ইউজার লগইন

ব্লগর ব্লগর............

অনেকদিন ধরেই ভাবছি কিছু লিখবো কিন্তু কি লিখবো বুঝতে পারছি না। ঠিক কাগজে কলমে লেখা না, টাইপ করা। ব্লগ খুলি, লেখা পড়ি , লিখতে বসি, মাথায় কিছু আসে না , বন্ধ করে দেই ব্লগের খাতা।

কি লিখবো ? কি নিয়ে লিখবো ? রাজনীতি ? পঁচা দুর্গন্ধযুক্ত নিয়ে কিছু লিখতে ইচ্ছা করেনা। মেধা, সময় ও শ্রমের অযথা নষ্ট ।

গল্প জাতীয় কিছু লেখার চেষ্টা করতাম আগে, এখন সবার লেখা দেখে মনে হয় কি হাস্যকর লেখা লিখেছি গল্পের নামে, সবাই কষ্ট করে পড়েছেও। লজ্জায় এখন শব্দ , অক্ষর গুলো আর গল্প হয়ে উঠেনা।

তবুও লিখতে ইচ্ছে করে, ভাবি স্মৃতিকথা লিখবো , কিন্তু আমি এমন কেউ না যে অন্ধকার অংশ টুকু অন্ধকারে রেখেই "আমার ছেলেবেলা" লিখবো, আর সবাই আগ্রহ নিয়ে পড়বে , সবার কৌতূহল মিটবে।

বই পড়া ইদানিং হয়ে উঠে না বা পড়তে ইচ্ছা করে না, মুভি দেখিনা , দেখার ধৈর্য্য পাইনা তাই এইগুলা নিয়ে কোন আলোচনা মুলক লেখাও লিখতে পারিনা।

মাঝে মাঝে ভাবি মন নিয়ে লিখবো, মনের তো অনেক রঙ, ক্ষনে ক্ষনে পালটায়, এমনকি আকাশের রঙের থেকেও দ্রুত পালটায় মনের রঙ, ক্ষনে ক্ষনে। মনের ভিতর আচমকাই ঝড় বয়ে যায়, কোন পূর্বাভাস ছাড়াই, ভালোবাসার বন্যা হয় কিংবা এই মনেই জন্মে ঘৃনার আগাছা, দিগন্ত জোড়া খোলা জায়গার মতো উদাস হয়, মনের ভিতর কষ্টের মেঘ জন্মে , সেই মেঘ থেকে আবার বৃষ্টি হয়ে ঝরে পড়ে আনন্দের ফোঁটা। মনের নদীতে পাল তুলে দেই কোন কোন দিন, মনে হয় বাতাসের সাথে সাথে চলি , যেদিক নিয়ে যায় আমারে। মন কখনো কৃষ্ণপক্ষের রাতের মত অন্ধকারের সাথে মিতালি করে, কখনোবা জ্যোৎস্না রাতের মত মায়াবী আলোর রোমান্টিকতায় স্বপ্ন আঁকে ।

পোস্টটি ১৮ জন ব্লগার পছন্দ করেছেন

ভাঙ্গা পেন্সিল's picture


হাবিজাবি লেখবেন। ব্লগে না দেন অন্য কোথাও। হাতের লেখা ভাল থাকবে Wink

সাঈদ's picture


সেইজন্য আমরা বন্ধুতে দেই ঃপি

লীনা দিলরুবা's picture


গল্প জাতীয় কিছু লিখতে চাইলে সেইটা নিজের জীবন থেকেই মাইরা দেন। পাঠক সত্যি কাহিনী নির্ভর গল্প-টল্প লাইক করে, আর সেইটারেই ট্যাগিঙ কইরা 'আমার ছেলেবেলা'ও কইরা দিতে পারবেন, আলো-অন্ধকার বুদ্ধিমান পাঠক বুইঝা নিবে Wink

মুক্ত বয়ান's picture


comment of the day!!!! Tongue Tongue Tongue

লীনা দিলরুবা's picture


লেখক যদি এক্টু বায়াসড হৈত তাইলে কিছু আলো-অন্ধকারের কাহিনী শুনতাম Smile

সাঈদ's picture


আর আলো আধাঁরির গপ্পো !!! মাথাত কিছু আসে না। সব শেষ , মাথাত যা ছিল।

একলব্যের পুনর্জন্ম's picture


আডডা পোস্ট দেন সাঈদ ভাই Smile

কেমন আছেন ?

সাঈদ's picture


দিব ক্ষন।

আমি ভালো , আপনি কেমন ? আপনার কবিতা কই ????

রাফি's picture


হাসের বাচ্চার সাতার শিখানো নিয়া গল্প-সল্প হৈতে পারে। শুরু করেন দিকি....।

১০

সাঈদ's picture


স্টক শ্যাষ তো ...........

১১

বাফড়া's picture


সাইদ ভাই, মবাইল আচি, মবাইলে আচি...

লাসটের প্যারা এতই ভাল্লাগছে যে মবিল থিকাই লগাইলাম Smile
এই যে মনের রং বদলানো... উফফফফফ .... ত্যক্ত হয়া গেছি... মাঝেমাঝে মনে হয় মনের উপর মনে হয় আর কোনদিন কন্ট্রল ফিরা পামুনা.. এই ডানে যায় তো এই বামে Sad

পোস্ট লাইকাইলাম

আমার মবাইল দিয়া যে বাংলা লিখা যায় তা জানতাম না; আগে তো ট্রাই মারছিলাম মাগার হয়নাই কখনো...

