বয়ে চলা জীবন কাব্যের পান্ডুলিপি - ৬
অনেকদিন ধরে ব্লগে আসা হয় না। কিছু লেখা হয়না। লেখা মানে অভ্রের সাহায্যে কী বোর্ডের বারোটা বাজানো।
লেখা বলতে যা বুঝায়, তা তো আর হয় না । তবুও একটু আধটু চেষ্টা। কয়েকটা অবিন্যাস্ত বাক্যের প্রক্ষেপন , কিছু শব্দ চয়ন আর ২/১ টা কমেন্ট আসে - খারাপ লাগে না সব মিলিয়ে ।
সব কিছুরই একটা সময় থাকে , একটা প্রস্তুতি থাকে । ব্লগিং করারও মনে হয় সেরকম সময় , প্রস্তুতি থাকে। গত কিছুদিন যাবৎ মনের অবস্থা ছিল সদ্য বন্যার জল নেমে যাওয়া বিধ্বস্ত জনপদের মতন ।
চারপাশ থেকে বানের জলের মতন আসা একটার পর একটা ঝামেলার মুখোমুখি হতে হতে নিজের উপরেই আস্থা হারাতে শুরু করেছিলাম এক পর্যায়ে। জীবনটা এরকমই। আর আমার পুরো জীবনটাই এরকম - ঝড়ের কবলে পড়া জাহাজের মতন - ডুবে যেতে যেতে আবার ভেসে উঠে । ভেসে উঠেই ভুলে যেতে চাই ঝড়ের মুখে পড়া ভাঙা মাস্তুল কিংবা ছিঁড়ে যাওয়া পালের সাথে জড়ানো জীবনের কথা ।
মন স্থির ছিল না বলেই ব্লগে আসা হয় নাই , কিছু লেখার চেষ্টা করা হয় নাই।
অনেকদিন পর এখানে টুকটাক টাইপ করে ভালোই লাগছে।





অনেক সময় নিলা। তোমাকে বলব ভাবছিলাম।
জ্বী ভাই। অনেক সময় নিলাম ।
তার মানে এখন মন স্থির।এই স্থিরতা সবসময় থাকুক এই কামনায়।
হুম , কিছুটা স্থিরতা এসেছে ।
ভালো লাগছে আপনাকে দেখে।
ধন্যবাদ আপু
ভুলে গিয়ে ভালো থাকবেন আর বেশী বেশী টাইপ করবেন
আপনিও ভালো থাকবেন ।
এখন তাহলে টুকুরটুক লেখা দেয়া শুরু করেন, মন ভালো নিয়ে
টুকুরটুক লেখা মাণে কি ???
জিবন মানেই ঝামেলা, কবে যে মরে ঝামেলামুকত হব সেই আশায় আছি।
মরার কথা কেনু ? বালাই ষাট ।
মনরে বেশি পাত্তা দিতে হয় না...অবশ্য এইটা শিখতে আরেকটু বয়স বাড়তে হইবো।
মনরে পাত্তা !!! মনের কাছ থেকে আর কত পালায়ে থাকবো বলেন ??
একদম উচিত কথা। যতই পাত্তা দিবেন ততই বিপদে পড়িবেন।
রোবটের মতই জীবন চালাচ্ছি , আর কত ???
যত ভাববা, তত বিপত্তি বাড়বে। চলুক না যেমন চলছে। যতদিন এইভাবে পারে, চলুক।
একইভাবে কি আর দিন কাটে
মনরে আমার এই জীবনে কেনো এমন হলো............
মন্তব্য করুন