পান্তা ভাতের রেসিপি ।
সামনেই পহেলা বৈশাখ । পহেলা বৈশাখ উপলক্ষ্যে আপনাদের সবার জন্য আজ পেশ করলাম পান্তা ভাতের রেসিপি।
---------------------------------------------------------------------------------------------------------
উপকরনঃ ২৫০ গ্রাম চাল, ১০ কাপ পানি। কাঁচা পেয়াজ - পরিমান মতন , কাঁচা লঙ্কা - স্বাদ বুঝে , লবন - আন্দাজ মতো।
রান্নার প্রনালীঃ
একটি পাত্রে চাল ধুয়ে ২ কাপ পানি দিয়ে চুলার উপর বসিয়ে দিন। দেখুন গ্যাস আছে কি না । গ্যাস থাকলে মনে করে চুলা জ্বালান । তারপর কয়েক মিনিট অপেক্ষা করুন ।
কয়েক মিনিট পর হাড়ি থেকে চাল তুলে টিপি দিয়ে দেখুন সিদ্ধ হয়েছে কি না । সিদ্ধ হলে বুঝবেন তা "ভাত" হয়ে গেছে। এবার ভাত থেকে বাড়তি পানি ঝরিয়ে নিন। (মাড় গলিয়ে নেয়া যাকে বলে)
ভাত ঠান্ডা হলে তাতে বাকী ৮ কাপ পানি ঢেলে শুকনো, ঠান্ডা জায়গায় ঢেকে রাখুন।
৮ ঘন্টা পর ঢাকনা খুলে দেখুন - তা পান্তা ভাতে রুপান্তরিত হয়েছে।
পেয়াজ, লঙ্কা, লবন দিয়ে মাখিয়ে গরম গরম পরিবেশন করুন - মজাদার পান্তা ভাত।
বিঃ দ্রঃ পান্তা খাওয়ার জন্য ইলিশ ভাজি আবশ্যক নয়। তবুও ভাজা মাসের স্বাদ পেতে চাইলে ২০০০/কেজি দরে ইলিশ না কি নে পুটি মাছ কিনে ভেজে খেতে পারেন।
অথবা যদি বাজারে ইলিশ এর ফ্লেভার পাওয়া যায়, তাহলে যে কোন মাছের (রুই বা কাতল) সাথে ইলিশ ফ্লেভার মাখিয়ে ভাজুন।





