''একটি বিশেষ ঘোষনা'' বৃষ্টি বিষয়ক ই-পুস্তক
কামাল ভাইয়ের একটা পোস্ট পড়লাম । সাথে সাথে আরো কয়েকজনের পোস্ট... বৃষ্টি নিয়ে। আহা কি ঝুমঝুম বৃষ্টি।
জানালার শিক ধরে বৃষ্টি দেখার দিন এলো আবার।
শহরে টিনের বাড়ি নেই, ঝমঝম শব্দ নেই, তবু বৃষ্টি ভালো লাগে।
অফিস ফেরতা ক্লান্ত শরীর, জল কাদায় নাস্তানাবুদ, তবু বৃষ্টির শান্তি।
প্রেমের দিনে ছাতাটা উড়ে যাবে হাওয়ায়, ভিজবো তুমি আমি- সেই বৃষ্টি।
জলডোবা হয়ে বাড়ি ফেরা, সরিষা তেলে মুড়ি মাখিয়ে স্মৃতির ভেলায় ভেসে যাওয়ার বৃষ্টি এসেছে শহরে।
বৃষ্টি কেবল একলা আসে না, সঙ্গে নিয়ে আসে স্মৃতির ঝাঁপি। মনে পড়ে যায় সেই কতকালের পুরনো সব কথা।
আর মনে হয়, এমন দিনে তারে বলা যায়।
এমন দিনেই তো বলা যায়। বলে ফেলুন তাহলে আপনার বৃষ্টিবিলাসের গল্প। বৃষ্টি নিয়ে আনন্দ বেদনার গল্প।
বৃষ্টি নিয়ে গল্প, কবিতা, ছড়া স্মৃতিকথা, রম্য রচনা লিখে পাঠান amrabondhublog@gmail.com ঠিকানায়
নিজের তোলা ছবিও পাঠাতে পারেন
সর্বোচ্চ শব্দসংখ্যা ১০০০
পাঠানোর শেষ তারিখ ৩০ এপ্রিল ২০১১
লেখা পাঠাতে হবে ইউনিকোডে, সোলাইমানলিপি ফন্টে
লেখার সঙ্গে অবশ্যই লেখকের নাম [আমরা বন্ধুর নিক] এবং লেখার শিরোনাম দিতে হবে
সবাইকে ই-পুস্তকের জন্য একটা সুন্দর নাম প্রস্তাব করার জন্য অনুরোধ করা হলো।
দুইটা বৃষ্টি বিষয়ক ফাও গানও দিয়ে দিলামঃ





ধন্যবাদ।
আপনি ধন্যবাদ দেন ক্যান?ধন্যবাদ দিবো তো আমি। আপনার লেখা পাওয়ার পর।

কামাল ভাই বৃষ্টি নিয়ে লিখে তো ঝড় তুলে দিলেন!
নাম লেখাইলাম। সময়মতো লেখা পাঠিয়ে দেবো।
যেই লম্বা টাইম দিছেন... লোগ্জন কৈলাম ঘুমাইয়া যাইপে... জাগায়া রাখার দায়িত্ব আপ্নার
আপনে ঘুমানোর আগে লেখা জমা দিন।
আর উপদেশ অক্ষরে অক্ষরে মনে থাকবে।
আমার একটা লেখা নিলে হপে না! 'বৃষ্টিমুখর দিনরাত্রি' শিরোনামে আমার আরেকটা লেখা আছে, সামুতে পোস্টাইছিলাম, ওইটাও নিতে হপে। নইলে খেলুম না!
সেই লেখার সাথে আরেকটা নতুন লেখাও দিতে হবে। মানা করতে পারবেন না।তা না হলে কিন্তু আমরাও খেলবো না।
আরে, এইখানে যেটা লিখছি সেইটাতো নতুন লেখাই! আরো একটা নতুন লেখা চান? তাইলে তো মোট তিনটা লেখা হয়ে যাবে! বাড়াবাড়ি হয়ে যাবে না???
বরং পুরনোটা নেন, আর নতুনটা আরেকটু এডিট করে দিই; যদি সম্পাদকের পারমিশন থাকে আর কি!
মলাট করে দিমু... আর কিন্তু কিছুতে আমি নাই
এমনকি লেখাও দিমু না
হ দিয়েন না।
বস, আপনে বরং "রান্ধা কামাল" এর লগে বৃষ্টি বিলাস মিশায়ে মশলাদার কিছু রাইন্ধা লান.

