শেয়ার বাজার ধস ! সরকারের উদাসীনতা !! প্রধানমন্ত্রীর নিরাবতা !!!
বেশ কিছুদিন ধরে মনটা অনেক খারাপ । শেয়ার বাজার ধসের পর ধস হচ্ছে । মূলধন প্রায় নাই হয়ে যাচ্ছে । তবে মনটা খারাপ অন্য কারনে । সেটা হল সরকারের উদাসীনতা । সরকারের কোন মহলই মনে হয় না বেপারটা সিরিয়াসলি নিচ্ছে । একটি তদন্ত করে তার রিপোর্ট নিয়ে লুকচুরি করছে । এ যেন মজার একটা বিষয় । অবস্থা দেখে মনে হচ্ছে কেলেঙ্কারির মহা নায়কদের সরকার শক্তি অর্জন করার সময় দিচ্ছে ।আওয়ামিলিগের আমলে(১৯৭৪) একবার দুর্ভিক্ষ হয়ে ছিল এবং সেই বদনাম তাদেরকে অনেক দিন বয়ে বেরাতে হয়েছে । সবাই বলত আওমীলিগ মানেই দুর্ভিক্ষ । আওমী বিরোধিদের এই কথা থেকে বের হতে তাদের বেশ কস্ট করতে হয়েছিল । অনেক আগের হলেও আবার কথাটি আবার মনে পরল তাদের সমসাময়িক কিছু কার্যকলাপ থেকে । ৯৬ সালের শেয়ার বাজার কেলেংকারীর কথা আশাকরি সবার মনে আছে । কত মানুষ যে নিস্ব হয়েছিল সব কিছু হারিয়ে ! সাধারন বিনিয়োগকারি হয়েছিল বাজার বিমুখ । আর এ কারনেই শেয়ার বাজার অনেক পিছিয়েছে আমাদের ।৯৬ পরবর্তি নির্বাচনে আওমীদের ভড়াডুবির অন্যতম কারন হিসাবে অনেকেই শেয়ার বাজার ধস,কেই দায়ী করেছিল । আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা ইতিহাস থেকে কোন শিক্ষা নেই না ।শিক্ষা নিয়ে থাকলে এইবার ক্ষমতায় আসার পরই আওমীলিগের উচিত ছিল শেয়ার বাজার যেন ঠিক থাকে তার ব্যাবস্থা নেয়া । কিন্তু বাস্তবে আমরা কি দেখলাম ? ৯৬ কেও হার মানিয়েছে এবার ! এবং মজার বেপার হলো এবারের শেয়ার বাজার কেলেংকারীর হোতারাও সবাই (প্রায় ) তাদেরই দলের নেতারা ! ৯৬ সালের শেয়ার বাজার কেলেংকারীর সবচেয়ে বড় নেতা সালমান রহমান এবারো MasterMind বলে সবাই মনে করছে । আমাদের বিখ্যাত অর্থমন্ত্রি বললেন “ এদের নাম প্রকাশ করা হবে না” কিন্তু কেন ? তিনি কি ভাবছেন নাম প্রকাশ না করলে কেউ জানবে না কারা দায়ি ! নাকি তারা এতটাই শক্তিশালী যে তাদেরকে তিনি ভয় পান । তদন্তকারী প্রধানের একটি কথা আমার বেশ মনে ধরেছে । “জড়িতরা রাজনিতির নামে মানিটিক্স করে”। রাজনিতির আড়ালে টাকা কামানোই এদের উদ্দেশ্য । সরকার পরিবর্তন হলে এরাও পল্টি মারবেন ।লেখাটা বড় হয়ে যাচ্ছে । শুধু মাননীয় প্রধান্মন্ত্রির কাছে একটি অনুরোধ । নিজের ভাল নাকি পাগলও বুঝে । আশা করি তিনিও বুঝবেন । খুব দ্রুত শেয়ার বাজার কেলেংকারীদের বিচারের ব্যাবস্থা করবেন । মনে রাখবেন এইসব লোকজন কখনও দলের ভাল চান না ।