গরম গরম পান্তা সাথে পুটি মাছ ভাজা জটিল বৈশাখী রেসিপি

হ
ইলিশ মাছের ফ্লেভার কিনতে পাইলে আরো জোশ হইতো ।
আমিও তাই ভাবতেছিলাম। ইলিশ মাছের ফ্লেভার আবিষ্কার করা জরুরী মনে হইতাছে।
panta vaat gorom gorom kemne tai bujlam na.
Panta khaile muta hoe japen
খাইলেই বুঝবেন গরম ক্যাম্নে খায় ।
পুটি মাছ ভালা পাই না। কাচকি মাছভাজা দিয়ে পন্তা খাইতে মুঞ্চায়।
ট্রাই কইরা দেখতে পারিস । নট এ ব্যাড আইডিয়া
খাওয়াইবেন খালি পান্তাভাত, তাও দিলেন মাত্র ২৫০ গ্রাম চাল? সেমাই পরিমান পান্তা খাইলে পোষাবে নাকি?
২৫০ গ্রামের সাথে ৮ কাপ পানি।
সেমাই না দাদা , স্যুপের মতন করে খাবেন।
পান্তা আমি খাই না
ইলিশ মাছ পাই না
আপ্নে দেখি পুরা শিশুকালে চইলা গেলেন!
ইলিশ মাছের দিকে ভুলেও তাকাই না ।
ইলিশ নাই তো কি! দারুন ঝাল করে শুটকি ভুনা করেন! তাতেও চলবে!
গত বৈশাখে আপ্নের বাসার জমায়েতটা জম্পেশ হইছিলো! এইবারে কি সেই দাবাত দিল্লেন নাকি?
আর দাবাত !!! গ্যাস থাকে না বিকাল পর্যন্ত
বাবু নামের আমাগো এক বন্ধু আছে, ১লা বৈশাখে অয় পান্তা ভাতের দোকান দিসিলো।
হেরপর থেইকা অর নাম হয়া গেসে পান্তা বাবু.........
আইজ আপ্নে পান্তার রেসিপি দিলেন...............
রেসিপি দিলেই কি আর খাওয়া হয় !!!!
খালি খালি পান্তা পোষাইবে না। ইলিশ মাছের দিকে তাকানো যাবে না।
পান্তাভাতের সাথে শুটকি ভর্তা কিংবা আলুর চপ যোগ করেন
কেন ? পুটি মাছ ভাজি তো হেভভি মজা ।
আর চাপিলা মাছও ট্রাই করতে পারেন, ইলিশের হালকা ফ্লেভার আসে।
গত বছর কোন এক টিভি চ্যানেলে পান্তার রেসিপি বেশ ঘটা কইরা দেখাইছিলো , সেইটা দেইখা মুগ্ধ হয়া গেছিলাম। আমার ধারনা ছিলো পান্তা রান্না (!) করা খুবই সোজা কিন্তু সেই রেসিপির অনুষ্ঠান দেইখা বুঝলাম যে এইটা রান্না করা যথেষ্ঠ ডিফিকাল্ট
ডিম সিদধ রেসিপি পাবেন আলুতে
তা অবশ্য ঠিক
এতো কঠিন রেসিপি কতো সহজে লিখে ফেললেন। আপনি আসলেই জিনিয়াস।
এতদিনেও জানতেন না ?
জানতাম যদি রেচিপিটা আগেই দিতেন।
আরো আগেই জানা উচিত ছিলো। যাক এখন জানছেন, তাও ভালো।
দারুণ রেসিপি!! এইবার পয়লা বৈশাখে ট্রাই করবো
আমাদের দাবাত দিতে ভুইলেন্না যেন
আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল
পান্তা টা যে পাত্রে রাখব সেটা কিসের হলে ভালো হয় ?
আপনি অত্যন্ত গুরুত্বপূর্ন একটা প্রশ্ন করেছেন ।
এটা মাটির হাড়িতে রাখতে পারলে সবচেয়ে ভালো হয়। একটা বাঙালিয়ানা ভাব আসে । মাটির হাড়ি না পেলে কাচের বোয়ামে রাখেন
আচ্ছা তাহলে কি সেই কাচের বোয়েমটা রোদ্রে দিয়া শুকিয়ে নেব নাকি সোরাসরি রেখে দিব
রৌদ্রে দিলে আরো ভালো হয় এক্কেরে গরম গরম পান্তা
আচ্ছা রৌদটা কি উঠানের নাকি ছাদের
....... 
বাঁশ গাছের মাথায় বাইন্ধা ঝুলায়ে দিবেন

সেই বাঁশগাছের কই গিঁট থাকতে হবে?

গিট ৮ টার বেশী হওন যাইবো না ।
হ্যা?...৮?...৪+৪= ৮ নাকি ৪*২= ৮ ?
য্যাম্নে খুশী ত্যাম্নে আট
আমরা যারা বৈদেশে সুখে শান্তিতে থাকি তারা কিভাবে রাইস কুকারে পান্তা রান্না করবো ? সেইটা যদি একটু বলতেন।তাইলে ভালো হতো।
কোন কম্পানির রাইচ খুকার বললে আমাদের পান্তাবিদের উত্তর দিতে সুবিধা হত
আমি বৈদেশিদের কে রেসিপি দেই না ।
বানাইবো পান্তা নাম দিবো ঝুং ঝ্যাং ।
না একেবারেই পান্তা রান্না করা হবে। আপনার পিলিজ লাগে কন।
এইডা ইস্পিশাল দেশী খাবার , বৈদেশী গো কই না
এইডা কি কইলেন
একজন সুনাগরিক হিসাবে আপনার উচিত দেশি ঐতিহ্য বৈদেশের কাছে তুলে ধরা
রাইস কুকারে পান্তার রেসিপি তো সিলেবাসে ছিলো না , ক্যাম্নে কমু ?
এইসব সবই সৃজনশিল সিলেবাসের অভাব
সৃজনশীলেরযুগে সবকিছু সিলেবাসে থাকবো এইটা কেমন কথা?
আমরার সময়ে সৃজনশীল ছিলো না । সিলেবাস আর সাজেশান আছিল
গ্যাস না থাকলে কি করতে হবে তা তো বললেন না!!
লাকড়ির চুলায় রানবেন
পান্তা খাই না!
আপনি বাঙালী নামের কলংক
বিয়াপুক

পান্তাভাত খাওয়া হয়নি কখনো । আপনার রেসিপি পড়ে একবার ট্রাই করতে ইচ্ছা করছে ।
ওহ ড়িয়েলি
বুঝলাম, পান্তা ভাত রান্না করতে বিরাট জ্ঞানের প্রয়োজন ..
হ
মাটির হাড়িতে পান্তা রাইখা মাটির নীচে রাখার রেসিপিটা দিলেন না যে
নেক্সট ইয়ারে
===========================
শুভ নববর্ষ!!!
মন্তব্য করুন