অন্য বুঝ।
কিছু কিছু গান আছে না, যে গানের প্রথম কয়েকটা লাইন শুনলে অন্য বুঝ হয়!
এই যেমন ধরেন, “ তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি?
-----মনে হয় না, অফিসের কর্তা কর্মচারীরে কইতাসে, “পরশু অফিস কইরা গেলা, কাইল তো আর আইলা না। কামাই দিলা কেন?”
আবার ধরেন, “তোমার বাস কোথা যে পথিক,
ওগো দেশে কি বিদেশে?”
মনে হয় না , প্রশ্নকর্তা যাইচা নিমন্ত্রণ চাইতাসেন! পরের বাক্যেই হয়তো জানতে চাইবেন, “ওই এলাকায় বাসা ভাড়া কি রকম।“
পরের লাইন গুলা দেখেন, উত্তরদাতা বেশ টেকনিক কইরা কাটায় দিলেন। “আমার বাস কোথা যে জানো নাকি! শুধাতে হয় সে কথাটি।“
ভাবটা এমন, “কন কি, আমার বাসার ঠিকানা জানেন না! এইটা আবার জিগাইতে হয়!”
“সব সখীরে পার করিতে নেবো আনা, আনা।
আর তোমার বেলায় নেবো সখি, তোমার কানের সোনা।“ গানটা সবাই শুনছেন।
মনে হইতে পারে কি, মাঝি কইতে চাইতাসে ”তোমারে নাওয়ে নিতে গেলে ডুইবা যাইবার সম্ভাবনা আছে। তাই, নাও-য়ের দামটা আগেই নিয়া রাখি।"
আবার ধরেন এই গানটা, “আজকে নাহয় ভালোবাসো, আর কোন দিন নয়।“
কন দেহি, এই লাইন দুইটা কাউরে কইলে জুতা খাওন লাগবো না! গণপিটুনিও খাইতে হইতে পারে।“
“মানুষ আমি আমার কেন পাখির মতো মন’। বুঝেন একবার, পাখির মতো মন নিয়া সে বুঝতে পারসে, সে মানুষ। মানেটা দাড়াইলো, “তার মনটাও মানুষের।“
“এক পায়ে নুপুর আমার, অন্য পা খালি”—লাইনটা শুনলে
উনারে অগোছালো মনে হইতেই পারে কি পারে না? কিংবা ওই নূপুরটা কুড়ায় পাইসে বইলা সন্দেহ জাগাটা অস্বাভাবিক কিনা!
ওই গানটা তো সবাই শুনছেন,” চুপি চুপি বলো, কেও জেনে যাবে।“
মনে হইতে পারে না, কোন কুকর্মের শলাপরামর্শ চলতাসে? কিংবা গুপ্তধনের ব্যাপারে আলাপ হইতাসে।“
বরঞ্চ ‘” বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও”-গানটার কথা কিন্তু চিরসত্য।
এই এক বাক্কেই বাস্তব দুনিয়া সম্পর্কে ধারনা পাওয়া যায়। দেশের বাস, ট্রেন বা লঞ্চ টার্মিনালে এই গানটা বাজাইতে শোনা যায় না। অথচ, এই গানটা বাসে/ট্রেনে/লঞ্চে উঠার আগে শুনলে কতো মানুষ বিপদের হাত থেইকা বাঁচত।
হিন্দি গানগুলা আবার অনন্য। দুনিয়ার খুব কম ভাষার-ই গান শুনছি। তারপরও আমি জোর গলায় কইতে পারি, গানের কথার ক্ষেত্রে এরা রেকর্ড করছে এবং এই রেকর্ড তারাই ভাঙ্গতাছেন। রাস্তাঘাটে এই গানটা সবাই শুনছেন, “.................................এক দুসরেকো হাম সনে না দে। তু মেরা হিরো” কন দেহি একবার! হিরো নাহয় বানাইসসোস। কিন্তু, হিরো হইসে বইলা কি সারারাইত জাইগা থাকার শাস্তি পাইতে হইবো। এইটা কোন যুক্তিগ্রাহ্য কথা!
শিলার সেই গানটার কথা আর কি কমু!
“মাই নেম ইজ শিলা। শিলা কি জউয়ানি।“
এই লাইন দুই’টার সার্থক ব্যাখা ভব্যতার খাতিরে দিলাম না। শুধু এতটুকু জিগাই, জীবনে দেখসেন কিংবা হুনসেন কি, সভ্য কেউ নিজের পরিচয় দেয়ার পর তার যৌবনের উল্লেখ করসে!!!!!!!!!!!!!!!!





লেখা ভালু হইছে!!
অনিমেষ দা, থাঙ্কু।
ভালা আছেন নি?
ভালো আছি ভাই।
আপনি কেমুন?
এই তো ভাই, কোনরকম বাইচা থাকবার চেষ্টায় আছি।
অনেক মজার একটা লেখা!!
হমম এককেবারে অন্য বুঝ
আপনে দেহি ঠিক-ই অন্য বুঝে নিসেন............
সত্যি দারুণ। চিনির লাহান মিষ্টি।
কন কি! আমার হাত দিয়া মিষ্টি লেখা বাইর হইসে। বিশ্বাস হয় না...
ধন্যবাদ।
গান - সমপরোসারণ চরম হইছে
থাঙ্কু, আপা।

আছেন কেমুন?
সেরাম হয়েছে, এমন আরও চাই।
ধন্যবাদ, বাউন্ডুলে ভাই।

বেশি "অন্য বুঝ" হইলেই ঝামেলা-রে ভাই।
মানুষে মনে করে, ওইটা আমারই বুঝ!
আপনার মনের অবস্থা কি?
বিষণ্ণতা কমছে?
গানআলোচনা মজাদার হইছে!
ধইন্নবাদ।
আছেন কেমুন?
মন্তব্য করুন