আবারো রং
হুদাই কিছু আঁকাআঁকির চেষ্টা চরিত্র করলাম আবারো, সাথে কিছু পুরানা স্কেচ মার্কা ছবি আর আমার খেলনা খেলনা গ্লাস পেইন্টিং প্র্যাকটিস। য়াযাদ ভাই বলেছেন বড়ো হইয়া আটিস হবো, এই ভরসায় আঁকাআঁকি শিখুম ভাবতেসি, নাহয় আমার বয়স তিরিশই হইলো... এই বয়েসে শিখলে মাইর তো আর দিতাসে না কেউ... আর ভাগ্যিস ছবি আঁকলে প্রতিবেশীরা শুনতে বা দেখতে পায়না, তাই আমার জানালা পঁচা ডিমের হাত থাইকাও বাঁইচা যায়। আর তাছাড়া এই অ্যাডে'র সাগর পাড়ের দাঁড়ানো শিল্পী'র চে ভালো আঁকতে পারি এইটা আবিষ্কার কইরাই আমি মোটামুটি আমোদে আছি।









ভালো লাগছে দেখতে।
আর্টিস্টের সঙ্গে তুলনা দিতে গেলে মেলামাইনের থালাবাসনের একটা বিজ্ঞাপনও আছে। পাগলের মতো যেনতেনভাবে রং লাগালেই চিত্রশিল্পী হ্ওয়া যায় না, চাই শিল্পীর তুলির আঁচড় ... ইত্যাদি ইত্যাদি। আহা যা একখান ছবি সেখানে আঁকে!
হি হি হি! মাত্রই মৌসুম'ও ওই অ্যাডের কথাটা কইতেসিলো...
আচ্ছা মৌসুম এইখানে লিখেন না কেন? পিছলাইতে চাইলে ধইরাবাইন্ধা হইলেও নিয়া আসেন, বেশ সমঝদার মনে হইতেছে উনারে
মৌসুম আমার দেখা সেরা আইলসা মানুষদের একজন, ও ওর অতি পার্সোনাল ব্লগেই মাসে একটার বেশি কখনো লেখে নাই... কইয়া দেখতে পারি, তয় ও নিয়মিত ব্লগ পড়ে...
ইনি আপনার কি হয়??????
মৌসুম আমার জানের জান... পরানের পরান....
হি হি হি... ও আমার জিগরী দুস্ত... আমরা তিন পাগল এক সাথে থাকি.... আরো একজনের কথা বিলাতের চিঠিতে লিখছি, আরে লিখুম... 
মৌসুম কে?- এই প্রশ্নটা একবার আমিও করছিলাম, ভাস্করদাকে, কোন কমেন্টের সূত্রে
পাগল না পাগলী
তিন পাগল একসাথে থাকেন তো আপনার জামাই কই থাকে?????

ছি ছি.. জেন্ডার ডিসক্রিমিনেশান...
জামাই এর লগে থাকিনা বহুদিন ... বিস্তারিত কইতে পারুম না।
গ্লাসের গুলা খুবই ভালো লাগছে।
আসলেই বড় হইলে আপনে অনেকবড় চিত্রশিল্পী হবেন।

গ্লাসের ছবি সুন্দর হওয়ার কোন কায়দা কানুন লাগেনা, রংগুলা এইরম যে আমার মতো কিছু না জানা মানুষও যাই বানায় ওইটাই সুন্দর লাগে ... ঝড়ে বক মরে ... ফকিরের কেরামতি বাড়ে মার্কা ব্যাপার আর কি!
কাগজের চাইতে কাঁচের ছবিগুলা ভাল, শেষের মেয়েটাও ভাল
আপনার অবস্থা তো দেখি বেশি ভালো না।ছবিরে মেয়ে বানায় দিসেন।

