাই ছবি আপ্ লোড করে আর স্ট্যাটাস দেয়, আর গাছের আগায় আল্লাহু লেখা দেখা গেসে, তাই ওখানে খালি লাইক দিতে বলে, বিরক্তিকর। তাই আর ফে বু ভাল লাগেনা। লেখা লিখি জীবনেও করি নাই, এক আদটু পড়ার অভ্যাস ছিল। হটাত খুঁজে পেলাম এই ব্লগ।
এসেই কিছু না বুঝেই কারো অন্যমতি না নিয়ে, কারো সাথে পরিচয় না হয়ে ধুম ধাম করে কিছু লিখে ফেললাম ভুল ভাল অর্থহীন কথা বার্তা। ওমা আমাকে প্যাল টক বা ফেসবুকের মত কেউ বাঁকা চোখে (যেটা আমাদের দেশের জাতিয় চরিত্র) না দেখে দুই চার জন সহৃদয় ব্যাক্তি উতসাহ দিয়ে কমেন্টস দিলো, দেখে তো আমি বেশ ফুলে ফেঁ[পে গেলাম। মনে হল বাহ, এখাঙ্কার মানুষগুলি অদ্ভুত ভালো তো। সাহস আরো বেড়ে গেলো।
কিন্তু অবাক হচ্ছিলাম, এত কম লেখা আসছে কেনো, আর মানুষ জন কই? পরে আস্তে আস্তে বুঝতে পারলাম, মানুষজন এখানে অনেকেই আছে, হয়তো কোন কারনে কম লিখছে অনেকে।
ধীরে ধীরে অনেকের ভারি ভারি ভাল লাগা লেখা পড়ে নিজের জন্য খুব করুনা হচ্ছে। আর ভয় ও পাচ্ছি কিছু লিখতে, এ যেন ফার্স্ট ডিভিশনের প্লেয়ারদের পাশে গলির মাথার কোন ছিচকে বালক, অন্তত লেখার ক্ষেত্রে।
ভুল ভান্ত্রির জন্য সবার কাছে সবিনয়ে মাফ চাইছি। আর অনেক কৃতজ্ঞতা জানাই আমাকে গ্রহন করার জন্য আপনাদের অনেক পুরনো পরিবেশে।
নতুন করে পড়লাম লীনা দিল্রুবা, মানুষ, শওকত মাসুমের অনবদ্য লেখা। অসাধারন !





প্রথম প্রথম সবাই এমনই ভাবে, ব্যাপার না।
পড়তে থাকেন, লিখতে থাকেন। ভালো থাকেন।
মীর ভাই, শান্ত ভাই আর তানবীরা আপুর পাতায় হামলা করে দেখতে পারেন। বেশ ভালো কিছু সময় কাটবে।
Mesbah azad, bishonno baundole, priyo, meghkonna er patao vishon shomridhdho. Ashole hati hati pa pa kore jekhane khushi shekhane jete paren.
ধন্যবাদ
মাপ কইরা দেওন যায়না মিয়া বাই?
কাচ্চি খাওয়াইলেই হবে
রাজি
ধুর ভয়ের কি আছে। লিখতে থাকুন বিরতিহীনভাবে ।
আমি লিখতে কখনোই টেনশন করি না যা মনে চায় গরগর লিখে দেই। সবাই ভালো লিখলে আমি আর কি লিখবো তা ভেবেই লেখা দিয়ে দেই আজাইরা লেখা গুলো!
লিখতে থাকুন, শুভকামনা।
সবাই ১ নম্বর হইলে ১ এর মজা কি?
শুরু কইরা থেমে যাইয়েন না। তাইলেই হবে।
শুভ কামনা।
ক্লাশ থ্রি থেকে লিখতে লিখতে আমি এখন সাংবাদিক। আপনি আরো বড় হবেন। চালিয়ে যান
হাহা ! ভাল বলসেন। অনেক ধন্যবাদ আশার বানী শোনানোর জন্য।
মন্তব্য করুন