ইউজার লগইন

ক্রীড়াসামগ্রী তৈরিকারক প্রতিষ্ঠান নাইকি'র ফুটবল বিশ্বকাপ ২০১০ এর জন্য তৈরি চমৎকার একটি বিজ্ঞাপন - WRITE THE FUTURE

প্রতিটি ফুটবল বিশ্বকাপেই বিশ্বের বিভিন্ন ক্রীড়াসামগ্রী তৈরিকারক প্রতিষ্ঠানগুলো নানাভাবে বিজ্ঞাপন তৈরি করে থাকে। এবারের বিশ্বকাপও তার ব্যতিক্রম নয়। অসংখ্য ক্রীড়াসামগ্রী তৈরিকারক প্রতিষ্ঠানগুলো মাঝেও যেন নাইকি দুই পা এগিয়ে। এবারও তারা চমৎকার এবং মজাদার একটি বিজ্ঞাপন তৈরি করেছে। আসুন, দেখা যাক।

01

নাইকির এবারের বিজ্ঞাপনের মূল থিম বা বিষয়বস্তু হলো, "সেই সময়টা এখন উপস্থিত, যখন একজন ফুটবলারের একটি ছোঁয়া, একটি পাস কিংবা একটি ফ্রি-কিকের মাঝেই একটি জাতির আশা-আকাঙ্ক্ষা এক নিমিষেই ধুলোয় মিশে যেতে পারে কিংবা ফুটবলারটিকে তার দেশের ইতিহাসের পাতায় সম্মানের সাথে স্বর্ণাক্ষরে নাম লিখে রাখার মত যোগ্য এবং সম্মানের প্রদর্শনপূর্বক প্রতিকৃতি তৈরি করার মত উপযুক্ত করে তুলতে পারে। দিদিয়ের দ্রগবা, ওয়েইন রুনি এবং ক্রিষ্টিয়ানো রোনালদো তৈরি, তাদের ভবিষ্যত লেখার জন্য।"

আসুন দেখি, কি রয়েছে এই বিজ্ঞাপনে।

শুরুটাই হয়েছে আইভরি কোষ্ট এবং ইতালির একটি ম্যাচের মাধ্যমে। যেখানে দিদিয়ের দ্রগবা কয়েকজন খেলোয়াড়কে কাটিয়ে গোলপোষ্টের দিকে দৌড়াচ্ছেন। তিনি গোলমুখে পৌঁছে গোলকিপারকে কাটিয়ে বল গোলপোষ্টের উদ্দেশ্যে বাতাসে ভাসিয়ে দিয়েছেন। তার দেশের সবাই টেলিভিশনে এই দৃশ্য দেখে নিশ্চিত গোলের আনন্দে মেতে উঠেছেন।
02
কিন্তু বিধিবাম! মাঝখানে বাগড়া দিয়ে বসলেন ফাবিও ক্যানাভারো। চমৎকার একটি ভলিতে তিনি বলটি একদম গোলমুখ থেকে ক্লিয়ার করে আইভরি কোষ্টের একটি নিশ্চিত গোল হতে দিলেন না। Confused
03

এরপর আসছেন ওয়েইন রুনি। তার পায়ে বল। বিপক্ষের দল ফ্রান্স। খেলা শেষ হওয়ার ৪৩ সেকেন্ড বাকি।
04
পুরো ইংল্যান্ডের সবার চোখ টেলিভিশনের পর্দায়।
05
কিন্তু তিনি থিও ওয়ালকটকে একটি ক্রস দেওয়ার সময় মাঝখান থেকে বাগড়া দিলেন ফ্রান্সের ফ্র্যাঙ্ক রিবেরি। বলের দখল তিনি নিয়ে নিলেন। রুনি কল্পনায় দেখতে পেলেন, তার জন্য ভবিষ্যতে কি অপেক্ষা করছে।

