ইউজার লগইন

আহারের বাহার

আহারের বাহার

আমি আবার একটু খাদক প্রকৃতির। রোযা রেখে যতনা ধর্ম পালন, তার চেয়ে দিন শেষে তাকিয়ে থকি, ভালো মন্দ কি খাব? বিকাল হতে হতে পরাণটা খাই খাই করে। গত রোযায় প্রবাসী ব্যাচেলররা প্রথম ১০ রোযা আমার বাসায় ইফতার করেছে। আহা কি আয়োজন! কি আয়োজন ছিল সে সবের।

এবার নিজের জন্য কিছুই করতে ইচ্ছা করেনি। কিন্তু তাড়াতাড়ি সুযোগ মিলে গেল।
গত দুই সপ্তাহ জুড়ে আমার বাড়িতে অতিথি। মানে বৃহস্পতিবার সারাদিন রেঁধেছি, আর শুক্র, শনি রবি চুটিয়ে অতিথিদের সাথে আড্ডা মেরেছি। রবিবার অতিথি বিদায় করে সোমবার সারাদিন ঝিমিয়ে ঝিমিয়ে কাটিয়েছি।কারণ আড্ডা মানেই সেহেরী অব্দি জাগা।
দু সপ্তাহের ছুটির দিন গুলো ছাড়াও গত পরশু ঘরে অতিথি ছিল। সারাদিন ধরে রান্না করলাম,
নানান পদের ইফতারী আর কারী। ইফতারীতে ছিল, হাতে তৈরী- পেঁয়াজু, বেগুনী, ঘুঘনি, সব্জি পাকোড়া আর হালিম (অন্যান্য আইটেম হাতে বানাইনি, যেমন ফল Laughing out loud )

আর রাতের আহারে ছিল, পোলাউ, গলদা চিংড়ি ভুনা, গরুর গোশত ভুনা, ঝাল ঝাল ভুনা লইটা শুটকি, মিক্সড ভেজিটেবল, বিভিন্ন রং এর বেলপেপার দিয়ে মুর্গির একটা প্রিপারেশন, সাম্মা মাছের চপ।

আর ডেজার্ট হিসেবে ছিল, ম্যাঙ্গো পাল্প পুডিং। সারাদিন রোযা রেখে রাঁধতে রাঁধতে মিষ্টান্নতে গিয়ে ফাঁকি মেরেছি। তবে ঈমানে বলছি--আমার বিশেষ ডেজার্ট টাই সুপারহিট হয়েছিল।

৫০০ গ্রাম ম্যাঙ্গো পাল্প এর সাথে ১৮০ মিলিগ্রাম হুইপ ক্রীম মিল্ক ভালো করে মিশিয়ে ১০ গ্রাম জিলাটিন মিশিয়ে কয়েক ঘন্টা ফ্রীজে রেখে দিলেই হয়ে যাবে এই পুডিং।
দেখতেও চমতকার হয়......................ফাঁকিবাজ রাঁধুনিরা ট্রাই করতে পারেন।


আমার রান্নার বাহার দেখে কর্তা কিঞ্চিত ব্যজার। বলেন, আমাদের এত বিলাসীতা মানায় না। দেশে কত লোক না খেয়ে থাকে। (কর্তা এম্নিতে ভীষন অতিথি পরায়ণ। আমার অতিথি তো তেমন নাই, অতিথিরা মূলতঃ তারই। ঘটনা হল তিনি এই প্রবাসে বাঙ্গালীদের আহার বিহার নিয়ে যে উন্মাদনা --সেটা ঠিক মানতে পারেন না।)
আমি ভেতরে ভেতরে মরমে মরি, কিন্তু অতিথি আসার কথা থাকলে আমার মাথা ঠিক থাকেনা। কেবলই মনে হয়, আহারে কিছুই করতে পারলাম না। আরো একটু বেশী করে যদি আপ্যায়ন করতে পারতাম!!!!!

যখন অতিথিরা খুশী হয়ে খান, তখন ভীষন আত্মতৃপ্তি হয়। আর যেদিন ঝিমাই সেদিন খুব আফসোস হয়। মনে হ্য় আহারে অনেক বিলাসিতা করে ফেল্লাম মনে হয়।

আমার ধারণা আল্লাহ অচিরেই আমাকে একটা কঠিন অসুখে ফেলবেন, "খাবার সম্মুখে থাকিবে, কিন্ত খাইতে পারিব না টাইপ আর কি!"

