রঙ আমার উড়তে থাকে ভাসতে থাকে
খয়েরী ডানায় সে এক চটপটে শালিক ছানা
চোখ-কান খোলা রেখে কথা তার না-বলা শোনা
চাইছিলো সে আসুক উড়ে উড়ে সময়ের আনাগোনা
আমার মনন মগজে দিলো খোঁচা
কীভাবে যে কী করি খুঁজতে কী পারি
ছড়িয়ে ছিটিয়ে কোথায় কাঁচা পাকা সোনা-দানা
সে তো ছোট্ট শালিক ছানা
আমার মন তো মানে না
সে বদ্ধ উঠোন জলে নাড়ালো পা দু'খানা
আমার নাচতে ইচ্ছে, না করে না
হেই শালিক ছানা
আমার উড়তেও যে মানা
বলে শালিক, উড়তে ডানা লাগে না
মন পবনে নাও ভাসালে ছুটছে দেখবে তোমার হাতে ঘুড়িখানা
তুমি নাটাইয়ের সূতো কেটে নিও না
তোমার উড়তে কোন বাধা না
দূরে বসে উঁচুই শালিক রঙের খেলা দেখে
কী রঙ মাখি আমি আমার ক্যানভাসে
ডিগবাজী তুলে শালিক শিমুল বাতাসে
তুলির রঙ ছড়িয়ে ছিটিয়ে পড়ে সর্বত্রে
রঙ আমার উড়তে থাকে ভাসতে থাকে মিশে মেঘ আকাশে।





সুন্দর বেশ সুন্দর
আচ্ছা আপনার বন্ধু কোথায়? আলীম সাহেব? তিনি কি আর লিখবেন না আমাদের জন্যে?
আলীম সাহেব কারো জন্য লিখেন না। আমি ওনার কবিতার ভক্ত। কিন্তু বন্ধুত্ব তো নেই।
সুন্দর লাগাতে আপনাকে সুন্দর করে ধন্যবাদ দিলাম।
সুন্দর থাকুন। শুভ কামনা।
শুভকামনা
ধন্যবাদ, পাঠের জন্য।
মন্দ নয়...শুভেচ্ছা কবি।
ভাল লাগলো, আপনার এই মন্দ কথন। শুভেচ্ছা আপনার জন্যও।
সুন্দর।
আপনিও লিখেন সুন্দর, প্রিয়।
সামান দাদা ভাল হয়েছে । হেভভি
ধন্যবাদ শাকিল, ভাল থাকুন।
মন্তব্য করুন