ইংল্যান্ড ম্যাচটি হেরে গেলো। পুরো ইংল্যান্ড আশাহত। শেয়ার মার্কেটে ধস।
06
সংবাদপত্রের শিরোনাম হলেন ওয়েইন রুনি। "England in Roo-ins!(Ruin)"
07
তা দেখে মজা পাচ্ছেন দুইজন ফুটবলার।
08
এই ঘটনার পর ওয়েইন রুনিকে আর খেলার মাঠে দেখা যায়নি। উনি এখন মাঠ পরিচর্যার কাজ নিয়েছেন।
09
10
ওয়েইন রুনি তার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট হারিয়ে এখন স্থান নিয়েছেন একটি উইনিব্যাগোতে। তিনি এখন নিজেই তার সকালের খাবার তৈরি করছেন।
11
হতাশ এবং উদাস ওয়েইন রুনির দাড়ি-গোঁফওয়ালা মুখ।
12
ওয়েইন রুনি তার উইনিব্যাগোর বাইরে বের হয়ে দেখছেন ফ্র্যাঙ্ক রিবেরির উল্লাসিত অবস্থায় তোলা একটি ছবিযুক্ত নাইকি'র বিলবোর্ড।
13
14
নিজের ভবিষ্যত দেখতে দেখতেই রুনির মাঝে আমূল পরিবর্তন এলো। তিনি ঝেড়ে দৌড় লাগালেন রিবেরির উদ্দেশ্যে একটি চমৎকার ট্যাকল করে ইংল্যান্ডকে পরাজয়ের হাত থেকে বাঁচালেন।
15
ইংল্যান্ড দলকে বাঁচানোর জন্য তিনি পেলেন নাইট উপাধি।
16
সংবাদপত্রের পাতায় এলো তার নাম। "Sir Wayne Rooney forever honoured in Dover. Just ROO=IT!" এবং আমেরিকার ৪ প্রেসিডেন্টের মুখাবয়বযুক্ত মাউন্ট রাশমোরের মত রুনি মুখাবয়বের আকৃতি স্থান পেলো ডোভারে।
17
সংবাদপত্রে এই খবর দেখে রাগে-দুঃখে-ক্ষোভে সংবাদপত্র ছুঁড়ে ফেলছেন আন্দ্রেস ইনিয়েস্তা, সেস ফ্যাব্রিগাস এবং জেরার্ড পিকে।
18
ওয়েইন রুনির নামে রাখা হচ্ছে নবজাতকদের নাম।
19

এবার ক্রিষ্টিয়ানো রোনালদো খেলতে নেমেছেন মাঠে। একটি ফ্রি-কিক শট নেওয়ার জন্যে দাঁড়িয়ে আছেন তিনি। তিনিও তার ভবিষ্যত দেখতে পাচ্ছেন, এই কিকটি নেওয়ার পর কি কি হতে পারে।
20
তিনি ভাবছেন, তার নামে একটি ষ্টেডিয়ামও তৈরি হতে পারে!
21
এবং সেই সাথে আরও ভাবছেন, তার খ্যাতির জন্য তাকে নিয়ে মানুষ নানা মুভি তৈরি করবে। তাকে সিম্পসন মুভিতেও দেখা যেতে পারে।
22
23
তার প্রতিকৃতিও তৈরি হতে পারে।
23

24

আরও অনেককিছুই রয়েছে। বিজ্ঞাপনটির সম্পূর্ণ বর্ণনা দেওয়া হয়নি। Wink পুরো ৩ মিনিট ৩ সেকেন্ডের মজাদার এবং চমৎকার এই বিজ্ঞাপনটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন!

http://www.youtube.com/watch?v=idLG6jh23yE

(আজকের এই পোষ্টের মাধ্যমে আমার পুনরায় আমরা বন্ধুতে যাত্রা শুরু হলো। আগেরবার মাত্র একটা পোষ্ট দিয়েই গায়েব হয়ে গিয়েছিলাম। আশা করি, এবার থাকতে পারবো। Wink সবাই ভালো থাকুন। Smile)

পোস্টটি ৪ জন ব্লগার পছন্দ করেছেন

সাঈদ's picture


ভালৈ লাগলো তবে আশা করি আলেমুল গায়েব হবেন না আর।

টুটুল's picture


বস...
আপ্নে মনে হয় এক্টা মিসটেক কৈরা ফেলাইছেন Smile

গ. "আমরা বন্ধু" তে শুধু নতুন লেখাই প্রকাশিত হবে। পুরনো লেখা রিপোস্ট করা যাবে না। অন্য কোনো কম্যুনিটি ব্লগে প্রকাশিত লেখা এবিতে প্রকাশ নিষিদ্ধ। এবিতে প্রকাশিত কোন লেখা ৪৮ ঘন্টার মধ্যে অন্য কোনো কমিউনিটি ব্লগে প্রকাশ করা যাবে না। ব্যক্তিগত ব্লগ এবং পত্রিকা এই নিয়মের আওতার বাইরে।

http://www.amrabondhu.com/nitimala

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

নির্ঝর's picture

নিজের সম্পর্কে

তেমন বিশেষ কেউ নই আমি। অতি সাধারণ একটি মানুষ। তবে প্যাঁচ-ট্যাঁচমার্কা ব্যাপারগুলো আমার মোটেও পছন্দ নয়। Wink