ইউজার লগইন

আমরা বন্ধু ও যুবকের ভাবনা

৩৩ বছরের যুবকের মনে অনেক স্বপ্ন। মোটামুটি ভাল একটা চাকরী করবে। এখন যা করছে সেটাকে ভাল বলা যাবেনা। গতানুগতিক। সুন্দর একটা দক্ষিণমুখী বারান্দাওয়ালা বাসা ভাড়া নেবে। তাতে যদি কিছু টাকা বেশি যায়, যাক না। বাড়ি থেকে ছোট বোনটা আর মা'কে নিয়ে আসবে নিজের কাছে। বোনটা সামনের বছর এসএসসি দেবে। ততদিন বাড়িতে থাকুক। বোনটার পরীক্ষা শেষ করা পর্যন্ত সে নতুন বাসাটা গুছিয়ে নেবে। বাসায় কিছু আসবাবপত্র কিনতে হবে। মেসবাড়িতে অন্যের সাথে রুম শেয়ার করে আর কত ! বুয়ার হাতের রান্না খেতে খেতে কখন জানি ৫/৬ বছর কেটে গেছে।

একটা কেলিকম কোম্পানির সাথে ইতিমধ্যে দুদফা ফরমাল কথা হয়েছে। ওরা বলেছে, চাইলে সামনের মাস থেকে জয়েন করতে পারবে। সিনিয়র একাউন্টস ম্যানেজার হিসাবে। বেতন ভাতাদিও বেশ ভাল। অন্তত বর্তমান চাকরীতে যা পায়, তার চেয়ে হাজার দশেক বেশি। সপ্তাহে দুদিন অফিস বন্ধ। আর কী চাই ! ছোট বোনটাকে ফোনে জানিয়েছে, আগামী মাস থেকে বর্তমান চাকরী ছেড়ে দেবে। নতুন কোম্পানিতে জয়েন করবে। ইতিমধ্যে বাসা দেখাও শুরু করেছে। অফিস গুলশানে হলেও সেই এলাকায় থাকার কথা চিন্তাও করেনা। রামপুরা বনশ্রী এলাকাটা ওর পছন্দ। শেষ পর্যন্ত হয়ত সেখানেই বাসা নেবে।

সারাদিন অফিস শেষে বাসায় এসে অনেক রাত পর্যন্ত নেটে কাটায় সে। জিপির একটা মডেম আছে তার। সামাজিক যোগাযোগের যতগুলো মাধ্যম আছে- সবগুলোতেই ঢু মারে। তার বেশি পছন্দ ফেসবুক। ইদানীং আবার জি+ নামের কী একটা যেন শুরু হয়েছে। বন্ধুরা ইনভাইটেশন পাঠায়। এখনও বুঝে উঠতে পারেনি। বাংলা ভাষার অনেকগুলো ব্লগের সন্ধান পেয়েছে। সব কটাতে ঘুরেও এসেছে। কোনোটাই তেমন ভালো লাগেনি। একটাতে অজস্র ব্লগার। মিনিটে মিনিটে পোস্ট দেয়। সবগুলো পড়ার যোগ্যও না। তাছাড়া কথায় কথায় যে যাকে যেভাবে পারছে- মা-বোন তুলে গালি দিচ্ছে। জঘন্য পরিবেশ। অরেকটাতে বেশি আঁতেল মার্কা লেখা। পড়ে মজা পায় নাই সে। অন্য দুএকটা ব্লগেও ঢুকেছে। কেন জানিনা, ভাল লাগেনি। অবশেষে এক সহকর্মীর কাছে শুনে আমরা বন্ধু ব্লগে আসা। মাসখানেক ধরে দেখছে। ভালই লাগছে তার। সবার মধ্যে কেমন একটা আন্তরিকতাপূর্ণ অবস্থা মনে হয়েছে। সবচেয়ে বড় কথা এখানকার পরিবেশটা তার কাছে অনেক বেশি ফ্যামেলিয়ার মনে হয়েছে। কয়েকজনের লেখাতো খুবই ভাল। বিশেষ করে মীরের গল্পগুলো অসাধারণ ! কী করে যে এত ভাল লিখে মানূষ !

