ইউজার লগইন

ঘুম সংক্রান্ত আকুলতা

ঘুম পাড়ানো মাসিপিসির চিতার ছাই
বাতাসে উড়ে ঝুড়ে ভস্ম হয়ে গেছে কবে!
রূপকথারা চলে গেছে বাজারের সুদূর ওপার ।
চশমার কাচ ভেঙ্গে যাওয়ায়
খুঁজে পাচ্ছিনা তন্দ্রার গোলাপী বড়িগুলো ।
কপাটের ফুটো দিয়ে বেশরা নারীর মতো
ভোর এসে উকিঝুঁকি দিচ্ছে-হারি আপ!
বুকের পাহাড় থেকে বৃক্ষের গান বের কর
কূপের মুখ থেকে শিগগীর পাথরসরাও ।
হে নরম ডাকিনি, আমাকে যাদু কর !
অনিবার্য বিপ্লবের আগে
আমার একটু ঘুম দরকার ।

পোস্টটি ৭ জন ব্লগার পছন্দ করেছেন
১

তানবীরা's picture


এই কবিতাটা মনে হয় বুঝেছি।
আচছা এই লাইনটা যদি এরকম হয় ধরেন

কপাটের ফুটো দিয়ে বেহায়া নারীর মতো

ভাল থাকবেন

২

আশরাফুল আলম's picture


যাক! অবশেষে একটা ডট বল, ছক্কা হৈল না! Cool

৩

বিষণ্ণ বাউন্ডুলে's picture


কেমন যেন অনুবাদ অনুবাদ ভাব।

৪

আশরাফুল আলম's picture


Sad

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

আশরাফুল আলম's picture

নিজের সম্পর্কে

জীবনের অংকটা বড় গোলমেলে লাগে,শুধু ভুল করি, কখনো যোগ বিয়োগে, কখনো চিহ্ন পাতাতে।