চাইলে ৯৬ পর তারা একই কাজ করত না । অন্তত একজনও যদি আপনার শুভাকাক্ষি হত তাহলে আপনি আরও আগেই জানতে পারতেন এবং লাগাম টেনে ধরতে পাড়তেন । অনেকেই বলছেন শেয়ার বাজার কেলেংকারীর ভাগ নাকি আপনার পুত্র এবং আপনার বোন পেয়েছে । তাই আপনি এত চুপচাপ ।কিন্তু মনে রাখবেন ৯৬র পর ২০১১ দুটো শেয়ার বাজার কেলেংকারী আওয়ামীলিগের জন্য বিরাট বড় একটা দায় এবং এর দায়দায়িত্ব থেকে আপনিও রেহাই পাবেন না।





গত ভোটে "না" ভোট দিয়েছি, সামনে আর কোনদিন ভোট দিবনা।
এটা আমার নিরব প্রতিবাদ , এই তথাকথিত রাজনীতির বিরুদ্ধে।
ক্ষমতায় যেই আসুক, যে লাউ সেই কদু।
একমত
সালমানরা সবময়ই আওয়ামী লিগকে ডুবিয়েছে, এবারো ডুবাবে। হাসিনারা সব সমহয়ই সেটার কুফল ও কুফল ভোগ করেছে, এবারো করবে। মাঝ খান থেকে আম জনতা মারা যায়।
প্রধানমন্ত্রিI) যত তারাতারি বুঝবেন ততই মংগল ।
কঠিনভাবে একমত। শেয়ার মার্কেটের প্লেয়াররা আর যাই হোক, সরকারের বন্ধু না। এদের মুখোশ উন্মোচিত হলে সেটা সরকারের জন্য খুবই একটা প্লাস পয়েন্ট হবে। মানুষের মধ্যে একটা আস্থা আসবে।
মানুষের মধ্যে একটা আস্থা আনতে হবে । না হলে শেয়ার বাজারে একটি ক্ষত তৈরি হবে যার পরিণতি হবে ভয়াবহ।
সালমান-হাসিনা
ফালু-খালেদা
শেয়ার বাজারের ঘটনার বিচার করতে গেলে সবার আগে কু-নায়ক সালমান-ফালুর হাতে হাতকড়া পরাতে হবে।
আগের কেমিষ্ট্রি দেখেন। বিচার কেম্নে হয়!
বিচারের কোন আশাই নাই
আমগো কী হৈবো, আমরা যারা ম্যাংগো পিপল !!
ম্যাংগো পিপল সব হারাইয়া কম দামে শেয়ার বেচবে...অতপর তারা চোর/ ডাকাত / ধর্ষক / দেশ বিরোধী / লুটেরা / রাজাকার / স্বৈরশাসক সবাইকে ভোট দিয়ে জয় যুক্ত করিবে । ওদের নিয়ে মিছিল করি / মালা পরাইব।
কিছু করার নাই ভাই। সবাই মিলে ভোট না দিতে গেলেই সবচেয়ে ভালো হবে। বানান গুলা একটু ঠিক করে নিয়েন
ধন্যবাদ ।বানান গুলো ঠিক করার চেস্টা চলছে ।
শেয়ার বাজার নিয়ে রোজ কত কিছুই তো শুনছি, কিছুতেই তো কোন লাভ হচ্ছে না।
আর ভোট দিতে যাবেন না? তাহলে আপনার ভোটটা অন্য কেউ দিয়ে দিবে, এই হলো আমাদের সোনার বাংলাদেশ!
আমি অনেকদিন পর্যন্ত আশাবাদি ছিলাম । কিন্তু আর নয় ! আর ভোট কিভাবে দিবেন । দুদলই দুর্নীতিবাজদের দাড় করাবে । আপনাকে দুজন খারাপ লোকের মাঝে একজনকে ভোট দিতে হবে!
কত কত কথা শুনি আর অবাক হই।
আরও অবাক হবেন ? এখন অনেক কাহিনী বাকি আছে ।
শেয়ার বাজার ভালু না
শেয়ার বাজার নিয়ে একটা কৌতুক আছে । আপনি প্রথমে লস করবেন । বাকি জীবন ঐ লস কাভার করার জন্য দৌড়াবেন
মন্তব্য করুন