তবে একটা জিনিস তার চোখে খারাপ ঠেকেছে আমরা বন্ধুতে। সেটা হচ্ছে- নতুন কউকে কাউকে দুএকজন মিলে অপদস্ত করা। হতে পারে এটা ফান করেই করেন তারা। কিন্ত সেটাতো নতুন মানুষটাকে বুঝতে হবে, তাইনা ? যেখানে ব্লগের নাম আমরা বন্ধু, সেখানে একের প্রতি অন্যের আচরণও হওয়া উচিৎ বন্ধুর মত। তারপর একসময় বন্ধুরা যখন একে অন্যকে বুঝতে পারবে- তখন খুনশুঁটি, ঝগড়া এসব চলতে পারে। নতুন কারো সাথে না। মাফ করবেন, নতুন এসে অনেক কিছু বলে ফেল্লাম। আমরা বন্ধুর জয় হোক। সবাইকে শুভেচ্ছা জানাই।

পোস্টটি ১০ জন ব্লগার পছন্দ করেছেন

নরাধম's picture


আহা, আপনাকে আবার কে অপদস্ত করল?

যাযাবর's picture


না ভাই, আমাকে কেউ করে নাই। তবে দেখেছিতো...
http://www.amrabondhu.com/shahadat/3581

রিফাত's picture


অপদস্ত হওয়া দুঃখজনক।
আমি যখন এই ব্লগে আসি সবাই আমাকে স্বাগত জানিয়েছিল। আমার আগমন ছিল নিতান্তই নতুনের মত।

যাযাবর's picture


আপনি মনে হয় আমার মত ভাগ্যবান।

রাসেল আশরাফ's picture


তবে একটা জিনিস তার চোখে খারাপ ঠেকেছে আমরা বন্ধুতে। সেটা হচ্ছে- নতুন কউকে কাউকে দুএকজন মিলে অপদস্ত করা। হতে পারে এটা ফান করেই করেন তারা।

ব্যাপারটা বুঝলাম না। কে আবার কাকে অপদস্ত করলো।

যাই হোক এবিতে Welcome

যাযাবর's picture


কয়েকদিন আগে একজন ব্লগারের পোস্টে দেখেছিলামতো....http://www.amrabondhu.com/shahadat/3581

ভুলে যান ভাই। আপনাকেও ধন্যবাদ।

রাসেল আশরাফ's picture


যাক আমার ধারণা ছিলো অন্য।আপনি যে পোস্টের উদহারণ দিলেন সেই আমার একটা কমেন্ট অনেকেই কপি পেস্ট করেছে যদিও ঐ কমেন্টটা আমি কপি করেছি কামাল ভাইয়ের এই পোস্ট থেকে।

এইবার বলতে পারেন আমি কেন এই কাজ করলাম? শাহাদত ভাইকে আমি অনেকদিন ধরেই এই ব্লগে দেখছি কিন্তু ঐ পোস্ট যে তার প্রথম পোস্ট ছিলো এইটা ধরতে পারি নাই। আর এই কারণে একটু মজা করার জন্য করেছিলাম।বন্ধু বান্ধবের মজা,ঠাট্টা,মশকরা,খুঁচানি পচাঁনি এইগুলো চলেই।আর এবিতে যারা সদস্য হয় তারা বোধ হয় এইগুলো দেখেই সদস্য হয়।এই কারণে আমরা যারা বিশেষ করে আমার মতো কিছু হাড়-বজ্জাত এইগুলো করে।ব্যাপার না।শাহাদত ভাই মন খারাপ করলে স্যরি আছি।

অফট পিকঃ প্রো-পিকটা আপনার নাকি?