প্রতিবার পণ করি, রসনা বিলাস টা কমাবো কিন্তু অতিথি এলে সব ভুলে যাই..............আমার যে কি হবে!!!!!

পোস্টটি ১১ জন ব্লগার পছন্দ করেছেন

মীর's picture


Smile

থ্যাংকু।

শাপলা's picture


ওয়েলকু ।

খুবই নিম্নমানের আজেবাজে লেখা পড়ে থ্যান্কু বলার জন্য, আমার ডানা গজাইছে।

রাসেল আশরাফ's picture


জাপান কেন যে আছেন???????কোরিয়া তে চলে আসেন পুসানের কাছাকাছি।সাপ্তাহে দুইদিন রুটিন করে খাইতে যাইতাম। Sad Sad Sad Sad

শাপলা's picture


আমার তো স্বপরিবারে সাগর পারি দেওয়া ঝক্কির কাজ। এক কাজ করেন আপ্নিই এইদিকে চলে আসেন।দুইদিন কেন চাইলে প্রতিদিন চলে আসবেন।

যখন যা জুটবে তাই খাবেন আর কি! Laughing out loud Laughing out loud Laughing out loud

তবে রোজ রোজ পোলাউ কোর্মা............কাভি নেহি! সারাদিন রাঁধলে আড্ডা হবে কখন?

মীর's picture


রাতের আহারে ছিল, পোলাউ, গলদা চিংড়ি ভুনা, গরুর গোশত ভুনা, ঝাল ঝাল ভুনা লইটা শুটকি, মিক্সড ভেজিটেবল, বিভিন্ন রং এর বেলপেপার দিয়ে মুর্গির একটা প্রিপারেশন, সাম্মা মাছের চপ।

গরীব-ভুখা এই বঙ্গবাসীরে ইডি কি শুনান? আল্লায় তো আপনারে গুনা দিবো।

শাপলা's picture


হ রে বাচ্চু, আমারে উস্কায় দিয়া আবার আল্লার ভয় দেখাও.... ইডা তোমাদের কিরাম বিচার????????????? Angry Angry Angry

মীর's picture


Big smile

মেসবাহ য়াযাদ's picture


গরুর গোশত ভুনা, ঝাল ঝাল ভুনা লইটা শুটকি... Tongue

আমার ধারণা আল্লাহ ভদ্রলোক অচিরেই আমাকে একটা কঠিন অসুখে ফেলবেন, "খাবার সম্মুখে থাকিবে, কিন্ত খাইতে পারিব না টাইপ আর কি!" Sad

আমগোরে না খাওয়াইয়া ইরাম আইটেম অতিথিগো খাওয়াইলেতো মাথায় আজে বাজে চিন্তা আইবোই... Big smile

শাপলা's picture


বড় ভাই চলে আসেন। আমার কর্তা মানুষ খারাপ না। মানুষজন তারে অনেক ভালা পায়। বড় ভাই আসলে খাতির যত্নের কোন কমতি হবে না।

১০

আনিকা's picture


দেশে আসেন... আমাদের খাওয়াইয়া সোয়াব কামান... আল্লাহ ভদ্রলোক মাফ কইরা দিব... Tongue

১১

নুশেরা's picture


সংযমের মাসে চরম অসংযম প্রকাশের জন্য মাইনাস।

৫০০ গ্রাম ম্যাঙ্গো পাল্প এর সাথে ১৮০ মিলিগ্রাম হুইপ ক্রীম মিল্ক ভালো করে মিশিয়ে ১০ গ্রাম জিলাটিন মিশিয়ে কয়েক ঘন্টা ফ্রীজে রেখে দিলেই হয়ে যাবে এই পুডিং।
দেখতেও চমতকার হয়......................ফাঁকিবাজ রাঁধুনিরা ট্রাই করতে পারেন।

জেলাটিন?????????
হারাম!!!!!!!!!!!!!!!!!!
আপনারা দু্ইদিন বিদেশে থেকে খাবারদাবারের ইংরেজি নাম দেখে প্রলুব্ধ হয়ে যান। ধিক আপনাদের উচ্চশিক্ষা!

