মায়া কবিতা মায়া
রোজ একবার মনে হয়
জীবনটা একটা আধখানা ঢেউ
কবিতার কাগজ ভাঙ্গে … ভাসে…ঢেলে দেয়
নির্মাল্য জল ৷
সেই জলের কোলে কবিতার মানসী ঘুমায় ৷
কবিতা তোমার জন্য মরে যাই ৷
কবিতা তোমার জন্য ভেসে যাই ৷
কবিতা তোমার জন্য হেরে যাই ৷
হেরে আবার বাঁচার জন্য চেয়ে থাকি উদোম
আকাশের দিকে৷
সূর্যের দিকে চেয়ে চাঁদ খুঁজি
চাঁদের কাছে দাঁড়িয়ে তারা ছুঁয়ে আসি ৷
হাত চলে যায় হাতের উপরে
ঠোঁট ছুঁয়ে নামে প্রেম…চিরবুকে শুধু
জেগে থাকে একান্ন ঘুম
মায়া কবিতা মায়া
সেঁধে নিয়ে যাও এই উদোম শরীর
বাদবাকি সব নিঃঝুম ৷
সারারাত
টেবিলে পড়ে আছে সবুজ খাম ৷
খামের ভেতরে কবিতা মাঝরাত
খামের ত্রিকোনা বন্ধনী ধুয়ে যায়
কুয়াশায়
খুলে যায় সেই গোলাপী কাগজ…
বেরিয়ে পড়ে কবিতা আমার ৷
টুপটাপ টুপটাপ ঝরে পড়ে শব্দের
আগ্নেয়গিরি
উত্তাপ আর উত্তাপ …বিন্দু বিন্দু হাহাকার
শেষে কবিতা আমার নিজের ধরনে সাজে ..
চুমু খায় পুরুষ শব্দ সন্ভার ৷
শেষে রাতশেষে সুখনিদ্রা এসে যায় ৷
পড়ে থকে শব্দ পুরূষ…কমলিত কলম ৷
আমর কবিতা নিঃশ্চিন্ত ঘুমায় ৷





কবিতা তোমার জন্য মরে যাই ৷
কবিতা তোমার জন্য ভেসে যাই ৷
কবিতা তোমার জন্য হেরে যাই ৷
হেরে আবার বাঁচার জন্য চেয়ে থাকি উদোম
আকাশের দিকে৷@
এত আবেগ
আমি কি দিয়ে করি তোমায় সম্ভাষণ,
শুধু বলি আবেগ গুলো
সাজিয়ে যাও, বর্নমালার পঙতিতে,
মরতে হবে না, হারতে হবে না,
শুধু চেয়ে থাকবে না
ভেসে বেড়াবে,
কবিতার ছন্দে কবিতার আকাশে।
ধন্যবাদ .
সুন্দর!
ভাল। মজা পেলাম।
বাহ! সুন্দর!
মন্তব্য করুন