চ্যুত
প্রথম সঙ্গমের পুলকে
আমরা বিদিক,
বিয়ে ফিলিপের।
লাদেন শহীদ!
শ্রদ্ধাশ্রুতে সিক্ত
আমাদের চোখ,
অন্তর, এমনকি অন্তর্বাস।
.
আমাদের আবর্তচ্যুত
আমরা দুজন শুধু
পরস্পরে-
মিশে আছি,
ভিজে আছি,
মেতে আছি।
৫০ ওয়ার্ড না হলে নাকি পোস্ট হবে না, তাই আরো একটা পিচ্চি কবিতা পোস্টিলাম।
মধুর পিছে ঘুরে আমার
ফুরিয়ে গ্যাছে দিন।
সব পতঙ্গ পায় কী মধু?
পেলাম নিকোটিন।
হরি! হরি! তাও নাকি ৫০ ওয়ার্ড হয়নি! সুতরাং, আরো একবার আরো একটি কবিতা প্রচেষ্টা
এই প্রণয়রসিক অন্ধকারে
তোমার সবগুলো জলাধার
খুলে দাও।
ঈশ্বর মারার আগেই
স্নানে পানে
একটি বার শুধু
প্রাণ ভরে মরতে চাই।





চারিধারে ডিকশনারী ফুটো হয়ে কবিতা ঝরে পড়ছে দেখছি
what is this? what is this? what is this?
বুঝলাম না আপামণি...
ভাল লাগলো।
আমারও ভালো লাগল..
মন্তব্যের জন্য শুকরান।
ডিকশনারীতে তিনটা ফুঁটা করছে

প্রথম আর শেষের টা ভালো লেগেছে অনেক। মাঝের টা এই দুটোর মধ্যে কেমন যেন লাগছে !
শুভকা্মনা থাকলো ।
প্রথমটা বেশি ভালো লাগছে
মন্তব্য করুন