যাযাবর's picture


মজা ইজ মজা। মজাতো বন্ধুরাই করবে। আমি নতুন বলে একটু ভড়কে গিয়েছিলাম...

অ.ট. : কেন জানতে চাইলেন ভাই ?

এস এম শাহাদাত হোসেন's picture


হ্যা, আমারও মনে হয়েছে, প্রতিষ্ঠিত অনেক ব্লগার অনেক সময় নুতনদের ব্যাশিং-এর চেষ্টা করেন। ধারণা করি, এটা তাঁদের ওয়েলকাম করার স্টাইল। মন খারাপ করার কিছু নেই। এটাকে যুগের হাওয়া মনে করুন।

১০

যাযাবর's picture


তাইতো মনে করছি বলেই সবার উদ্দেশ্যে সেটা বলেছি।

১১

লীনা দিলরুবা's picture


এবিতে স্বাগতম।
জীবনকে গুছিয়ে এনেছেন। স্বপ্নগুলো আরো সুন্দরভাবে ধরা দিক। শুভকামনা Smile

১২

যাযাবর's picture


আপনাকেও ধন্যবাদ জানাই আপা।
দোয়া করবেন ।

১৩

রিজওয়ানা এ.আর.'s picture


আমিও নতুন
আমারেতো সবাই ভালোই বললো....
যাই হোক...... Welcome

১৪

যাযাবর's picture


আপনাকেও অনেক ধন্যবাদ

১৫

মাহবুব সুমন's picture


তবে একটা জিনিস তার চোখে খারাপ ঠেকেছে আমরা বন্ধুতে। সেটা হচ্ছে- নতুন কউকে কাউকে দুএকজন মিলে অপদস্ত করা।

এটার সাথে একমত নই।

আপনাকে Welcome

তবে ঈদের চান্দা ছাড়া পোস্ট দিলে জরিমানা হিসেবে বাড়তি দুখান পোস্ট দিতে হবে কইলাম। চোখ টিপি

১৬

যাযাবর's picture


আমিও একমত নই ভাই। তবে ওই যে বললাম, নিজের চোখে দেখেছি বলে একটু খারাপ লেগেছে, তাই জানালাম। http://www.amrabondhu.com/shahadat/3581

চাঁদাবাজি করবেন না ভাই। পুলিশ ধরবে। আর একবার ধরলে গুল্লি... ঠুস

১৭

তানবীরা's picture


ভাই মার্কেট ওপেন, মুক্ত বানিজ্য। যেখানে ব্লগিং করে সুখ পাবেন সেখানেই করবেন।

কাইন্দেন না, টিস্যু রাখেন টিসু

১৮

যাযাবর's picture


সুখ নাইরে পাগল !

১৯

একজন মায়াবতী's picture


শাহাদাত ভাইয়ের পোস্টটা ফান পোস্ট মনে করে আমরাও একটু ফান কমেন্ট করেছিলাম। যাক এখন নিশ্চয়ই বুঝতে পারছেন। ব্যাপার না। Smile

আপনার প্রো পিকটা তো মিনারের। আপনি কি মিনার নাকি? বাহ ভালো তো!! ভালো ভালো গান শোনা যাবে Applause Applause

২০

হাসান রায়হান's picture


হ্যা সুন্দর সুন্দর গান Cool

২১

ভাস্কর's picture


যাযাবর যদি মিনার নিজে হ'ন তাইলে তো বেশ আনন্দ সংবাদ, একজন উঠতি সেলিব্রিটি আমাদের সাথে আছে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। কিন্তু না হইলে বিষয়টা বেশ বিব্রতকর...

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

যাযাবর's picture

নিজের সম্পর্কে

আমার চিন্তাগুলো আমার নিজের কাছেই বেশ এলোমেলো

সাম্প্রতিক মন্তব্য

samin'র সাম্প্রতিক লেখা