আশ্চর্য সহজযান
অন্যমনা ঝরা-
বর্ষা আকাশে আকাশে ছন্নছাড়া মেঘ অনাবিল
মুগ্ধ শরীর-মুগ্ধ বন্য হরিণী !!
বালিয়াড়ি ঝলমল তখনো, ভার ভার
মন্থর আবেশে আবেশে!
কৃষ্ণচূড়া ভাঁজে ভাঁজে বৃষ্টিবিন্দু নীল !!
ছমছমে মাঠ ভরে ওঠে ভরে ওঠে ... ছন্দময়
অপার বিস্তার!
চোখের তারায় আর্তি - ধানখেত কাশবন
সরিয়ে সরিয়ে মুগ্ধতায়
ঘরে ফেরা কার... ফেরা নিজস্ব
শব্দে নিঃশব্দে ... নগ্ন মহোৎসবে।
অজস্র ঢেউয়ে সফেন সফেন গাংচিল ওড়ে!
শিহরণ ছড়িয়ে ছড়িয়ে
উদ্দাম চিল-ডাকে ওড়ে স্বাধীন স্বাধীন আর
দেখে কিরকম নিরিবিলি
পাতাঝরা অরণ্যে অরণ্যে... বৃষ্টি-
জাগা সাড়া ... পাতাখসানোর, দেয়
শরীর শরীরেরা কোমল থেকে কোমলতম...কোমলতা
য়! সারি দেওয়া
সারি দেওয়া পাহাড়, দিগন্তরেখায় মেলা জল,
একফালি আনন্দ আয়না..
দেখে অমোঘ উথ্থান ও অভ্যুদয় রাতজাগা শিশির
মেশান বর্ষণে বর্ষণে
আর অনায়াসে কি অনায়াসেই যে স্বর্গ নাবে...
স্বর্গ নাবে মাটির উঠানে --
ঝুরি নামা শিকড়ে শিকড়ে আ





মন্তব্য করুন