দৃশ্যত...
(১)
ফ্রস্টের কবিতার মতো, পথের দুটো শাখা ছিলো অজানার দিকে এলিয়ে। মনে মনে কেমন করে যেন জানাই ছিলো দীর্ঘশ্বাসের শব্দ একদিন গাঢ়তর হবেই, তাই চোখ বুজে হেঁটেছি মন যেদিকে চেয়েছে। অনেক পথের পরে এক নিঃশ্ছিদ্র পাথরের দেয়াল আজ পথের সমান্তরাল। নিজেকেই প্রশ্ন করি, পৃথিবীর শেষ প্রান্তেও কি দেয়ালের কোথাও ফাটল পাওয়া যাবেনা? কিংবা সমান্তরালে হয়তো সবাই চলে, কারো চোখে অদৃশ্য থাকে দেয়াল, আবার কেউ অনেক দেরীতে খুঁজে পায়... কেউ হয়তোবা দেয়াল খুঁজে পাবার আগে নিজেই হারিয়ে যায়। আমি কি তবে সৌভাগ্যবানদের কেউ... যে দেয়ালের সমান্তরালেও ফাটলের স্বপ্ন দেখে?
(২)
মেয়ে, তোর মনের ভেতরে ঢেউ জমেছে বারবার... উঠোনের কোণের কাঁঠালচাপারা সারারাত ধরে চুপচাপ ঝরেছে। রাতের আকাশের গোল থালার মতো চাঁদটা খানিকটা ক্ষয়ে গিয়েও জানালার কোণায় আটকে ছিলো অনেকক্ষণ... নকশী কাটা ভেন্টিলেটলের ফাঁক গলে তার নিবিড় জোছনাটুকু... গাছের পাতা আর বাতাসের সাথে মিশে রংগিন কাঁচের আলপনা জড়ো করেছিলো ধবধবে নিপাট বিছানা জুড়ে। বাতি নেভানো, জোছনা জমাট নীলচে আলোও মুঠোফোনে একবিন্দু প্রাণ ফিরিয়ে দিতে পারেনি। রাত জাগা ক্লান্তিতে ধূসর আকাশের শুকতারাটা মুয়াজজিনের ডাকে একটুকু গা মুচড়ে চুপচাপ কোথায় হারিয়ে গেসলো। এরপরে জমে থাকা ঢেউগুলো কেমন নতুন বর্ষার জলধারা'র মতো নেমে এসে নিভাঁজ বালিশের উপরে আছড়ে পড়েছিলো। তারপরে কথন টুক করে সূয্যিমামা নেমে এসে তোর ভেজা গালে কান্নার দাগটুকু শুকিয়ে দিয়েছিলো, আর তাই নিশীথ রাতের উপকথার সেইখানেই ইতি... নতুন একটা আস্তো দিন এসে গেল যে!
(৩)
পাহাড়ে ঘেরা এক বিশাল উপত্যকার কোলে শুয়ে ছিলো পৌরাণিক এক কৃষ্ণ জলাধার। আকাশের গা থেকে তারাদের ছায়া শুষে নিয়ে সারারাত তার ঝিকিমিকি নাচ, খানিক বিরতির পরে কখনো উল্কারা নেমে আসতো... নিস্তরংগ জলের বুকে নিজের ছায়া দেখতো নার্সিসাসে'র মতোন। পলকা তুলোর মতো মেঘেরাও কখনো কখনো নিজের ছায়া খুঁজে বেড়াতো সেই আঁধারে; ছায়ার আশায় নিচে নামতে নামতে কখনও সখনও পাহাড়ের খাঁজে আটকে যেতো কোন মেঘবালিকার আঁচল। ভোরের আধো আধো আলোয় নিজের বুকে মেঘের ছায়া দেখে জলাধার ভাবতো আকাশের মেয়ে বুঝি তারই জন্য নেমে এসেছে। বেলা বাড়লে রোদের আঁচে গলে গিয়ে মেঘেদের মেয়ে যখন চুপচাপ পাহাড় বেয়ে গড়িয়ে এসে পড়তো তার কোলে, আরো হাজার বছরের সব মেঘেদের মতো তার গল্পও মিশে যেতো সেই প্রাচীন জলের প্রাচীন গন্ধের সাথে।





দারুণ লেখা!
দারুণ লেখা!(মন্তব্য কপিপেষ্ট মীর ভাই)
চমৎকার !
নিয়মিত লিখুন । অনেক ভালো লিখতে পারবেন ।
দারুণ লেখা!(মন্তব্য কপিপেষ্ট মীর)
দারুণ লেখা!(মন্তব্য কপিপেষ্ট মীর)
দারুণ লেখা! (মন্তব্য কপিপেষ্ট মীর)
মধুরতম সব সঙ্গীত কষ্টজাত...
আনিকার জন্য শুভেচ্ছা
অনিকেত ১ এর পর অনিকেত ২ আসার কথা
আফসুস কপিপেস্ট আইন সম্পর্কে জ্ঞান নাই। নাইলে আজকেই এর একটা ফয়সালা হয়ে যেতো।
চমৎকার!চমৎকার!এমনি চমৎকার সব লেখাইতো পড়তে চাই।
শুভেচ্ছা আনিকা।
আহ্।
দারুণ লেখা!!!(আমি কিন্তু মীরের মন্তব্য কপিপেষ্ট করি নাই)

আপনি তো দেখি অনেক জটিল
সেদিন আমি গুগোল ক্রোম থেকে ট্রাই করছিলাম, ওপেন করতে পারি নাই:( আজকে ফায়ারফক্স থেকে ঠিক আছে।
বাহ্ দারুণ লেখা!!!(আমি কিন্তু মীরের মন্তব্য কপিপেষ্ট করি নাই)

বাপরে...
বেশ
বাহ!!! সবার মন্তব্য দেখে মনে হইতেসে... সবাই টাসকি খাইসেন...
মন্তব্য করুন