আজাইরা দিনপঞ্জী... ১৮
বেশ কদিন ধরে শরীরটা একটু বেগরবাঁই করছিলো, রোজ এখন তাই নিয়ম করে পারলে বারোটায় ঘুমুতে যাই, মাঝে মাঝে আগের অনিয়মনের অভ্যাসে ২/৩টা বেজে যায়। কাল রাতে দেড়টার দিকে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম ভাংগলো ভোর সাতটায়, তাও ভীষণ এলোমেলো অদ্ভুত এক স্বপ্ন দেখে। স্বপ্নে আমি আর আমার ছোট বোন মাকে নিয়ে কোন একটা দেশে গিয়েছি, স্বপ্নের স্হাপত্য ইউরোপীয়ান ছিলো, কিন্তু যেভাবে দৌড়ে রাস্তা পার হলাম তার নিদর্শন ইউরোপীয়ান ছিলো না। ঝাঁকে ঝাঁকে সাদা চামড়ার মানুষ ছিলো আশেপাশে। স্বপ্নে মনে হলো আমরা কোন একটা দুর্গমতো এলাকায় যাচ্ছি একজন সাইকেল মেকানিকের সাথে দেখা করতে, ব্যাপারটা অদ্ভুত... কিন্তু স্বপ্নে প্রায়ঃশই কোন কার্যকারণ থাকেনা। তো সেই দুর্গে ঢুকে পড়ে বিশাল একখানা খাটওয়ালা ঘরে যাওয়া হলো, এরপরে খাটের উপরে পা উঠিয়ে বসে সামনের এক বিশাল স্ক্রীনে টিভি দেখছিলাম। হঠাৎ টিভিতেই বোধ করি একটা ভয়াবহ ব্যাপার দেখালো, একটা খবর সম্ভবত। কোন এক খামারীর বাড়িতে পিঁপড়ে আক্রমণ করে তার ছেলে, মেয়ে, একটা কুকুর আর একটা গরুকে মেরে ফেলেছে। উপর থেকে এরিয়াল ভিউ দেখাচ্ছিলো প্রথমে, লাল পিঁপড়েয় ঢেকে থাকা কয়েকটা শরীর শুধু। এরপরে ক্যামেরা ঝপ করে নীচে নেমে এলো, আর মোমের মতো সাদা মৃত্যুর রংয়ে ঢেকে যাওয়া মেয়েটার মুখটুকু দেখা গেলো, মরে গিয়েও মেয়েটা পাথরের মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে ছিলো। চোখ থেকে একটা ডেঁয়ো পিঁপড়ে বেরিয়ে এলো, মনে হচ্ছিলো দালির কোন সুররিয়েল ছবির দৃশ্য সেইটা। এইটুকু দেখে আমি কেমন ভয় পেয়ে ঘুম থেকে উঠে পড়লাম। ঘুম ভাংগবার পরেও অনেকক্ষণ আমার ইতোমধ্যে অনিয়মিত হৃদস্পন্দন আরো অনিয়মিত হয়ে ছিলো। কি ভেবে এই স্বপ্নের কথা লিখে ফেল্লাম জানিনা। কেমন জানি একটা অনুভূতি হচ্ছে সব মিলিয়ে। 





ভয়াবহ
হুমম...
স্বপ্ন নিয়ে ভাবছেন! অ।
ভাবি নাই তো, ঘুম থেকে উঠেই লিখে ফেলসি...
মাঝে মাঝে এমন অদ্ভুত সব স্বপ্ন দেখি কিন্তু তোমার মতো এত চমৎকার করে বর্ণনা করতে পারবোনা।
নেয়ায়েতই একটি স্বপ্ন বলে মনে হচ্ছেনা মনে হচ্ছে স্বপ্ন নিয়ে একটি গল্প।:star:
কেমন আছো?
স্বপ্ন কিন্তু একটু বাদে মনে থাকেনা, ঘুম থেকে উঠার পরপর স্বপ্নের সেই মৃত্যুদৃশ্য অনেকক্ষণ চোখের সামনে ছিলো... এখন আর নাই। এখন মনে হচ্ছে লিখে ফেলে ভালোই করেছি।
গল্প মনে হচ্ছে শুনে মজা পেলাম।
আমি বেশ ভালো আছি এখন, শরীর একটু খারাপ হলেও মহা আনন্দে আছি আজকাল। আপনি কেমন আছেন আপু?
সাতটা ভোর?
যাকগে, বর্ননা শুনেই ভয় লাগছে। লাল পিপড়া মানুষ খেয়ে ফেলেছে
সাতটা কি ভোর না?
নাহ। আমার জন্য বেলা সাতটা। কারন, ঋহান ৫টা/৬টার দিকে উঠে যায়
আসলেই, সাতটা কেমনে ভোর হয়? মধ্যরাত বলা যেতে পারে। কেননা সে সময় মধ্যরাতের ঘুম নেমে আসে চোখে। আগে অবশ্য আটটা-নয়টা'র (am) দিকে ঘুমাতে যেতাম। সেটা জীবনের weird-most, unpredictable একটা সময় ছিলো। এখন প্রায় আপনের মতোই অবস্থা।
শুধু ঐ দু'টো শব্দ লিখে আসলে মন ভরছে না। আরো লিখতে হবে awesome.
মাঝে মাঝে এমন অদ্ভুত সব স্বপ্ন দেখি কিন্তু তোমার মতো এত চমৎকার করে বর্ণনা করতে পারবোনা। আর ভুলেও যাই, সব মনে থাকে না
মন্তব্য করুন