আমার ধারণা আল্লাহ ভদ্রলোক অচিরেই আমাকে একটা কঠিন অসুখে ফেলবেন, "খাবার সম্মুখে থাকিবে, কিন্ত খাইতে পারিব না টাইপ আর কি!

নাউজুবিল্লাহ্! আল্লাহ পুরুষ নন, নারীও নন।

আল্লাহ্ পাক আপনাকে যাবতীয় গুনাহের রাস্তা থেকে দ্বীনের পথে হেদায়েত দান করুন। আমিন।

=================================================

বিশেষ স্টাইলের একটা কমেন্ট করলাম। Big smile কেমন হইছে শাপলা?
ইয়ে মানে তুমি দেশে এসে এইরকম কিছু মেহমানদারি করবানা?

১২

রাসেল আশরাফ's picture


আমীন সুম্মা আমীন।

১৩

শাপলা's picture


আমি উচ্চ শিক্ষিত, আপনারে কে কইছে Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor । আফাগো মাফ কইরা দেন। আমি জাইনা কিছু করিনাই। ফাঁকি মারতে গিয়া কি বিপদেই না পড়লাম।:''( Crying Crying Crying

আপনি গালি দিছেন দিছেন, আল্লাহ পাক যে আমারে নিয়া কি করিবেন, উহা নিয়া বিশেষ চিন্তার মধ্যে আছি।

আফা গো এইখানে চলিয়া আসিয়া এই গুনাহগার বান্দার গুনাহ মাফের কিছুটা সুযোগ দিন। আর আসিবার সময় হালাল হারামের লিস্টিটা একটু আনিয়েন গো আফা।

আফা দেশে থাকিতে আরও যে কত গুনাহ করিয়াছি, তার মাফ নাই। ফার্মের মুর্গি দোকান হইতে কতল করিয়া আনিয়াছি, উহারা প্রত্যেকবার আল্লাহু আকবর বলি্যাছে কিনা জানা হয় নাই। দেশে এই যে বিস্কুট চকোলেট কি দয়া বানাইতেছে, জানা হয় নাই। আফাগো দেশে জ্যাম জেলী মনে হয় হালাল জিলাটিন দিয়া বানায়। ডিজেল কি হালাল? কত যে ডিজেল দিয়া চানাচুর ভাজা খাইয়াছি............।

১৪

মীর's picture


বিশেষ স্টাইল কি? জানতে চাই।

১৫

নুশেরা's picture


@ শাপলা- রিপ্লাই পছন্দ হইছে। ডিজেলটা জটিল বলছো Big smile

@ মীর- তার মানে স্টাইলটা হয় নাই Sad

১৬

মীর's picture


এইটা কি আস্তমেয়েটাইপ ছাগুদের স্টাইল? আমি জানতে চাই, আর নুশেরা'পু আমারে খালি ঘুরায় Stare

১৭

জ্যোতি's picture


এই কি পোষ্টে আসলাম? মাইনষের দিলে কুনু রহম নাই ? খাওনের লুভ দেখায়।আমার তো সবই খাইতে মন্চাইতেছে। এখন কি হপে?Crying Crying Crying

১৮

শাপলা's picture


এক কাজ কর, বাজার হইতে দুইটা পাঙ্খা কিইন্যা উড়াল দিয়া চইলা আইস...........। বাকীটা আমার দায়িত্ব।

১৯

শাওন৩৫০৪'s picture


আমি ভেতরে ভেতরে মরমে মরি, কিন্তু অতিথি আসার কথা থাকলে আমার মাথা ঠিক থাকেনা। কেবলই মনে হয়, আহারে কিছুই করতে পারলাম না। আরো একটু বেশী করে যদি আপ্যায়ন করতে পারতাম!!!!!

আহারে, আপনে দেশে আসেন, দরকারে আমি সারাজীবন আপনের অতিথি হমু......

