(আমার কিছু কথা .....) লোটাস কামাল ও পাকিস্তানী গোয়েন্দা সংস্থা প্রসংগ
আমাদের দেশ এখন বিখ্যাত কিসে? নিঃসন্দেহে মন্ত্রী নামের দেবদূতদের মহত কর্মে । বি.এন.পি সরকারের সময় ২/৩ জন মন্ত্রী নিয়ে বিদেশে তদন্ত হয়েছে, হালের আওয়ামী লীগের আবুল হোসেনের কথাতো মহাকাব্য হয়ে গেছে । বিশ্বব্যাংক পদ্মা সেতুর টাকা বন্ধ করে দিয়েছে । এটা প্রায় নিশ্চিত যে আবুল মিয়া অসৎতা করেছে । তারপরও মন্ত্রীত্ব যায়নি । ভাল ভাল । আর তারেক জিয়া ও কোকো নামের দুই মহান সৎ রাজপুত্রের নামে সিঙ্গাপুর বা কানাডার আদালতের তদন্তের কথা বাদই দিলাম । বাবু সুরজ্ঞিতের কথা বললাম না এই কারণে যে পুরো ব্যাপরটা নিয়ে আমার সন্দেহ আছে । যাক সে কথা । বর্তমানে আমাদের দেশ পজিটিভলি পৃথিবী চিনে কি করে? মুহূর্ত চিন্তা করেই বলে দেওয়া যায় আমাদের ক্রিকেট নিয়ে । আমাদের তামিম, সাকিবদের দিয়ে ।
আমরা তাদের যে পরিমান ভালবাসি তারা তার চে বেশী আমাদের দিয়েছে । তাদের কারনে আজ সকলের সামনে উদ্ভাসিত আমাদের দেশ প্রেম । পাকিস্তান বাংলাদেশের খেলায় মাত্র ২ রানে হারার পর আবাল বৃদ্ধ সবারই চোখের পানি দেখেছে পৃথিবী । আর এই তামিম,সাকিবকে বাদ দিতে চেয়েছিল লোটাস কামাল । তারা যদি বাদ পড়তো তাহলে আমরা নিশ্চয় ২০০ রাণে হারতাম । আর লোটাস কামালের প্রভাবে যে দুজন খেলোয়াড়কে মাঠে নামানো হয়েছিল তারা না থাকলে আমরা হয়তো ৫ উইকেটে জিততাম ।
যাই হোক এখন আসছি বর্তমান জটিলতা প্রসংঙ্গে । পাকিস্তানে আন্র্তজাতিক কোন ক্রিকেট দলই যাচ্ছে না
নিরাপত্তার কারণে । শ্রীলংকার ক্রিকেটারদের উপর জঙ্গী হামলার কারণে এ অবস্থা । আর সাধারণ জনগন,পুলিশ এমনকি সেনাবাহিনীও নিয়মিত মারা যাচ্ছে এই জঙ্গী হামলার কারণে । আর পাকিস্তান সেনাবাহিনীতে জঙ্গী আছে তাতো সবারই জানা ।
এর ভিতরেও লোটাস কামালের এত আগ্রহ কেন আমাদের আবেগ, আমাদের পৃথিবীর সামনে গর্বিত করা আমাদের ভালবাসা ক্রিকেট টিম কে পাকিস্তানে পাঠানোর? বাংলাদেশ টিমকে পাকিস্তানে পাঠানো হবে এ কথা শুনেই কোচ পদত্যাগ করেছে। সারাদেশ “না না” করে উঠেছে । তারপরও লোটাস সাহেব তাদের পাঠাবেনই । এমনকি খেলোয়াড়রাও যেতে রাজী না । তাদেরকে বেতন কাটাসহ বিভিন্ন ভয় দেখানো হয়েছে। লোটাস কামালযে তাদের প্রাণে মারা হুমকি দেননি তা কি করে সিউর হবো । অনেকে বলছে পাকিস্তানে দল পাঠালে পাকিস্তান বাংলাদেশকে সার্পোট দিবে আইসিসি’র সহ-সভাপতি পদে । এ পদে এবার বসতে চান মহান লোটাস কামাল ।
আমি ভাবছি অন্য একটা বিষয় । লোটাস কামাল পাকিস্তানি গোয়েন্দা সংস্থা বা বাংলাদেশের জামায়তী ইসলামির আন্ডার কাভার এজেন্ট নয়তো ?
