কি আর হবে?
যদি মরেই যাই কি আর হবে?
মোর হৃদয় রবে তোমার সনে;
যা সপেছিনু আমি তোমার মনে;
যেইদিন পড়েছিল চোখ চোখে;
সে চোখে হৃদয় হৃদয়েরে দেখে,
গড়ে বন্ধন; যা চিরকাল রবে;
স্বপ্ন হয় সত্যি ভালবাসি যবে,
যদি মরেই যাই কি আর হবে?
যদি আর দেখা না হয় কি হবে?
তোমারই ছবি সদা ভাসে মনে;
সবখানে তুমি, স্বপ্নে প্রতি ক্ষনে
মহাস্বর্গ রচি; তুমি আমি সেথা,
মধুর সুর তোলে তোমার কথা;
সে সুরের সুধা আজীবন রবে।
যদি না থাকে স্বর্গ কি আর হবে?
যদি দেখা না হয় কি আর হবে?
যদি আর ভাল না বাসো কি হবে?
সেই প্রেম আজো মনে আলো জ্বালে,
যেই প্রেম তোমার চোখের কোলে;
মোর অপেক্ষায়; অশ্রুর কণায়
মিশে গিয়ে ভেজায় ভালবাসায়;
বলে, ‘এ প্রেম নাহি কভু হারাবে’;
তোমার সে অশ্রু কি অশ্রু ঝরাবে?
যদি ভাল না বাসো কি আর হবে?
যদি মরেই যাই কি আর হবে?
যদি আর দেখা না হয় কি হবে?
যদি আর ভাল না বাসো কি হবে?
যদি মরেই যাই কি আর হবে?
31-08-12, dhaka





মরে গেলে সবচেয়ে বড় যা হবে তা দেখার জন্য আপনার বেচে থাকা বেশি জরুরী
মরে গেলে আমি না ও দেখতে পারি এটা সত্য। কিন্তু এটা নিয়ে আমার কোন বেদনা নাই .।এটাইতো বলতে চেয়েছি। আর আমার এই হতাশা ও নাই যে যদি মরে যাই তারে আর দেখবো না। তাছাড়া , মরে গেলে যে আর জীবন নাই কে বলতে পারে। আমার তো মনে হয় এর আগেও আমি ছিলাম অন্য কোনখানে। আবার মরার পর চলে যাব অন্য আবাসে।
সব চেয়ে বড় ব্যাপার হলো আমি বর্তমানের হতাশা কাটিয়ে ওঠার কথাই লেখেছি। যেন এই ভয়ে আচ্ছন্ন না থাকি যে যদি মরে যাই কি হবে? কি হবে?
ভালই। লিখতে থাকুন।
ভালই। লিখতে থাকুন।
মন্তব্য করুন