বড় হতে চাইনা
বড় আমি হতে চাইনা,
হতে চাই ছোট।
আবার যদি হতাম ছোট,
তাহলে কেমন হত ?
ফিরে পেতাম আবার সব !
হারিয়েছে যত-
দুঃখ হাসি কান্না আর পাগলামি।
ছোট ছেলে-মেয়েদের সাথে খেলা,
আর শয়তানি।
যে ভাবে খেলতাম কানামাছি,
আর পলাপলি,
দোকানদারী করতাম যত,
নিয়ে ধুলা বালি।
কাদার পুতুল দিয়ে বানাইতাম,
বউ আর - বর
সবাই মিলে হৈ চৈ করে বলতাম,
ধর ওরে ধর ;
পাল্কী থেকে পড়েনা যেন নিচে।
আসলে সব কিচু ছিল তো মিছে।
মিছে হলেও ছিলাম যত সুখে।
বড় হয়ে মরি এখন দুখে।





হতে ত আমিও চাই না...
কিন্তু কিভাবে ?
হেই ডা তো আমিও জানিনা। কবি এখানেই নীরব ! (ধন্যবাদ আপনাকে)
মন্তব্য করুন