ইউজার লগইন

রন ভা'য়াকে

ব্লগ খুললে প্রায় দেখা যায় আপনি আছেন অনলাইনে । অথচ দীর্ঘদিন আপনার কোন লেখা দেখিনা ব্লগে । ইচ্ছে করে জিজ্ঞেস করতে, কেন লিখেননা ইদানিং ? আপনার শেষ লেখা ছিলো গেলো বছরের ৮ এপ্রিল, " আমার শেখ মুজিব " শিরোনামে । এরপর আর কোন লেখা পাইনা আপনার । অথচ আপনি নিয়মিত ব্লগে বসেন ! আরো একজন প্রিয় ব্লগার, 'মীর ভাই' চুপ মেরে আছেন বহুদিন । আমার আন্তরিক কামনা অচিরেই আপনারা ফিরে আসবেন ব্লগে !

আপনার শেষ লেখার চুম্বকীয় অংশটা উদ্ধৃত করলাম । মনে হয় এর ইম্পেক্ট এখন আরো বহুগুণ বেশি ।

লিখবেন আশা করি । ব্লগীয় ভাই হিসেবে এই অনুরোধ !

"এইবার একটু কমপ্লেইন । ইদানিং তোমার মাইয়্যা যা শুরু করসে না ! আজিব আজিব কাজ কাম করে যাইতেসে ! তোমারে উপ্রে তোলার জন্য উঠে পরে লাগসে ! যেইভাবে তোমারে নিয়ে ঢাকঢোল পিটানো শুরু করসে তা এখন বিরক্তিকর অবস্থায় চলে যাইতেসে ! তোমাকে চেনার জন্য মাসুম ভাই, নজরুল ভাই, আরিফ জেবতিক আর মিশু ভাইয়ের মত কিছু বন্ধু থাকলেই হয় ! তাদের লেখা পরলেই হয়! এম্নেই জানা যায়! তোমার মৃত্যু দিবসে "কাদো বাঙ্গালী, কাদো" টাইপের শ্লোগানের কোন প্রয়োজন আছে বলে আমার মনে হয়না ! রোজার মাসে গান-বাজনা করে সবার সমস্যা তৈরি করার কোন মানে হয়না ! তাও করেই যাচ্ছে !

আমরা ভালো নাই, শেখ মুজিব ! নিজের মেয়েরে একটু বুঝাও, তোমারে আর উপ্রে না তুলতে, দেশটার জন্য কিছু করতে ! দেশটারে সুন্দর ভাবে গড়ে তুলতে পারলে, তুমি যেমন ভাল অনুভব করবা ঠিক তেমনি দেশের মানুষ গুলো ভাল থাকবে ! তোমার পুরো পরিবার কে ধ্বংস করা হয়েছিল, শুধু তোমার এই মেয়েটাই বেঁচে গিয়েছিল এবং আমি ভাবতে চাইযে একটা কারনেই সৃষ্টিকর্তা এই কাজটা করেছেন !

এইবার অফ যাই আমি ! ভাল থেকো শেখ মুজিব ! ভালবাসায় থাকবে সবসময় !

শেখ মুজিবের দোহাই ! ফিরে আসুন রন ভা'য়া !

পোস্টটি ১৬ জন ব্লগার পছন্দ করেছেন
১

এ টি এম কাদের's picture


ভুল স্বীকার !

'আপনার শেষ লেখাটি ছিল গেল বছর ৮ এপ্রিল' । এখানে দাড়ি হবে । আর "আমার শেখ মুজিব" লেখাটির প্রকাশের তারিখ ছিল ১৫ আগষ্ট ২০১২ ।
"আপনার শেষ লেখার চুম্নকীয় অংশটি"র স্থলে আপনার ১২ আগষ্ট ২০১২'র লেখাটি হবে । অসাবধানতা বশতঃ ভুলের জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী ।

২

রন's picture


Smile

৩

বিষণ্ণ বাউন্ডুলে's picture


হয়ো, রন ভাই বিশাল ফাঁকিবাজ! Tongue

৪

তানবীরা's picture


হয়ো, রন ভাই বিশাল ফাঁকিবাজ!

৫

রাসেল আশরাফ's picture


ফিরে এসো বেহুলা থুক্কু রণ ভাইয়া Davie

৬

জেবীন's picture


ফিরে এসো বেহুলা থুক্কু রণ ভাইয়া চোখ টিপি

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

এ টি এম কাদের's picture

নিজের সম্পর্কে

আমি একজন নগণ্য মুক্তিযোদ্ধা । বিদ্যুৎ প্রকৌশলী । স্বাধীনতা পরর্বতী রাজনীতির প্রতি প্রবল বীতশ্রদ্ধ । অসামপ্রদায়িক চিন্তাধারায় বিশ্বাসী ।
'৭৮ এ নানা কারণে চাকুরি বিদেশে চলে আসি ।