কয়েকটি পাখির ডাক ও অন্যান্য
আজ রাতে কয়েকটি পাখির ডাক শোনা যাবে তোমাদের তেমাথায়। সেখানে একটি গর্তের ভেতরে লুকানো রয়েছে আধেক গোধূলী রঙ। আজ রাতে গোধূলী দেখবেন যাঁরা, তাঁদের স্মৃতিমালা রক্ষিত হবে প্রতি শতকের রৌদ্রতম দিনে। অধরা, অদৃশ্য হ্যাঙ্গারে ঝুলে আছি - আমায় শুষে নেবে শীতল আলখেল্লার গভীর কালো রঙ। নিঃশব্দে।।
আর শেষতম দিনে আবার চন্দ্রোদয় হলে মুখোমুখি হবো আমরা দু'জনা। বাম আঙুল থেকে তুমি তুলে নেবে বস্তিবাসীর কুৎসিত সঙ্গম প্রনালি। ঘৃনায় মুষড়ে পড়ার আগে জানাবে- বড় বেশী অপ্রমিত তোমার হাবভাব। সন্ধ্যার কিছু পর জেগে উঠবে গুটিকয় উদ্বিগ্ন মুখের সামনে; সেখানে আমার মুখমন্ডলের কোন প্রবেশাধিকার থাকবে না আর। টিভি চ্যানেলগুলোর নতুন মুখের সন্ধানের মতো ব্যাস্ত হয়ে পড়া নিবিড় তরুনী, আমারো প্রেমিকা ছিলে তুমি।
কয়েটি ইঁদুর দৃশ্যের মতো দেয়াল থেকে ঝড়ে পড়তেই ভূ-মণ্ডলে নেমে আসে হিম ঋতু। অনভ্যস্থ তুষারপাতে ভরে যায় আমাদের নাতিশীতোষ্ণ মাঠের সবুজ। রঙ বদলে যায়, বদলে যায় অনুভূতির সংজ্ঞার মতোন। বিষন্ন বিকেল মানে পড়ন্ত রোদের নিথর আলস্য নয়, এখন এখানে বরফের প্রাচুর্যে কোন অনুভূতি অবশিষ্ট নেই আর- গভীর চাদোর জড়িয়ে শুয়ে থাকা ছাড়া ...





মাথার উপ্রে দিয়া গেল ।
আমারো ...

স্মৃতি পোড়ায়....
গোপন দহণ ...
আহা.....
আহ
বুঝি না এত কঠিন লেখা
কিন্তু পড়তে ভাল লাগে
এত সুন্দর লিখেন কিভাবে?
ধন্যবাদ রুমন...
স্বাগতম আপনাকে, সুন্দর লেখা
এমন লেখা পড়লে নিজের ভেতরের দৈন্যতা দাঁত বের করে হাসে । ভাইরে সহজ কথা আসলেই কী যায় না বলা সহজে? আমারও জানতে মন চাইলো, লিখেন কেমনে এমন জট্টিল লেখা ?
শুভেচ্ছা নিরন্তর ।
শুভেচ্ছা আপনাকেও:)
সহজ ভাবেই বলি; তবে একটু অন্যরকম প্রকাশ... এই আরকি...
ভালো লাগলো।
কথাগুলো বেশ দাগ কাটল।
চমৎকার লিখেছেন
ধন্যবাদ সোহেল কাজী
অদ্ভুত লেখা। পড়ে কেমন যেন একটা অনুভূতি হলো।
লাইক বাটনে ক্লিক করলাম ।
ধন্যবাদ বিমা:)
ভালো লাগলো
অশেষ ধন্যবাদ:)
মন ছুঁয়ে যাওয়া লেখা
নিয়মিত পড়তে চাই
ধন্যবাদ টুটুল ভাই
পড়লাম
ধইন্না...
প্রিয়তে নিলাম...কেমন আছেন প্রণব ভাই?
মন্তব্য করুন