কোথায় যে আছে মন
কোথায় যে আছে মন ৷জলের কিনারে খুঁজেছি
খুঁজে পেতে দেখেছি বার বার ৷পাথরের
নুড়ি নাড়িয়ে এখানেই এসেছি
নদীর জলে জোৎস্না হারিয়ে চাঁদ
ঘুমালে খুঁজেছি ৷
নুড়ি এসে বল্লে..অন্ধকারেও মন নেই ৷
ঝরে যাওয়া শুকনো পাতায়
খুঁজেছি ৷খুঁজেছি নির্জন বনভূমি জুড়ে
খুঁজেছি পারাবত ডানা মেলে ৷ছায়াপথ
থেকে দূরত্বে চোখ তুলে
শুকনো পাতা এসে বল্লে... মর্মর'ও নেই ৷
চা বাগানে এলদ্রিন দেয়া গাছের
বাকলে খুঁজেছি
পোকা মাকড়ের সাথে সখ্যতা হয়েছিল
বহুবার
দুরে মিলেছিল ঘাসফুলের আদুরে পরশ
সবাই কে বলেছি..জানো কোথায় আমার মন
চা গাছ শক্ত ডালপালা নিয়ে হেসেছে
তোমাকে খুব জানি..তোমার মন কোথায়
জানি না ৷
ঘরের কোনে খুঁজে দেখেছি৷এক
কোনে দাঁড়িয়ে থাকা নিতান্ত মনের কোন
ঘুমের ঘোর দু হাতের পরশ
ঠেলে ঠেলে আমি এসেছি
যাওয়া আসার পথে শিশির
ভেঙ্গেছে পায়ে খালবিল
ছাড়িয়ে কাদা মাখা পায়ে এসেছি ঘরে
ঘরের ভেতর আমায় বল্লে ...
' কোথায় ছেড়ে এসেছ তোমার মন ৷'
মাঠের পাশে সেই উত্তরমুখো বেদীতে
যেখানে দক্ষিন হাতে তোমার কোমর
জড়িয়ে বসে থাকে শরীর
সেই বেদিতে ..সেই
শেফালিকা অপরাজিতার দেশে
যেন উজান বেয়ে স্বপ্ন আছে উষ্ণ পরশ
জড়িয়ে
পাগলা রশিদ ভাই গায় .. "আওয়োগে জব তুম
হো সাজনা...
অঙ্গনা ফুল খিলেন্গে... বর্ষে গা শাবন..
বর্ষে গা শাবন.. ঝুম ঝুম কে
দো দিল আয়সে মিলেঙ্গে .."
উত্তরমুখো বেদী এসে বলে ..
আমি আছি গো তোমার সঙ্গে..কিন্তু তোমার
মন তো নেই ৷৷





মন্তব্য করুন