মুক্তর সাথে একমত। মুক্ত কই থাকে? দেখি না কেন?
দেখা হইলে মুক্ত জবাব দিবে, মুক্ত কেন বান্দী
সিরিয়াস টাইপো বান্দী = বন্দী
ভাবীজান@গড়াগড়ি পাইড়া হাসলি হবি না নে।নিকাটা তাড়াতাড়ি নিকে মেইল কইরা দেন।আর তারপরে ভাইজানরে খুঁচাইয়া আরেকটা বাইর কইরা মেইল দেন।
জেবীন আপু আপনার ভাবীজান?
না গো ভাবীজান।
উপরের উত্তরটা আমি আপনারে দিসিলাম।

নজরুলভাই, আকথা না কইয়া সুন্দর একটা লেখা দিয়া দেন... :) খালি কাভার বানাইয়া বাইরে দিয়া ফিটফাট করলেই হবে নাকি... ভেতরের হাল যেন সদরঘাট না হয় সেইটা সবার সম্মিলিত প্রচেষ্টা হোক। :)
কমেন্ট করলে লেখা দিতে হইব তাই কমেন্ট করলামনা।
এই পোস্টে আসলেই লেখা দেয়া লাগবে।
আর আপনি কমেন্ট করে ফেলাইছেন।
ঠিকাছে, আপনে আগে লেখা দেন।
ম্যাডাম কি আমারে কন??
হবি না নে।
নতুন লেখা চাই ঝড়ঝড়ে মুচমুচে লেখা দেনগো আফা।
গাঞ্জাখুরি কি বানানি যায় বৃষ্টি লইয়া?...
দুই পুড়িয়া পাঠামু।

সেই জটিল কাজে আপনিও অংশ নিন।ইতিহাসের অংশ হয়ে যান।

বাংলা সিনোময় বৃষ্টির গান ও নায়িকাকের পোশাক-এইটা নিয়া লিখলে চলবো?
ডেভু ভাই কমেন্ট লাইকানুর অপশন চাই ই চাই
কমেন্ট লাইকানুর অপশন চাই। মাসুম ভাই'ই সেরা কমেন্তটা করসে।
বাংলা ব্লগের উজ্জল নক্ষত্র বাংলা সিনেমার বৃষ্টির গান আর নায়িকার পোষাক নিয়ে লিখবে তা চলবে মানে?? দৌড়াবে.।।।

ইয়ে বলছিলাম কি, এই অধমও কি কোনো লেখা দিতে পারবে?
এই অধম লেখা দিতে পারবে তো অবশ্যই, সেক্ষেত্রে সে আলোচ্য কমেন্টকের মেইল আইডি ব্যবহার করে লেখাটা পাঠাবে
তুমিতো এখনো লেখা পাঠাও নি।
জলদি লেখা পাঠাও।তোমার লেখা দিয়ে খাতা খুলতে চাই।

উকে মেট
থ্যাঙ্কু মেট।
সবাইকে ই-পুস্তকের জন্য একটা সুন্দর নাম প্রস্তাব করার জন্য অনুরোধ করা হলো।
" মেঘবন্দী "
এপুর নামটা লাইক দিলাম। এক ভোট
লেখা পাঠান জলদি।
আমার বৃষ্টি সম্পর্কে অনুভূতি খুবই তিতা। রুমান্টিক না কিন্তু লেখা দিবোই দিবো। মনোয়নে যদি বাদ পড়ে তাহলে বিচারকের একদিন কি আমার চারদিন। ইহাকে প্রকাশ্য হুমকি বলিয়া গন্য করা হোক
করলা আমার খুব প্রিয়।
তাড়াতাড়ি লেখা পাঠান তাতাপু।

গল্প ১১০০ শব্দ হলে সমস্যা হবে?
মন্তব্য করুন