হুমায়ুন আজাদ স্মরনে
ভয় নেই গোলাপ, তুমি পুষ্পিত হও
মেলে ধরো তোমার পাঁপড়ি।
আমরা আছি, জেগে আছি তোমায় ঘিরে।
ভয় নেই কাক, তুমি আবর্জনা বিনাশ করো
একে একে গিলে নাও পচে যাওয়া শরীর।
আমরা আছি, চেয়ে আছি তোমার পানে।
ভয় নেই বসন্ত, ভয় নেই পলাশ,
ভয় নেই শহীদ বেদী।
আমরা আছি, এখনো জেগে আছি।
পচন ধরা শিশ্নের ভয় নেই ঊর্বশী,
ক্ষরিত বিষের ভয় নেই ষোড়শী।
পাঠাগুলো কে চোখে চোখে রেখেছি।
ভয় নেই আজাদ, তুমি ঘুমাও
নষ্টগুলো খোঁজা হচ্ছে ধীরে ধীরে
কিছুই যেতে দেব না নষ্টের অধিকারে।





শেষের লাইনদুটো দারুন
ধন্যবাদ
কবিতা ভালো লেগেছে।
আবার বইমেলা। হুমায়ূন আজাদ-বইমেলা-হুমাযূন আজাদ---
আমার এ-আকাশ ছড়িয়ে আছে ওই
পাতটিনের মতো ধাতুর চোখ জ্বলে প্রখর জ্বালাময়
সে-তাপ গ'লে পড়ে আমার দশদিক
জল ও বায়ুহীন আমার আকাশের অদেখা দূর কোণে
বৃষ্টিসকাতর একটু মেঘ আজ জমুক।।
-হুমায়ূন আজাদ
বইমেলা-হুমায়ূন আজাদ।
হুমায়ুন আজাদকে আমিও স্মরণ/স্মরন করি।
(স্মরণ/স্মরন - বানান কোনটা হবে।আমার মনে হচ্ছে 'স্মরণ')
বানানটা সম্ভবত "স্মরণ" ই হবে। তবে আজকাল "স্মরন" ও লেখা হচ্ছে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
মন্তব্য করুন