আমার না বলা কথা
আমি আর বৃষ্টি ছুয়ে দেখব না
অঝোর ধারায় আর কাদবে না আমার অশান্ত হৃদয়
আমি উন্মত্ত হবনা, হবো নিশাচর
রয়ে যাবো নিভৃতে সবার স্মৃতি চারণে।
গভীর রাতে যখন পৃথিবী ঘুমিয়ে যাবে
তখন আমি প্রলাপ করব না
শুধু অভিসম্পাত দিব নিজেকে
কেন ভুলতে পারিনা আজও তোমাকে।
কি বর্ষায়,কি শীতে, আমি তোমাকে তোমাকে যেতে চাই
পারছি না যে...
এ হৃদয় থেকে কবে তুমি মুছবে বল
আমি জ্বলছি...ভীষণ।
আমার ফুলের বাগানে এবার রাজ্যের জোনাকির আনাগোনা
সন্ধ্যা হলেই সেখানে আলোর মিছিল আসে
না আমি সেখানে যাবনা
আমি আলোর মিছিলের অন্তরালে অমাবস্যার সাথেই থাকবো
তবুও তোমাকে ভাববো না
তোমার জন্য সুখ ও চাইবো না
তোমাকে অভিসম্পাত ও করবো না।
অনেক হয়েছে, এবার আমি স্বপ্ন দেখবো
নিজেকে আমি নিজের দ্বারা সম্মোহিত করব
আমার বিধ্বস্ত নীলিমায় আবার সূর্য মুখ তুলে দাঁড়াবে
আর আমার কবিতা চলবে অবিরাম......... মধ্যরাতে।





সুন্দর কবিতা..
কিছু বানান ভুল একটু বেশি-ই চোখে লাগলো।
লিখতে লিখতে ঠিক হয়ে যাবে ক্ষন..
এবি-তে সুস্বাগতম..

অনেক হয়েছে, এবার আমি স্বপ্ন দেখবো
নিজেকে আমি নিজের দ্বারা সম্মোহিত করব
আমার বিধ্বস্ত নীলিমায় আবার সূর্য মুখ তুলে দাঁড়াবে
আর আমার কবিতা চলবে অবিরাম......... মধ্যরাতে।
ধন্যবাদ বিষণ্ণ বাউন্ডুলে । আসলে, আমি বাংলা লেখায় তেমন EXPERT না। তারপর অ চেষ্টা করছি। ইনশাল্লাহ, ভবিষ্যতে আরও শুদ্ধ বাংলায় লিখতে পারব।
খুব আপসেট মনে হচ্ছে
আরে না। একদম ই আপসেট না। আর এই কবিতা টা আমার অনেক আগের লেখা।but unfortunately i did not post it anywhere.this is the first time i am posting my poem.Inshallah, will post more of my poems soon.....thnx
কবিতাটা পড়ে ওই গানটার কথা মনে পড়ে গেল- সত্যি বলছি তোমাকে আর ভালবাসিনা।
এবিতে স্বাগতম।
লিখেন।
মন্তব্য করুন