ইউজার লগইন

আনারস মুরগী

pineapple

যা যা লাগবে:
এক ক্যান আনারসের টুকরা করে কাটা ( দেশী আনারস হইলে এক কাপ জুস ও লাগবে),
একটা মুরগী (ছোট করে কাটা),
ক্যাপসিকাম কুঁচি: আধা কাপ ( বিভিন্ন রং এর হইলে ভালো হয়।)
কাঁচা মরিচ: ২টা (ফালি করা),
আদা কুঁচি: ২ চা চামচ
রসুন কুঁচি: ১.৫ চা চামচ
পেঁয়াজ কুঁচি: আদা কাপ
সয়া সস: ২ টেবিল চামচ
লেবুর রস: ১ টেবিল চামচ
চিনি: ১/২ চা চামচ
ময়দা: আধা কাপ
কর্ন ফ্লাওয়ার: ১/২ টেবিল চামচ
গোলমরিচের গুঁড়া: ১/৪ চা চামচ
তেল: আধা কাপ
লবণ: আন্দাজ মতো

প্রথমে ময়দা, গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়া মুরগীর টুকরাগুলারে ম্যারিনেট করে রাখা লাগবে ১০ মিনিট... এরপরে চুলায় তেল গরম করে মুরগী গুলারে বাদামী হওয়া পর্যন্ত ভাজা লাগবে। তেল থেকে মুরগী উঠানোর পরে ট্যিসু'র উপরে রাখা যায় তেল চুপচুপা মুরগী খাইতে না চাইলে। এখন ঝোল বানানের টাইম। একটা কড়াই এ তেল ঢাইলা পেয়াজগুলারে হালদা বাদামী কইরা ভাজা লাগবে প্রথমেই, এরপরে এর সাথে আদা রসুন কুঁচি দিয়া মিনিট দুয়েক রাখা লাগবে। এর পরে আনারসের জুস বা ক্যানড আনারসের সিরাপটা ঢাইলা তার সাথে সয়াসসও ঢাইলা দেয়া লাগবে। এইগুলা বলক উঠলে লেবুর রস, চিনি আর লবণ দেয়া লাগবে। এইবার ভাজা মুরগীর টুকরাগুলা ঢাইলা কাঁচা মরিচ দেওয়া লাগবে। ক্যানড বা ফ্রেশ আনারসের টুকরাগুলোও ঢালা লাগবে... মিনিট পাঁচেক বাদে কর্ণ ফ্লাওয়ারটা ঠণ্ডা পানির সাথে গুলে ঢাইলা দেন। ঝোলটা ঘন হয়ে গেলে চুলা থেকে সরাইয়া, একটা বাটিতে তরকারী ঢাইলা উপরে রংগিন ক্যাপসিকাম কুঁচি দিয়া সাজাইয়া ফেলেন... খেল খতম।

পোস্টটি ২ জন ব্লগার পছন্দ করেছেন

সাঈদ's picture


তো কবে রাইন্ধা খাওয়াইতাছেন ???

মীর's picture


এই কথাটা আমিও বলতে চাচ্ছিলাম।

জ্যোতি's picture


ইফতারের আগে খাবারের এই ফটুক দেখে মন খারাপ করে চলে গেছি।কেউ কি রাইন্ধা খাওয়াইব? আনারসের ভর্তা আর জুস খাইতে বেশী ভালু পাই।

মেসবাহ য়াযাদ's picture


এইসব কী শুরু হৈলো ? খালী দেখি খাওনের রেসিপি আর ফটুক... দুর যা, রোজার দিনে খাওন বালা না...

আনিকা's picture


দেশে আইতেসি সামনে... আমারে কারো রান্নাঘর ধার দিলে সব রাইন্ধা খাওয়ামুনে... Smile

মুক্ত বয়ান's picture


রান্ধনঘর ধার দেওয়ার মানুষের অভাব নাই। আপনে খালি দেশে আসেন আর আমাদের খাওয়ে দো'জাহানের অশেষ নেকি হাসিল করেন... Party

মুকুল's picture


আপনে দেখি গরীবের লাইগা কোন রেসিপি দিতে পারেন না! Puzzled

আনিকা's picture


দিমুনে... গরীব রেসিপি তো রোজ রাইন্ধা খাইয়াই ফেলি... ছবি তোলা হয়না... Smile

নুশেরা's picture


রেসিপি দশে সাত, পরিবেশন দশে আট। খাওয়াইলে দশে দশ Laughing out loud

১০

আনিকা's picture


খাওয়াবোনে.... Smile

১১

তানবীরা's picture


আমিও বসলাম পাতে
সই নুশেরার সাথে

১২

একলব্যের পুনর্জন্ম's picture


মা একটা করে - আনারস দিয়ে ইলিশ মাছ । অনেক মজার Smile

এটা কখোনো খাই নাই ।

১৩

রশীদা আফরোজ's picture


এপু, আপনার মায়ের আনারস দিয়ে ইলিশ-এর রেসিপিটা দেবেন? মায়েদের রান্না সবসময় অসাধারণ হয়।

১৪

আশফাকুর র's picture


বড়লুকেরা কি বেবাক জিনিসেই মিষ্টি ফলফলাদি দিতে পছন্দ করে??? Angry Angry Angry Angry Angry

আমার মামার বাসায় একবার ডিনারের দাওয়াতে রোস্ট,কাবাব আরো অনেক কিছু করছিল।বাট সব মিষ্টি মিষ্টি।মুরগি গরুর মাংস যদি মিষ্টি লাগে তবে মেজাজ খারাপ লাগেনা???

১৫

আনিকা's picture


ঝাল জিনিসও দিমু.. আর আমি বড়োলোক.. এইটা আপ্নেরে কেডা কইলো? Wink

১৬

আশফাকুর র's picture


ইতা জিনিস আমরা গুরিবেরা খাইতারিনা তো তার লাই আপনি বড়লুক মালুম হয়। Big smile Big smile ঝাল জিনিস হইলে ভালু তয় ইমুন ঝাল না যে খায়া আধা ঘন্টা শিস্যাইতে হয়। Glasses

১৭

রাসেল আশরাফ's picture


সেদিন এক জাপানীজ রেস্টুরেন্টে ফ্রাইড রাইস খাইছি সেটার মধ্যে ছিলো আনারস ,মুরগী আর মরিচ।মরিচের চোটে আনারসের মিষ্টি টক কোথায় উধাও হয়ে গিয়েছিলো। Shock Shock Shock Shock

আমি এত ঝাল জীবনে খাই নাই।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

আনিকা's picture

নিজের সম্পর্কে

কি লিখবো জানিনা...