ইউজার লগইন

আমরা মানুষ আছি ?

আমরা মানুষ আছি ? সন্দেহ হয় ,
যে সমাজে প্রতিদিন মনিষ্য খুন হয়,
ধর্ষণের হননের নিত্য যেথা জয়,
সে সমাজ মানুষের ? কি করে যে হয় !

বিবর্তনের উল্টো রথে কি জানি কবে,
অমানুষ হয়ে গেছি বাঙ্গালী সবে ।
সন্ত্রাসের সংহারের নিত্য করি চাষ,
মানুষ আমরা ? নাকি দানব পিচাশ !

বোনের ইজ্জ্বত লুঠি, ভাই করি খুন,
কষে -------মেরে দিই যার খাই নুন ।
নির্দ্বিধায় মিথ্যা বলি, স্বার্থে হলে হানি,
জনকের জান নিতেও সংকোচ না মানি

[ BD news 24 এ প্রকাশিত, ব্লগার শক্ত আলী সাগরের, "সাগর-রুনির হত্যাকান্ড ও আরেকটি নিরব ' খুন ’ এর কথা" লেখাটি পড়ে মন্তব্য করেছিলাম । ১০ / ১২ মিনিট পর মন্তব্যটি মুছে দে’য়া হয় । কোন কারণ জানানো হয়নি । গত কিছু দিন ধরে দেশের অকারণ অমানবিক ঘটনা গুলো দেখে দেখে ‘আমরা মানুষ আছি কিনা, সন্দেহ হচ্ছিল । সে উপলব্ধিটা তুলে ধরে ছিলাম মন্তব্যে । এখানে পোষ্ট করে দিলাম মন্তব্যটি । !!! দেখি এ বি ' র বন্ধুরা কি বলেন ! ]

পোস্টটি ১১ জন ব্লগার পছন্দ করেছেন
১

তানবীরা's picture


আমরা মানুষ আছি ? সন্দেহ হয় ,
যে সমাজে প্রতিদিন মনিষ্য খুন হয়,

সত্যি তাই Sad

২

মীর's picture


নিঃসন্দেহ থাকেন, আমরা আর মানুষ নাই।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

এ টি এম কাদের's picture

নিজের সম্পর্কে

আমি একজন নগণ্য মুক্তিযোদ্ধা । বিদ্যুৎ প্রকৌশলী । স্বাধীনতা পরর্বতী রাজনীতির প্রতি প্রবল বীতশ্রদ্ধ । অসামপ্রদায়িক চিন্তাধারায় বিশ্বাসী ।
'৭৮ এ নানা কারণে চাকুরি বিদেশে চলে আসি ।