ইউজার লগইন

আহত বোধ কিংবা স্মরণ

আয়ূধ
হাজার হাজার নরম মাটির ঢেলা ভেঙ্গে শক্ত ইটের বাড়িগুলো বাইরে থেকে শক্ত-ই ভীষণ! ভেতরের পানিটুকু আগুনে পোড়ার পর মাটির আর্দ্রতা শত্রুজ্ঞানে প্রতারক ভাবে ইটের দেয়ালকে। বৃষ্টিভিজে শুকায় গায়ের লোশনমাখা কিংবা পেইন্টেড চামড়া, তরল অনুপ্রবাহ ভেতরের কিছুই নরম করতে পারে না; যদিও পঁচাগলা পানি কোনোমতে হয়তো চুঁইয়ে চুঁইয়ে নষ্ট করে দেয় দেয়ালের কার্যকারিতা।

প্রতারণা
আমি করেছি এক, করিয়েছে বহু ছলনার আকাঙ্ক্ষা, উপাধিতে হয়েছি ভরপুর। ভেতরের গাঁথুনিটুকু অটুট থাকলেও ইঞ্জিনিয়ারের কাছে তা বাতিল। ঘুমন্ত দিনগুলোর কাছে চোখের পানির লবণটুকু সঞ্চিত হয়ে আছে কেবল- অশ্রুটুকু বাস্পীভূত!

বোধি
শক্ত হাতে ধরা যায় নরম গাছের গোড়া। নরম হাতে ধরা যায় শক্ত মানুষের শরীর। তৃপ্তি মেটে না- যদি দেখি বৃক্ষ হয় ফলহীন। অপাত্রজ্ঞানে তুচ্ছ করি যেভাবে, সেভাবেই বেড়ে ওঠে মানুষের ভেতরকার চাহিদাগুলো। নিজেকে বটবৃক্ষ ভেবে ঝাঁকড়াপাতাগুলো বিদ্রুপ করতে করতে ঘাসের ওপরই ঝরে পড়ে বড় কোনো আঘাতে!

...এবং আমি
হাজার হাজার কিংবা অযুত-নিযুত কণা ইচ্ছের বিরুদ্ধে বানাচ্ছে প্রতারক! উচ্চারিত শব্দের প্রতিটি অর্থই মূল্যবান- যদি তাকে ছুঁয়ে যায় কোনো বোধ- বুঝতে হয় তাকে বিশ্বাস রেখে। প্রতি মুহূর্তের অবিশ্বাস ধ্বংস করে দেয় আস্থার পরমাণু- একদিন গুড়ো গুড়ো হয়ে যাবে বস্তুটি। চেতনা তখন মিটমিটিয়ে হাসবে- দেখো, নিলাম প্রতিশোধ! আহা, জীবন! দাঁতে দাঁত লাগা ক্রোধ-অপমানহত প্রতিজ্ঞার ফসল বেড়ে উঠছে গোকুলে।

পোস্টটি ১২ জন ব্লগার পছন্দ করেছেন

রায়েহাত শুভ's picture


দারূণ লাগলো... সিমপ্লি দারূণ...

গৌতম's picture


কন কি! Shock

টুটুল's picture


বুঝলামনা... এইটা কি কবিতা?

গৌতম's picture


আপনে বুঝলে আমারেও একটু বুঝায়া দিয়েন।

শওকত মাসুম's picture


পড়ছি

গৌতম's picture


কোনো রঙ্গরস খুঁজে পেলেন? Wink

জ্যোতি's picture


এত্ত কঠিন কেন? আবার পইড়া আসি।

গৌতম's picture


কোন শব্দের অর্থ জানেন না বলেন।

জ্যোতি's picture


বুঝায়া তো দিলেন না এখানে সব লাইন। তাই মাথার ভিতর পেজগি লাগছে। একটু পড়ে বুঝে আরেকটু পড়ে গেলেই------------

১০

গৌতম's picture


খাওয়াদাওয়া করে টাইট হয়ে বসেন! দেখবেন সব পানির মতো ক্লিয়ার!

