কি লিখি তোমায়...
সুচনা বা শুরু করা আমার কাছে খুবই কষ্টকর মনে হয়। সেটা বাস্তব জীবনেই হোক, আর ব্লগ জীবনেই হোক।
একবার চলা শুরু হয়ে গেলে অবশ্য আর কোন অসুবিধা নেই। কিন্তু চলা শুরু করাটাই হলো আসল কথা।
ঘেমে-নেয়ে পাগল পাগল হয়েও ভেবে পাচ্ছিনা কি লিখবো? কিছু না লিখলে কি করে বোঝাবো আমি এসেছি গো, তোমাদের এই রঙ্গ-মেলায় আমিও শরিক হতে এসেছি। তোমরা আমায় আপন করে নিবে তো? আমি তোমাদের অতি পরিচিত, অতি আপন-জন। কি লিখি তোমাদের জন্য এই মুহুর্তে মনে পড়ছেনা। কিংবা লিখতে পারছিনা। তোমরা অনুপ্রেরনা দিলে হয়তো লিখবো।





সূচনা তো হলো। এবার হাত খুলে লেখেন। এবিতে স্বাগতম।
ধন্যবাদ। আপনাদের অনুপ্রেরনায় আমি
লিখবো। 
আপনি কি আমাদের সুরঞ্জনা দি??
তাহলে তো অনেক কিছু লেখার আছে আপনার।
এবিতে
জী, রাসেল। আমিই সেই আদি-অকৃতিম সুরঞ্জনা'দি।
প্রতি সপ্তাহে একটা করে আমাদের মতো ভুখাদের জন্য রেসেপি।
একটা মুক্তিযুদ্ধের পরের সব ঘটনা নিয়ে ধারাবাহিক
একটা স্মৃতির কুষ্টিয়া নিয়ে ধারাবাহিক। আর মাঝে মধ্যে হাসি ঠাট্টা করে পোস্ট দিলে আমরা মাইন্ড করবো না।

ফটো ছাড়া রেসিপি চলবে? আমার মোবাইল থেকে ফটো পিসিতে নিতে পারছিনা।
কুষ্টিয়া পর্ব হলে সেটা তো পুরোনো পোস্ট হয়ে যাবে। চলবে?
যুদ্ধ-পরবর্তী পোস্ট দিলে আমার কোন ট্যাগিং এর শিকার হবোনা তো?
ফটো ছাড়া রেসেপি চলবে। ফটো সহ পোস্ট দিলে মনটা বেশি খারাপ হয়।
কুষ্টিয়া পোস্টগুলোরে নিজের পাতায় রাখবেন।আমরা গিয়ে পড়ে আসবো।
যুদ্ধ পরবর্তী যা সত্য তাই লিখবেন এখানে ট্যাগিংয়ের শিকার হবেন কেন??
হাত খুলে লেখেন। এবিতে স্বাগতম।
ধন্যবাদ তানবীরা। চেষ্টা করবো।
সুস্বাগতম সুরিঞ্জনা। আমরা তোমার ভাল লেখার প্রতিক্ষায় রইলাম।
পুরনো বন্ধু সামছাকে দেখে খুব ভালো লাগলো।
মনে পড়ল প্রথম ব্লগ লিখতে গিয়ে আমারো এমন হয়েছিল। স্বাগতম।
ধন্যবাদ হাসান রায়হান।
ধন্যবাদ জয়িতা।
এবিতে স্বাগতম...
আপনার লেখার পাঠক হতে চাই... নিয়মিত লেখুন
কালই একজন কুষ্টিয়ার গল্প করছিলো, ওখানে গেলেই উনি ফাইস্সা মাছ খান। গত সপ্তাহে খুলনা গিয়েছিলাম, ফেরার সময় কুষ্টিয়াকে অনুভব করলাম কিন্তু দেখতে পারিনি, এসি বগিতে শ্বশুর আর স্বামীর মাঝখানে বসে মনের দুঃখে মুখ ভোঁতা করে রেখেছিলাম। খোলা জানালা ছাড়া ট্রেন ভাবাই যায় না। সুরঞ্জনা বন্ধু, কী যে ভালো লাগছে তোমাকে পেয়ে।
রেসিপিতে, আত্মকথনে, মুক্তিযুদ্ধের স্মৃতিতে...তোমাকে চাই।
স্বাগতম।
আপনার লেখা ভালো লাগে। আশা করি নিয়মিত পাবো আপনাকে।
মন্তব্য করুন