আচ্ছা, একটা আবদার করতে পারি কি? আমি ছবি আঁকতে পারি না কিন্তু খুব শখ শেখার। আপনি তো রান্নার রেসিপি দেন দেখি, ছবি নিয়ে কি ছোট ছোট টিউটোরিয়াল দেওয়া যায়? আমার খুব উপকার হতো, শুধু আপনি নন যারাই আঁকতে জানেন যদি একটু ভাবতেন এ নিয়ে!
আমি নিজেই কিছু পারিনা টিউটোরিয়াল কেমনে দিমু? আমি সিরিয়াসলি হয় অন্য কোন ছবি দেইখা বা এমনেই কাগজ কলম নিয়া, রং নিয়া আঁকিবুকি করি... জীবনেও শিখি নাই...
নাহ, মেয়েটারে আর ঠেকানো গেলো না। শিল্পী হৈয়াই ছাড়বো দেখতাছি...
তা আর বলতে, আপনি হইলেন গিয়া আমার ভবিষ্যদবক্তা
হ, আপনে দেখি শিল্পী---!!
সুন্দর লাগছে ফডু, বেশি ভালো লাগছে গ্লাসের কারুকাজ---
''শিল্পী আমি... তোমাদেরই গান .... '' ও আল্লা... গান তো গাইবার পারিনা... শিল্পী কেমনে হমু?
গ্লাসেরগুলা বেশী ভাল্লাগছে।আপনি দেখি চিত্রশিল্পী!!!!
বয়ুমটা সুন্দর লাগতেছে। আমারে দিলে আচার রাখতাম।
এইডার খালি খাওনের চিন্তা..ধুরু..
কেন, বোতলে মারবেল রাখা যায় না? কেমন টিংটুঙ আওয়াজ কর্বো?
ঢাকায় আমার বানানো একটা বয়ামে আমি বাচ্চাগো স্কুলের সামনে পাওয়া পানিতে রাখলে বড়ো হয় ওইরম জেলী মার্কা মার্বেল থুইছিলাম... দেখতে মজার লাগে।
তয় আঁচার রাখলে কিছু গ্যাঞ্জাম হইবার পারে। ধুইতে গেলে এই রং মাঝেমইধ্যে উইঠা যায়... 
আমার তো আচার খাইতে ভাল্লাগে তাই আমি আচারই রাখমু। সাবধানে ধোব যাতে রং না উঠে। কেউ কি এমুন একটা বয়ুম দিব আমারে?
আচার খাইতে ভালো লাগে?????
তা কোন কোন আচার ভালো বানাতে পারেন???????
চিন্তা নাই, দেশে আইতেসি সামনের হপ্তায়.. বানাইয়া দিমুনে... ফি হিসাবে আচার দিলেই চলবে...
এই সময় কেও দেশে যায়।সামনে ঈদ উপলক্ষে যে জ্যাম।সাথে তাল পাকা গরম।
আপনারে মাইনাস।

বাহ সুন্দর!
কাঁচে আঁকা ছবিগুলা সুন্দর হইছে।
আহারে সবার কত গুন!!!!...............এই জীবনে আমিই কিছু কর্তে পারলাম না। বিরাট আফসুস:''(

আনিকা, আমার একটা স্কেচ করে দেন, চেহারা বোঝা না গেলে কোনো সমস্যা নাই। আমার খুব শখ একজন শিল্পীনির সামনে হাসি-হাসি মুখ করে বসে থাকবো, আমার ছবি আঁকা হবে। আনিকা, এই আমি হাসছি, আপনি শুরু করেন।
আপনি কি নুরে আলম নামে কাউকে চেনেন ? আগে সুন্দর সুন্দর হ্যান্ডি ক্রাফট বানায়া ব্লগে ফটু দিয়া দিতো ।
প্রিয়তে রাখলাম, সামনের বছর পঞ্চাশ হবো, তখন আমিও ট্রাই দিবো।
গ্লাস পেইন্টটা দারুনজ।
মন্তব্য করুন