কলংকের কালঘুম
যে কাঙাল চলে গেছে তাকে আমি
শালিকের পিঠে
সহস্র স্বর্ণমুদ্রার মত রোদের ভিতর খুঁজি
কত বিরহ , কলংকের কালঘুম
যে আমাকে গুছিয়ে দিয়েছে, দিয়ে চলে গেছে
খুলে নিয়ে আলপিন, শিখিয়েছে পালক পরাতে
অগুনতি হাহাকারে-----
পাথর সরিয়ে শিখিয়েছে মর্ম
কুড়িয়ে নিতেও
মৃত্যু তুলে তুলে যে আমাকে দেখিয়েছে
আমিযে হতে চাই তার মতই
ছুরিতে আঙুল কেটে গেছে
দংশন কিছু বাকি
বুঝা পড়া বাকি
কিন্তু সে নিয়তি
কাঙাল করে না আমাকে





মন্তব্য করুন