* বাংলাদেশ টিম পাকিস্তানে গেল, আর তখন জঙ্গীরা ২/১ জন খেলোয়াড়কে হাইজ্যাক করলো তখন কি হবে।
*পাকিস্তানী গোয়েন্দা সংস্থা যদি বাংলাদেশী ২/১ জন খেলোয়াড়কে হাইজ্যাক করে বলে জঙ্গীরা এ কাজ করেছে তখন কি হবে ? এটা যে জঙ্গীদের কাজ নয় তা প্রমাণ করার বা খেলোয়াড়দের উদ্ধার করার সামর্থ্যকি বাংলাদেশের আছে?
অনেকে মনে হতে পারে উপরের ২টা পয়েন্ট কেন আমি লিখলাম ? এতে পাকিস্তানের স্বার্থ কি?
* জঙ্গী নাম দিয়ে পাকিস্তান খেলোয়াড়দের আটক করে যুদ্ধ অপরাধীদের মুক্তি চাইতে পারে । পাকিস্তানের সাথে, যুদ্ধ আপরাধীদের যে সু-সম্পর্ক তাতো সবাই জানেনই । যুদ্ধ অপরাদের বিচার বানচাল করার জন্য তারাতো চেষ্টা করেই যাচ্ছে ।
* আর খেলোয়াড়রা কেউ কিডন্যাপ হলে তার সাথে সাথেই বর্তমান সরকারের পতন হবে । এটা বোঝার জন্য অনেক মেধার দরকার নেই । বাংলাদেশ হেরে যাওয়ায় জনগনের হাহাকারতো সবাই দেখেছে ।
হাইকোর্টে স্থগিতাদেশের কারণে ৪ সপ্তাহের জন্য আমাদের ক্রিকেট টিম পাকিস্তান যাচ্ছে না । কিন্তু তারপর?!!
বাংলাদেশী গোয়েন্দা সংস্থার উচিত এখনই লোটাস কামালকে জিজ্ঞাসাবাদ করা বা তার বিষয়ে তদন্ত করা ।





গুড পয়েন্ট অব ভিউ। লোটাস কামালের হাতে লোটা-বদনা ধরিয়ে দেয়া উচিত।
ভাইরে সবই হইব জিজ্ঞাসাবাদও হইব, লোটা কামালের বিচারও হইব তয় এই সরকার বদলাইতে হইব। তয় একখান কথা আছে, আগামিতে যদি বি এন পি সরকার আহে তাইলে কিন্তু সাজা হইব না। কারন চোরে চোরে মাসতুত ভাই। লোটা কামাল মাল খাওয়াইয়া সাইজ কইরা ফালাইব।
সরকার মুক্তিযুদ্ধ আর যুদ্ধাপরাধীর বিচার লইয়া নাচতে নাচতে উঠান বাকা কইরা ফালাইতাছে, মাগার সাকিবগো পাকিস্তান যাওয়ার ব্যাপারে কোন আপত্তি নাই এইটা সন্দেহজনক.।.।।। সবই ভণ্ডামি। যেমন দশ ট্রাক অস্ত্র মামলা ঝুইলা রইছে। এইসব মামলা সরকারের তুরুপের তাস।
একই পোস্ট কয় জায়গায় দিবেন?
আরো দু যায়গায় আপনার এই লেখাটা দেখলাম? আপনি মনেহয় নীতিমালাটা দেখেননাই। ঐখানে স্পষ্ট বলা আছে আমরাবন্ধু ব্লগে ডুয়্যাল পোস্টিং নিষিদ্ধ...
বাংলাদেশী গোয়েন্দা সংস্থার উচিত এখনই লোটাস কামালকে জিজ্ঞাসাবাদ করা বা তার বিষয়ে তদন্ত করা ।
ইয়েস
এই লোটাস কামালরে নিয়াই ভালো কিছু আশা করছিলাম কথনো ! ! ভাবতে অবাক লাগে ।
ব্লগের নীতিমালার কারনে পোস্টটি প্রথম পাতা থেকে সরিয়ে আপনার পাতায় রেখে দেয়া হলো।
মন্তব্য করুন