২০

শাপলা's picture


ঠিক আছে তাহলে ঐ কথাই রইল, ভাইডি।

২১

একলব্যের পুনর্জন্ম's picture


জিলাটিন কি ? ম্যাংগো পাল্প কি ?? হুইপ ক্রিম কি ? কিছুই চিনি মনে হচ্ছে না Sad

আপু কবে দেশে আসবেন ? Smile Smile

২২

শাপলা's picture


তাইতো এইগুলান কি?

দুইদিনের যোগী ভাতেরে বলে অন্ন।আমার হইছে সেই অবস্থা।

২৩

Masrur (Onnorokom)'s picture


তীব্র প্রতিবাদ সহ মাইনাস..... (জিহবা দিয়ে কয়েক ফোঁটা .... বেয়ে পড়লো!) Sad

২৪

শাপলা's picture


আমি সেই তীব্র মাইনাস গ্রহণ করিলাম। ভালো থাকিন, শুভেচ্ছা।

২৫

হাসান রায়হান's picture


আমার একটা পিচ্চি এফবি ফ্রেন্ড জিগায় রোযা রাখছি কিনা। আমি বলি, আমি সব সময়ই সংযমের মধ্যে থাকি আলেদা কইরা একমাস সংযমের দরকার নাই। আপনার খাওনের লিস্টি দেইখা আরো নিশ্চিত হইলাম রোযা রাইখা সংযম নস্ট করার দরকার নাই আমার। Smile Smile

২৬

শাপলা's picture


Laughing out loud Laughing out loud Laughing out loud

২৭

নাজনীন খলিল's picture


পাখী আল্লাহপাক তোমাকে তাড়াতাড়ি আবার এই বংগদেশে চালান করে দিন।আমীন।

২৮

শাপলা's picture


আপা এই অধমের তো যাওয়ার জায়গা নেই, দেশে ফিরতেই হবে। তার আগে তুমি পারলে েকটু বেরিয়ে যাওনা.. খুব মজা হবে তাইলে।

২৯

সাঈদ's picture


পেটে আপনার পিলে হবে ।

৩০

শাপলা's picture


কুরোকুষ্টি(শব্দটার বানান ভুল হতে পারে। কারন মানে জানিনা।) মুখে, হে ভগবান একটা পোকা যাস পেটে ওর ঢুকে...।

৩১

অতিথি's picture


আপু, আপনি পারেন বটে! আমি তো ৪/৫টা আইটেম করে হাঁপাতে থাকি। মিষ্টি আইটেমের প্রতি আমার চরম+পরম দূর্বলতা, কিছু মিষ্টি খাবারের রেসিপি দিবেন।

৩২

শাপলা's picture


ওরে এখানে সবাই যারা রাঁধে, তাদের নিয়ে একটা গ্রেডিং হয়েছিল। সেখানে সেই গ্রেডিং এ আমি কোথাঐ ছিলাম না। এখানকার প্রবাসী বাঙালীদের মধ্যে রান্না-বান্নায় আমার খুবই দুরাবস্থা।

যাই হোক, মিষ্টির রেসিপি ঝুলিতে এলেই জানাব।

৩৩

শওকত মাসুম's picture


মানুষ কত কিছু খায়রে...

৩৪

শাপলা's picture


আপনার কথা শুনে, সুকুমার রায়ের কবিতা মনে পড়ে গেল.. "কবিতার নাম খাই খাই।"

খাই খাই কর কেন, এস বস আহারে----
খাওয়াব আজব খাওয়া, ভোজ কয় যাহারে.....

মানুষ কত কিছু খায়

গরেমে বাতাস খাই, শীতে খাই হিমসিম
পিছলে আছাড় খেয়ে, মাথ করে ঝিমঝিম।

৩৫

তানবীরা's picture


আপনি এই ম্যাঙ্গো ডেজার্টটা দই দিয়েও ট্রাই করতে পারেন তাতে আর একটু স্বাস্থ্যকর হবে। দইটা প্রথমে ছানা ছাকার কাপড়ে ঢেলে ঝুলিয়ে দিবেন। দইয়ের পানিটা বেরিয়ে যাবে তাহলে

৩৬

শাপলা's picture


জী ম্যাম করবো।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

শাপলা's picture

নিজের সম্পর্কে

আমি ভালোবাসি, মা, মাটি, আমার আত্মজা এবং আমার বন্ধুদের যারা আমাকে প্রকৃতই বুঝতে পারেন।