১১

লীনা দিলরুবা's picture


কনফেশন গোছের মনে হল, আবার মনে হল সখেদ!
আরো আসুক এমন লেখা।

১২

গৌতম's picture


শেষ পর্যন্ত কোন মনে হওয়াতে থামলেন? Tongue

১৩

লীনা দিলরুবা's picture


শেষ পর্যন্ত মনে হচ্ছে আমার পর্যবেক্ষণ ভুল? Tongue

১৪

গৌতম's picture


কবিতায় পর্যবেক্ষণ ভুল বলে কোনো কথা আছে?

১৫

অতিথি's picture


দারুন!!!

১৬

গৌতম's picture


ধন্যবাদ Smile

১৭

মীর's picture


আরিব্বাপরে গৌতমদা' তো কবি হয়ে উঠলেন!!

১৮

গৌতম's picture


ভাই, কথাগুলা একটা প্যাডে লেইখা দিবেন?

১৯

জেবীন's picture


্কবি সত্যায়িতকরনের প্যাড ছাপাইছেন নাকি! Laughing out loud

২০

গৌতম's picture


মীরদার কাছে থাকলে ভালোই হয়! ল্যামিনেট করে বান্ধায়া দেয়ালে টানায়া রাখমু। Smile

২১

উচ্ছল's picture


মাথার উপর দিয়া গেল.....কিছু বুঝতে পারলাম কিনা তাই বুঝতে পারলাম না!! :Cool ... যাউগা লেখা কঠিন হইছে।

২২

গৌতম's picture


কী আর করা! দুঃখিত! Sad

২৩

জেবীন's picture


্পড়ছি! Stare Puzzled

২৪

গৌতম's picture


পড়ছেন তো বুঝলাম, কিন্তু আর কিছু যে বললেন না! Sad

২৫

মেসবাহ য়াযাদ's picture


ভয়াবহ, মারাত্বক, দারুন, মরি মরি, ফ্যান্টাসটিক, ব্যাপক, অসম...
মাতাইয়া দিলেন দাদা Big smile

২৬

গৌতম's picture


লা-জওয়াব Shock

২৭

আহমাদ মোস্তফা কামাল's picture


কারণ জানতে চাইলে বলতে পারবো না, কেন এই লেখাটা আমার দারুণ ভালো লেগেছে! Smile

২৮

গৌতম's picture


খুশিতে Big smile

২৯

সাঈদ's picture


পড়লাম ।

৩০

গৌতম's picture


ধন্যবাদ।

৩১

...অতিথি's picture


Jibon..amlokir mou er moto...anek kosher tikto shad er por ei...modhur shad tuku paoa jay..!!....

৩২

গৌতম's picture


কথাটা অবশ্য ভালো বলেছেন!

৩৩

তানবীরা's picture


জগতের কিছু কিছু প্রাণী হলো আক্কেল দাঁত। কাজে লাগে না শুধু ব্যথা দিয়ে জানান দেয়, আমি আছি

৩৪

গৌতম's picture


রবীন্দ্র-পরবর্তী যুগে এইরকম মন্তব্য আর আসে নি!

৩৫

জগজ্জীবন's picture


জটিল, সত্যিই জটিল!একধরনের ঘোর লাগাই, কবি এখানেই সার্থক।

৩৬

গৌতম's picture


তুমি হঠাৎ আমার কবিতা পড়া শুরু করলা! ব্যাপারখানা কী?

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

গৌতম's picture

নিজের সম্পর্কে

অনিশ্চয়তার মধ্যে আমার বসবাস। পৃথিবীর কোনো কিছু সম্পর্কেই আমি নিশ্চিত নই। এমনকি যা লিখি, যা পড়ি, যা বলি, সেগুলো সম্পর্কেও নয়।
সমাজতন্ত্র সম্পর্কে মোহ আছে, তবে সমাজের তান্ত্রিকদের কাছ থেকে দূরে থাকতে চাই।

আমার লেখার সব লাইসেন্স ক্রিয়েটিভ কমন্সের by-nc-nd-এর আওতায় রক্ষিত। বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করতে চাইলে অবশ্যই আমার সাথে সরাসরি যোগাযোগ করতে হবে।

শিক্ষাবিষয়ক একটি ওয়েব সাইট নিয়ে কাজ করছি কিছুদিন ধরে - www.bdeduarticle.com