১২

সাঈদ's picture


মন !!! আসলেই ভাই, কন্ট্রোল করা মুশকিল।

যাক মোবাইল দিয়া যখন বাংলা লেখা যায় তো আর চিন্তা কি !!! মোবাইল দিয়া ব্লগিং কইরা মোবাইলের বারোটা বাজাও এখন।

১৩

মাহবুব সুমন's picture


কি লেখা যায় Sad

১৪

সাঈদ's picture


পরামর্শ দেন তো ভাই একটু।

১৫

হাসান রায়হান's picture


হায়রে মন। লাইফটা শেষ কইরা দিল ।

১৬

সাঈদ's picture


আসলেই ভাই, লাইফটাই শেষ করে দিল ।

১৭

জ্যোতি's picture


শেষ প্যারাটা ভালো লাগলো খুব। মন খুব খ্রাপ জিনিস সাঈদ ভাই। পাত্তা দিয়েন না।

১৮

সাঈদ's picture


মনরে পাত্তা না দিলে পরে মন আমারে পাত্তা দিবে না , রোবট (ব্লগার রোবট না আবার) ছাড়া আর কিছুই মনে হবে না নিজেরে।

১৯

টুটুল's picture


মন খুউপ খ্রাপ ... চ্রম খ্রাপ

২০

সাঈদ's picture


হ , চ্রম খ্রাপ জিনিস।

২১

টুটুল's picture


বাফা আর সাঈদেরতো দেখি
মন বসেনা পড়ার টেবিলে অবস্থা Wink
ভালু ভালু Wink

২২

জ্যোতি's picture


বাবুর মনও যে উথাল পাথাল আগে ঝানতাম না।ঝানলাম।

২৩

সাঈদ's picture


বাবু কি ঢাকডোল পিটাইয়া কইবো মন উথাল পাথাল ? x+(

২৪

সাঈদ's picture


মন বসেনা পড়ার টেবিলে

এই নামে ছিনেমা আইছিল না ? আপনের এই সমস্যা ছিল তাতো বুঝছি ঐ বুইড়া লোক নিয়া লেকায় , সবাই কি আর এই রোগে পড়ে ? বয়স শেষ।

২৫

শওকত মাসুম's picture


সাঈদনামা লেইখা ফেলেন

২৬

সাঈদ's picture


লেকা শেষ আপাততঃ ।

২৭

বকলম's picture


মন মাতাল সাঝ সকাল কেন শুধুই কাঁদে
নিত্যকাল সপ্নজাল কেন মায়ায় বাধে।

আপনার জন্য শ্রীকান্তের এই গানটি।

২৮

সাঈদ's picture


আমার বহুত পছন্দের গান, শেয়ারের লাইগ্যা থ্যাঙ্কু।

২৯

মেসবাহ য়াযাদ's picture


ব্যাচেলর পোলাপাইনরে লৈয়া এই এক সমস্যা... অস্থির !!!

৩০

সাঈদ's picture


বিয়া করলে তো চিরতরে স্থির মানে মরহুম হইয়া যামু !!!

৩১

সামছা আকিদা জাহান's picture


খুব সুন্দর কথা দিয়ে শেষ করেছেন। ভালো লাগলো।

৩২

সাঈদ's picture


ধন্যবাদ।

৩৩

রুমন's picture


লিখে ফেলেন একটা গল্প, নিজেকে নিয়েই

৩৪

সাঈদ's picture


আমি শংকর নাকি ভাই ?

৩৫

মেঘ's picture


অস্থির সময়ের অস্থিরতা।

৩৬

সাঈদ's picture


সুন্দর কথা বলেছেন । .....

৩৭

নরাধম's picture


মন তো ঈশ্বর না, তাই মনকে তেমন পাত্তা দেয়ার দরকার নেই!

৩৮

সাঈদ's picture


ঈশ্বরকে পাত্তা না দিলেও মন কে পাত্তা না দিয়ে পথ থাকেনা ভাই।

৩৯

নজরুল ইসলাম's picture


লেখা কই ই পুস্তকের?

৪০

সাঈদ's picture


এনশাল্লাহ আজকেই দিয়া দিমু ।

৪১

নাহীদ Hossain's picture


চিন্তায় পইড়া গেলাম ......

৪২

সাঈদ's picture


ক্যান ??? কি নিয়া ?

৪৩

নীড় সন্ধানী's picture


সাঁতার শেখার কাহিনী দেন! Smile

৪৪

সাঈদ's picture


সবাই খালি সাতার শিখতে ছায় , ঘটনা কি ?

৪৫

রুবেল শাহ's picture


হক..... মাওলা

৪৬

সাঈদ's picture


এইখানে হক মওলা কওনের কি হইলো আজিব !!!

৪৭

শাওন৩৫০৪'s picture


এডাই তো ব্লগর ব্লগর....ব্লগীং ব্যাপারটা এমনই-----:P

৪৮

তানবীরা's picture


প্রত্যেকটি লাইন ভালো লেগেছে লেখার

৪৯

সাঈদ's picture


ধন্যবাদ।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

সাঈদ's picture

নিজের সম্পর্কে

আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম,
হাঁটতে পারে, বসতে পারে, এ-ঘর থেকে ও-ঘরে যায়,
মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায়।

আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি,
গাছের মত দাঁড়িয়ে থাকি।
সাপে কাটলে টের পাই না, সিনেমা দেখে গান গাই না,
অনেকদিন বরফমাখা জল খাই না।
কী করে তাও বেঁচে আছি আমার মতো। অবাক লাগে।