নাম দেই নি
কোথায় কখন দেখেছিলেম
মনে নেই
হয়তো হেমন্তের শিশিরের চিক চিক করা
সূর্যালোকে ক্ষনিকের তরে ঘাষের নরম ডগায়
বুঁনোহাঁসের পালকের নরম উষ্ণতায় কিংবা
ফেলে যাওয়া চড়ুইয়ের খড় কুটোর মত
স্বপ্ন বোনার মত নীড়ে
মেঘনায় ঢেউয়ে ডুবে যাওয়া সূর্যের মত লাল টিপ
আঁকা তোমার কপালের ভাজে
রক্তিম আকাশের প্রতিচ্ছবি বুকে নিয়ে
লাল হওয়া স্রোতের মত তোমার কপোলে
বয়ে চলা ভাবনার ঢেউ
আঁধার ভেদ করে জ্বলা জেলে নৌকার কম্পিত
আলোর মত শূণ্য দৃষ্টিতে তাকিয়ে ছিলে ,
মেঘের রঙের পাড় বাধা আকাশের মত
ঘিরে রাখা শাড়ীর আঁচলে
আর আমি দেখেছিলেম
দেখেছিলেম
কোন ঝড়ের পূর্বক্ষনে
এলোমেলো বাতাসে নিভু নিভু প্রদীপালোকের মত
১২।০৬।২০১০





সুন্দর কবিতা। ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও।
নাম দেন্নাই কেন?
কবিতায় বানান ভুল চোখে লাগে বস, বানানগুলা একটু ঠিক্করে দেন।
লাল টিপ লাল আকাশ... লালে লাল দুনিয়া... সত্য ঘটনা নাকি?
হঠাৎ করেই লাইনগুলো মাথায় আসলো , লিখে দিলাম।
বানান ভুলের ব্যাপারে মাফ কইরা দেওন যায়না ? বাংলা গ্রামারে ফাঁকি দিছিলাম তো স্কুলে তাই এত ভুল
ব্যাপার কি?ফেসবুকের স্ট্যাটাস ব্লগে কবিতা.।.।।।ব্যাপার কি?কিরাম যেন গন্ধ লাগতেছে?????????
এই সব হাই থট কথা বার্তা , আপনি বুঝবেন না।
বুজলাম।।কিন্তু আম-জনতা জানতে চায় কাহিনী কি?
আম্মো জান্তে চাই কাহিনী কি .।
কাহিনী কি?
মনে মাঝে সাজে ভাবের উদয় হয় আর কি ভাই !!!
এখনও তো মরহুম হই নাই !!!!
এতো লাল ক্যান? আম্মো জান্তে চাই কাহিনী কি .।
কাল সন্ধ্যার আকাশটা ছিল রক্তরাগে। এদিকে ঘন কাল মেঘ ওদিকে লালে লাল রক্তিম আকাশ।
কবিতা খুব ভাল লাগলো।
ধন্যবাদ
কেডা কইছে ?
সুমন ভাই@সাইদ ভাই এর কি বিয়ার বয়স কি পার হইয়া গেছে????????
ঝাতি জানতে চায়??????????
মাহবুব সুমন বলেছেন "সময়মতো বিয়া শাদি না করলে এরমই হয়"
"আর আমি দেখেছিলেম
দেখেছিলেম
কোন ঝড়ের পূর্বক্ষনে
এলোমেলো বাতাসে নিভু নিভু প্রদীপালোকের মত" ..............আহা দারুন।
তোরে ধইন্যা ।
এইসকল কবিতা দেখিলে কিন্তু মানুষ-জনের কলিজা জমিয়া যাইবে।

মন্তব্য করুন