বনলতার অসুখ
অনেকদিন স্বপ্ন দেখি না। কাল রাতে অদ্ভুত একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙ্গে গেল। সেই স্বপ্নের অধিকাংশই মুছে গেছে ভোরের আলো ফোটার সাথে সাথে।
*****
তবু স্বপ্নটাকে নিয়ে লিখতে ইচ্ছে করছে। আবার অর্থহীন স্বপ্নটাকে গুরুত্ব দিতে বারণ করছে আরেকটা মন।
*****
স্বার্থপরতার অলিগলি পেরিয়ে শীত কুয়াশার বেড়াজাল এড়িয়ে শেষরাতের স্বপ্নে ভেসে এলো- কাঁপানো জ্বর নিয়ে এলোচুলে বিছানায় শুয়ে বনলতার শরীর।
এত ছোট্ট স্বপ্ন আমি আর কখনোই দেখিনি।





বাহ্!
টুকরো স্বপ্ন, ঘোর।
বনলতাকে নিয়ে জীবনানন্দ হলেন নীড় দা! (কিডিং কিন্তু)।
বনলতার খোঁজ নিয়েছেন পরে?
ছোটবেলা থেকেই আমি যতক্ষণ ঘুমাই ততক্ষণ স্বপ্ন দেখি। কত কি যে দেখি! আগামাথা নাই। তবে মাঝে মাঝে কিছু স্বপ্ন দেখে ভয়ে ঘুম ভেঙ্গে যায়, আর চোখ বুঁজতে পারি না। আবার কিছু স্বপ্ন নিয়ে দুর্ভাবনায় পড়ে যাই, প্রিয়জনদের নিয়ে চিন্তায় থাকি।
নাহ, দ্বিতীয়বার আসেনি বনলতা স্বপ্নে
হয় নাই নীড়দা'
আরো বড় লেখা চাই।
এইটাতে শুধু ছোট্ট একটা লাইক দিলাম। এরপরে বড় লেখা দেন। বড় করে লাইক দিবো।
বড় যদি হতে চাই, ছোট হই আগে
বনলতা'রা শরীরের জ্বরে কাতর হয়ে এলো চুলে শয্যা নেয়
আর আমরা যারা বনলতাদের স্বপ্ন দেখি, তাদের খোঁজ নেয়না কেউই
আপনাদের খোঁজ নেবে মাধবীলতারা
এখন আর স্বপ্ন দেখিনা । স্বপ্নরা সব মরে গেছে '৭৫ এর পর । এখন যা দেখি তার নাম দুঃস্বপ্ন । এগুলো মরেনা---শত ডালাপালা মেলে প্রতি রাত হানা দেয় ।
[ এ টি এম কাদের ]
৭৫ এর পর কারো কারো স্বপ্ন ডালপালা মেলে মহীরূহ হয়ে গেছে তা দেখেন নি?
মাথায় এট্টু জলপট্টি দিলে কী এমন ক্ষতি হত... পাষাণ আপনি
জল কিংবা পট্টি কিছুই নাই স্বপ্নে
আহারে!
আসলেই, মাথায় এট্টু জলপট্টি দিলে কী এমন ক্ষতি হত... পাষাণ আপনি!
স্বপ্নে যা নাই তা কি করে দেই বলুন
সুন্দর....
বনলতার অসুস্থ চোখেও পাখির নীড়!
নীড়ের সন্ধান কি তাইলে পাওয়া গেল?
বনলতা নিয়েই আছেন ? এখন তো সুলতার যুগ
সুলতা তো ঘরে আছে, আর বনলতা আছে স্বপ্নে
মন্তব্য করুন