অসবর্ণ
সন্দেহের ফসলে ভরে গেছে অবিশ্বাসী কৃষকের মাঠ,
বিষণ্ন মাটি খুঁজে বেড়ায় আরেকটি ঘোর অমাবস্যার রাত;
যত কিছু রয়ে যাবে সুনির্মল দরজাটুকু করে হাট,
অঝোর ধারার কাব্যশব্দ ঘুমাবে সাথে নিয়ে বৃষ্টির ছাট।
পাইন বনের সুদীঘল মিছিলে একলা ঘুরে কদমের কাঠ,
দুটো নৌকার দড়ি থেকে হিম শব্দে তবে একটি ছাড়ে ঘাট;
বেশি হয়ে গেলে পুরনো পাতার বহর দিতে তো হয় ঝাট,
তাই বেলা শেষে নিজেকে লুকাতে যায় শ্রান্ত বালকের পাঠ।





সুন্দর লাগলো...
আপনি কবিতা লেখেন তা তো জানতাম না।
অনেক ধন্যবাদ।
জীবনে একটি বারের জন্যও কবিতা লেখে নি, এমন কেউ আছে নাকি?
সুন্দর! ঘোরলাগানো ভাষা আর ছান্দিকরূপ- পুরোটা জুড়েই।
আমার-ও জানা ছিল না আপনি কবিতা লিখেন!
ধন্যবাদ
আমার নিজেরও জানা ছিল না!
দারুণ লাগলো।
ধন্যবাদ
কবিতা চ্রম হৈসে
চ্রম ধন্যবাদ
পুরাই টাশকি... গৌতমদা কবিতা লিখে?
জোশ
ভাললাগা রেখে গেলাম
ধন্যবাদ
চমৎকার লেগেছে... কখনও ভাবিনি, মনের ভাষা এতটা ছন্দময় হতে পারে...
অনেক ধন্যবাদ
এক ধন্যবাদ কপি পেষ্ট করে সবাইরে দিলেন। কাজটা কি ঠিক করলেন? নতুন পোষ্ট দেন জলদি।
আমি কিন্তু সবাইকে সমানভাগে ভাগ করে দিয়েছি! কেউ বেশি চাইলো না, আপনি চাইলেন ক্যান?
ভাল লাগল! বেশ ভাল!!
"তাই বেলা শেষে নিজেকে লুকাতে যায় শ্রান্ত বালকের পাঠ।" এই লাইনটার জন্যে লাইকাইলাম!
আপনাকে অনেক ধন্যবাদ।
গৌতম বুদ্ধ অবশেষে কবিও
কবিতা দারুণ হয়েছে। জ্ঞানী লোকদেরই সবই ভালো
আপনি সার্টিফিকেকটা একটু কুরিয়ার করে দিবেন! লেমিনেটিং করে বান্ধায়া রাখতাম।
অসাধারণ তোমার কবিত্ব!
হা হা হা, ধন্যবাদ।
মন্তব্য করুন