অনুযোগ
জোনাকের ডানায় লোড শেডিং
অনুযোগ-উপযোগ গুলো কাকে জানাই
কচুরী ফুলে ধুতরার কাটা
একথাও কেনো বলতে মানা?
মেঘলা আকাশে দাড়ঁকাকের আস্ফালন
একি প্রতিবাদ নাকি বিপর্যয়
কোকিলের মতো ফেরারী গাঙচিল
একথাও বুঝি যাবেনা বলা?
মেঠো পথে ফরমালিন
পরীক্ষার কর্তৃপক্ষ নেই
পিচ ঢালা পথে এক হাটু কুয়াশা
একেই বলে বুঝি তামাশা?
সবাই সত্য বলছে
এর পক্ষে কে করবে সাফাই
মিথ্যেরাই সুন্দরের পূজারী
ওদেরই তোবারক আজ বাতাসা!





জ্বি জনাব! আপনার টেলিভিসনে এসব অসঙ্গতি নিয়ে রিপোর্ট করেন
শেষ দুই প্যারায় হোঁচট খেলাম। বাদবাকী অংশ চমৎকার।
রিপোর্ট করেও তো কোনো লাভ হয় না
মন্তব্য করুন