ধেয়ে আস নেমে আস
ধেয়ে আস স্বপ্নে অস্বপ্নে
জলবিন্দুর মতো বিশাল স্রোতে
তোমার জন্য গাওয়া যে গান
তার সুরে বেজে ওঠো
নেচে চলো নিবিড় ছন্দে
তুমি আকাশে ভাসালে আগুন গুচ্ছ
ফুল হয়ে ফুটে ওঠে মৃত্তিকা সকল।
নেমে আস ধেয়ে আস
দেখ, শৈশব থেকে কি দীর্ঘ পরিভ্রমণ
পায়ে পায়ে একা একা ...
আটাশটি বালিকার ঋতু-রক্তস্রোতের গভীর অনুপ্রাস,
হে শব্দবিন্দু, আমার নৈঃশব্দ্য বোঝ
ধেয়ে আস নেমে আস
নেচে চলো নিবিড় ছন্দে





স্বাগতম...
ভালো লাগলো আপনাকে পেয়ে...
ধন্যবাদ টুটুল
স্বাগতম
ধন্যবাদ
শুভ সকাল
কবিতা অনেক কঠিন
আসলেও ...
স্বাগতম
ধন্যবাদ কাঁকন

স্বাগতম এবিতে
ধন্যবাদ শওকত ভাই
স্বাগতম
স্বাগতম প্রণব!
আগমন ধ্বনি এমনই হওয়া উচিৎ...
রাতিফ... কেমন চলছে সব??
আমিও চলে এলাম।
ভালো লাগলো।
মন্তব্য করুন